শেয়ারFacebookWhatsApp

গ্লাসনস্ত অর্থ কী?

উত্তর: গ্লাসনস্ত হচ্ছে খোলামেলা নীতি।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

গ্লাসনস্ত অর্থ কী?

উদ্দীপক

দুরন্ত ফুটবল টিমের ম্যানেজমেন্ট খুব কড়া। টিমে ঐক্য ও শৃঙ্খলাবোধের চর্চা থাকায় তারা এক অপরাজেয় শক্তিতে পরিণত হয়। কিন্তু পরবর্তীকালে ম্যানেজমেন্টে পরিবর্তন এলে দীর্ঘদিন সাইড লাইনে বসে থাকা খেলোয়াড়রা বৈষম্যের অভিযোগ এনে বিদ্রোহ করে বসে। তারা আর এ টিমে না খেলার ঘোষণা দেয়। তাদের দেখাদেখি টিমের বাকি খেলোয়াড়রা দুরন্ত থেকে বের হয়ে নিজেরাই আরেকটি দল গঠন করে। এতে দুরন্তের যে শুধু শক্তিই কমে তা নয়, প্রভাবও হ্রাস পায়।

উত্তর

গ্লাসনস্ত হচ্ছে খোলামেলা নীতি।

উত্তর

গর্বাচেভের সংস্কারসমূহ ১৯৮৮ খ্রিস্টাব্দের শুরুর দিকে বাল্টিক প্রজাতন্ত্রসমূহে জনপ্রিয় ফ্রন্টকে মেনে নেয়। এতে অনুপ্রাণিত হয়ে ঐ বছরের নভেম্বর মাসে সোভিয়েত ইউনিয়ন গঠনকারী বাল্টিক প্রজাতন্ত্রসমূহের মধ্যে এস্তোনিয়া সর্বপ্রথম স্বাধীনতা ঘোষণা করে। ১৯৯০ খ্রিস্টাব্দের ১১ মার্চ লিখুনিয়া স্বাধীনতা ঘোষণা করে। ওই বছরের শেষদিকে লাটভিয়াও স্বাধীনতা ঘোষণা করে। কিন্তু পরবর্তীতে গর্বাচেভ ইউনিয়ন চুক্তির মাধ্যমে প্রজাতান্ত্রিক রাষ্ট্রসমূহকে অধিক সুযোগ-সুবিধা প্রদানের কথা বললেও বাল্টিক রাষ্ট্রসমূহ তা মেনে নিতে অস্বীকার করে। পরবর্তীতে গর্বাচেভের কর্তৃত্বকে অস্বীকার করে সামরিক অভ্যুত্থান ঘটলে বাল্টিক প্রজাতন্ত্রের স্বাধীনতা আরও সুনিশ্চিত হয়। সুতরাং বলা যায়, গর্বাচেভের পরিবর্তনমূলক নীতিই 1 বাল্টিক প্রজাতন্ত্রের স্বাধীনতার মূল কারণ।

উত্তর

উদ্দীপকের ফুটবল টিমের বিদ্রোহের ঘটনাটি সোভিয়েত নেতা। মিখাইল গর্বাচেভ ক্ষমতায় আসার পর সোভিয়েত ইউনিয়ন ও সোভিয়েত কমিউনিস্ট পার্টির মধ্যে যে বিভক্তি, বিদ্রোহ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয় তার সাথে সামঞ্জস্যপূর্ণ। উক্ত বিদ্রোহ ও বিশৃঙ্খলা সৃষ্টির উল্লেখযোগ্য দুটি কারণ হচ্ছে-১. ক্ষমতায় আসার পর গর্বাচেভ সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করলে সমগ্র সোভিয়েত ইউনিয়নজুড়ে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে। এ অবস্থায় সোভিয়েত রাজনীতি দুটি পরস্পর বিপরীত মেরুতে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। গণতন্ত্রের তীব্র আকাঙ্ক্ষা মানুষের মনে গভীর উন্মাদনা সৃষ্টি করে। গণতান্ত্রিক ভাবাদর্শের প্রতীক বরিস ইয়েলৎসিন রাশিয়ার রাজনৈতিক সংস্কারের কথা বললে তাকে কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়। পড়ে তিনি। ডেমোক্রেটিক প্লাটফর্ম নামে একটি গোষ্ঠী গঠন করেন।২. ১৯৯০ খ্রিস্টাব্দের জুলাই থেকে এক বছর ধরে সোভিয়েত কমিউনিস্ট পার্টির ঐক্য ও শৃঙ্খলা বিনষ্ট হয় এবং জর্জিয়া, আর্মেনিয়া, উজবেকিস্তান, কাজাকিস্তান ইত্যাদি অঙ্গরাজ্যে জাতীয়তাবাদী ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়। এর ফলে সোভিয়েত ইউনিয়নে কমিউনিস্ট পার্টি ও সোভিয়েত রাষ্ট্রের সংহতি এক চরম সংকটের সম্মুখীন হয়। ইতোমধ্যে পনেরোটি প্রজাতন্ত্রের প্রায় সবাই কেন্দ্রের অনুশাসন থেকে মুক্তি পাওয়ার আশায় ব্যস্ত হয়ে ওঠে।

উত্তর

উদ্দীপকের ফুটবল টিমের বিদ্রোহের ঘটনাটি সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ ক্ষমতায় আসার পর সোভিয়েত ইউনিয়ন ও সোভিয়েত কমিউনিস্ট পার্টির মধ্যে যে বিভক্তি, বিদ্রোহ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয় তার সাথে সামঞ্জস্যপূর্ণ। উক্ত বিদ্রোহের ফলে উদ্দীপকের দূরন্ত তথা পাঠ্যবইয়ে উল্লিখিত সোভিয়েত রাশিয়া শক্তিশালী থেকে শক্তিহীনে পরিণত হয়। ১৯৯১ সালের ২১ ডিসেম্বর সোভিয়েত। ইউনিয়নের ১৫টি অঙ্গরাজ্যের ১১টি কমনওয়েলথ গঠনের চুক্তিতে আবদ্ধ হয়। এরপর গর্বাচেভ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন এবং এভাবেই সোভিয়েত ইউনিয়নের অস্তিত্ব বিলুপ্ত হয়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক পৃথিবী এককেন্দ্রিক বিশ্বে পরিণত হয়। আমেরিকা এখন সমগ্র বিশ্বে তার ব্যবসায় বাণিজ্য ও সাংস্কৃতিক আগ্রাসন চালাতে পারছে। মানবাধিকার ও গণতন্ত্রের দোহাই দিয়ে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। বর্তমানে রাশিয়ার কোনো প্রভাব না থাকায় আমেরিকা চীন। ও ইসলাম ধর্মকে প্রতিপক্ষ হিসেবে তার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। কিন্তু একসময়ের পরাশক্তি রাশিয়া প্রথমে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তার অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও বিদ্রোহই তাকে শক্তিশালী থেকে শক্তিহীনে পরিণত করেছে।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।