উদ্দীপকে উল্লিখিত আলফাপুর ইউনিয়নের একত্রীকরণের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন দেশের একত্রীকরণের মিল রয়েছে? সংক্ষেপে আলোচনা কর।
উত্তর: ➤ উদ্দীপকে উল্লিখিত আলফাপুর ইউনিয়নের একত্রীকরণের সাথে আমার পাঠ্যপুস্তকের জার্মানির একত্রীকরণের মিল রয়েছে। ➤ ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির পর সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র সমাজতান্ত্রিক ও পুঁজিবাদী ব্লকে বিভক্ত হয়ে পড়ে। এ দুই পরাশক্তি স্নায়ুযুদ্ধের মদদদাতা হিসেবেও কাজ করে। ফলে বিশ্বের অনেক রাষ্ট্র হয় সোভিয়েত, না হয় মার্কিন ব্লকে বিভক্ত করে শাসন করত। এর মধ্যে পূর্ব জার্মানি ছিল সোভিয়েত ব্লকে। পূর্ব জার্মানিতে সমাজতান্ত্রিক রীতিনীতি কঠোরভাবে আরোপ করা হলে পূর্ব জার্মানির জনগণ পশ্চিম জার্মানির উদারনৈতিক শাসনে আকৃষ্ট হয়ে সেখানে চলে যেত। যা সোভিয়েত কর্তৃপক্ষকে চিন্তিত করে তোলে। এ অবস্থায় পূর্ব জার্মানি কর্তৃপক্ষ ১৯৬১ সালে বার্লিন সীমানা বরাবর প্রাচীর নির্মাণ করে। যার ফলে পূর্বের লোকজন আর পশ্চিমে যেতে পারেনি। পশ্চিমের কেউ পূর্বে যেতে পারেনি। কিন্তু এমন অবস্থা দীর্ঘদিন চলতে দেওয়া হয়নি। পূর্ব ও পশ্চিম জার্মানিকে একত্রিত করার জন্য আলোচনা চলতে থাকে। আলোচনা বিভিন্ন পর্যায় অতিক্রম করে ১৯৯০ সালে বার্লিন প্রাচীরের অবসানের মাধ্যমে পুনরায় দুই জার্মানি একত্রিত হয়। ➤ পরিশেষে বলা যায়, আলফাপুর ইউনিয়ন যেমন দুই ভাগে বিভক্ত হয়, তেমনি জার্মানিও দুই ভাগে বিভক্ত হয়। তবে নিজেদের প্রয়োজনে । আবার জার্মানি একত্রীকরণ হয়।রটি
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আলফাপুর ইউনিয়নের একত্রীকরণের সাথে তোমার পাঠ্যপুস…
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর