সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির ক্ষেত্রে কমিউনিজমের আদর্শের অন্তঃসারশূন্যতা কতটুকু দায়ী ব্যাখ্যা কর।
উত্তর: সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পেছনে অন্যতম কারণ হলো কমিউনিজমের আদর্শের অন্তঃসারশূন্যতা। কমিউনিস্ট ব্যবস্থায়। শৃঙ্খলা, দক্ষতা ও উৎপাদনের প্রতি জোর দেওয়া হয়। এতে বলা হয়, "এখানে তোমরা আদর্শের খাতিরে কাজ কর, অর্থের জন্য নয়।" কিন্তু বাস্তবে দেখা যায়, ব্যক্তিগত স্বার্থ ছাড়া শুধু আদর্শের জন্য কাজ করার নজির মানবচরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। অনেক ত্যাগ-তিতিক্ষার পরও যখন সমাজের সাধারণ মানুষ দেখল যে, দেশের নেতৃবৃন্দ দুর্নীতিতে লিপ্ত ও বিলাসবহুল জীবনযাপন করছে তখন এ ব্যবস্থার কল্পনাবিলাস থেকে তাদের মোহমুক্তি ঘটল। জনগণ নেতৃবৃন্দকে হিংসার চোখে দেখা শুরু করে। কমিউনিস্ট নেতৃবৃন্দ নিজের হাতে ক্ষমতা ধরে রাখতে এবং তা যতদূর সম্ভব বাড়ানোকে একটি অভীষ্ট হিসেবে নির্ধারণ করে। তাই সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির ক্ষেত্রে কমিউনিজমের আদর্শের অন্তঃসারশূন্যতা কতটুকু দায়ী ব্যাখ্যা কর।
উত্তর