শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত বৃহৎ রাষ্ট্রটির বিলুপ্তির কারণ পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত বৃহৎ রাষ্ট্রটি হলো সোভিয়েত ইউনিয়ন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পেছনে অনেক কারণ রয়েছে। সোভিয়েত ইউনিয়নের পতনের অন্যতম কারণ হলো কমিউনিজমের অন্তঃসারশূন্যতা। কেননা, সাম্যবাদ বা কমিউনিস্ট ব্যবস্থায় শৃঙ্খলা, দক্ষতা ও উৎপাদন প্রভৃতি বিষয়কে প্রচারণায় জোর দেওয়া হয়। এ ব্যবস্থায় যে ধরনের আদর্শ বিরাজ করার কথা ছিল নেতৃবৃন্দ তা থেকে বিচ্যুত হওয়ায় তা জনগণের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে, সোভিয়েত নেতৃবৃন্দ দিনদিন জাঁকজমকপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ে। তারা পশ্চিমা বিশ্বের মোহময় হাতছানি দ্বারা বিভ্রান্ত হয়ে পড়ে। ফলে জনগণ এ সকল নেতাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির আরেকটি কারণ ছিল অর্থনৈতিক স্থবিরতা। সোভিয়েত ইউনিয়নের গড় জাতীয় আয়ের শতকরা ৩০ভাগ ব্যয় হতো সামরিক প্রয়োজনে। রাশিয়ার উৎপাদিত ইস্পাতের ৭৫ শতাংশ ব্যয় হতো কামান, সমরাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম নির্মাণে। এর ফলে সামরিক শক্তিতে সোভিয়েত ইউনিয়ন দুর্জয় ও অপ্রতিরোধ্য হয়ে উঠলেও ভোগ্যপণ্য, শিল্প উৎপাদনে বিনিয়োগযোগ্য পুঁজির অভাব দেখা দেয়। এছাড়া সোভিয়েত ইউনিয়নের ভারসাম্যহীন অস্ত্র ও প্রতিরক্ষা নীতি, সমাজতন্ত্রের মৌলিক সমস্যা, পশ্চিমা নীতি ও কৌশল- এর তুলনায় দুর্বল নীতি ও কৌশল প্রভৃতির কারণে সোভিয়েত ইউনিয়নের পতন অবশ্যম্ভাবী হয়ে উঠে। সুতরাং বলা যায় যে, উপর্যুক্ত কারণেই সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি সাধিত হয়।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত বৃহৎ রাষ্ট্রটির বিলুপ্তির কারণ পাঠ্যবইয়ের আলোকে ব…

উদ্দীপক

পূর্ব ইউরোপের একটি বৃহৎ রাষ্ট্রের অন্তঃসারশূন্য আদর্শ, নেতৃবৃন্দের দুর্বলতা, বিপর্যন্ত অর্থনীতি এবং পুঁজিবাদী বিশ্বের হাতছানিতে সংকটাপন্ন অবস্থায় একজন উদারনৈতিক রাষ্ট্রনায়ক দায়িত্ব গ্রহণ করেন। তার উদারনৈতিক সংস্কার ও খোলামেলা নীতিতে রাষ্ট্রটির সংকটের অবসান হলেও রাষ্ট্রটির ভাঙন রোধ করা যায়নি। ফলে অল্প সময়ের মধ্যে রাষ্ট্রের বিভিন্ন অংশে কতকগুলো স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয় এবং পূর্বতন রাষ্ট্রের বিলুপ্তি ঘটে।

Dhaka · 2017

উত্তর

'শান্তির কোনো বিকল্প হয় না' উক্তিটি মিখাইল গর্বাচেভের।

উত্তর

পোলান্ডে কমিউনিস্ট শাসনের অবসানে 'লেস ওয়ালেসা' (Lech Walesa) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালের আগস্ট মাসে কোনোরূপ পূর্ব পরিচিতি ছাড়াই লেস ওয়ালেসা নামে একজন শ্রমিক নেতা হঠাৎ করে জাতীয় ও আন্তর্জাতিক রক্তামঞ্চে আবির্ভূত হন এবং আশির দশকে পোল্যান্ডের আন্তর্জাতিকভাবে খ্যাতি লাভকারী জাতীয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি ছিলেন প্রখর রাজনৈতিক বুদ্ধিমত্তার অধিকারী। তার নেতৃত্বে পোল্যান্ডে সলিডারিটি দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে কোয়ালিশন সরকার প্রতিষ্ঠা করে। আর এভাবেই পোল্যান্ডে লেস ওয়ালেসার প্রচেষ্টায় কমিউনিস্ট শাসনের অবসান হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বৃহৎ রাষ্ট্রটি হলো সোভিয়েত ইউনিয়ন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পেছনে অনেক কারণ রয়েছে। সোভিয়েত ইউনিয়নের পতনের অন্যতম কারণ হলো কমিউনিজমের অন্তঃসারশূন্যতা। কেননা, সাম্যবাদ বা কমিউনিস্ট ব্যবস্থায় শৃঙ্খলা, দক্ষতা ও উৎপাদন প্রভৃতি বিষয়কে প্রচারণায় জোর দেওয়া হয়। এ ব্যবস্থায় যে ধরনের আদর্শ বিরাজ করার কথা ছিল নেতৃবৃন্দ তা থেকে বিচ্যুত হওয়ায় তা জনগণের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে, সোভিয়েত নেতৃবৃন্দ দিনদিন জাঁকজমকপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ে। তারা পশ্চিমা বিশ্বের মোহময় হাতছানি দ্বারা বিভ্রান্ত হয়ে পড়ে। ফলে জনগণ এ সকল নেতাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির আরেকটি কারণ ছিল অর্থনৈতিক স্থবিরতা। সোভিয়েত ইউনিয়নের গড় জাতীয় আয়ের শতকরা ৩০ভাগ ব্যয় হতো সামরিক প্রয়োজনে। রাশিয়ার উৎপাদিত ইস্পাতের ৭৫ শতাংশ ব্যয় হতো কামান, সমরাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম নির্মাণে। এর ফলে সামরিক শক্তিতে সোভিয়েত ইউনিয়ন দুর্জয় ও অপ্রতিরোধ্য হয়ে উঠলেও ভোগ্যপণ্য, শিল্প উৎপাদনে বিনিয়োগযোগ্য পুঁজির অভাব দেখা দেয়। এছাড়া সোভিয়েত ইউনিয়নের ভারসাম্যহীন অস্ত্র ও প্রতিরক্ষা নীতি, সমাজতন্ত্রের মৌলিক সমস্যা, পশ্চিমা নীতি ও কৌশল- এর তুলনায় দুর্বল নীতি ও কৌশল প্রভৃতির কারণে সোভিয়েত ইউনিয়নের পতন অবশ্যম্ভাবী হয়ে উঠে। সুতরাং বলা যায় যে, উপর্যুক্ত কারণেই সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি সাধিত হয়।

উত্তর

উক্ত বৃহৎ রাষ্ট্র অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তিতে উত্ত উদারনৈতিক শাসক তথা মিখাইল গর্বাচেভের শাসন অনেকাংশে দায়ী বলে আমি মনে করি। আশির দশকের মাঝামাঝি সময়ে সাবেক সোভিয়েত ইউনিয়নে আর্থ- সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসতে শুরু করে। এ পরিবর্তন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গর্বাচেভের সংস্কার প্রবর্তনের ফলে। আশির দশকে সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরীণ গোলযোগ শুরু হলে তা প্রতিহত করার জন্য তিনি পেরেস্ত্রোইকা (অর্থনৈতিক পুনর্গঠন) ও গ্লাসনস্ত (স্বাধীন মতামত ও সমালোচনা করার অধিকার) কর্মসূচি গ্রহণ করেন। কিন্তু এ 'গ্লাসনস্ত' ও 'পেরেস্ত্রোইকা' নীতির ফলে সোভিয়েত অভ্যন্তরীণ সমস্যা দেখা দেয়। খোলামেলা নীতির ফলে রুশ জনগণ কমিউনিজমের ত্রুটিগুলো এবং এর ফলে অর্থনৈতিক দুরবস্থার কথা খোলামেলা আলোচনা ও মত প্রকাশের সুযোগ পায়। এর ফলে কমিউনিস্ট পার্টির কঠোর শৃঙ্খলার বিরুদ্ধে রুশ ও এর অন্যান্য রিপাবলিকের জনগণ জেগে ওঠে। জনতা অধিকতর স্বাধীনতা প্রত্যাশা করে। এদিকে গর্বাচেভ অর্থনৈতিক সংকটের কারণে তার 'পেরেস্ত্রোইকা' কর্মসূচি গতিশীলভাবে এগিয়ে নিতে ব্যর্থ হন। এ কারণে যে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দেখা দেয় তা সামাল দেওয়া সোভিয়েত ইউনিয়ন এর পক্ষে অসম্ভব হয়ে পড়ে। ফলে ইউনিয়নভুক্ত সোভিয়েত রিপাবলিকগুলো স্বাধীন হতে চেষ্টা করলে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে। সুতরাং বলা যায় যে, গর্বাচেভের উদারনৈতিক শাসনই সোভিয়েত ইউনিয়নের পতনের প্রধান কারণ।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।