উদ্দীপকের ক্রিকেট দলটি ভেঙে আবার পুনরায় একত্রিত হওয়ার ফলে যে কেবল ইতিবাচক দিক লক্ষণীয়, তার সাথে আমি একমত নই।
কেননা এতে সবকিছু ইতিবাচক হয়নি। তবে সবকিছু আবার নেতিবাচকও হয়নি। এর মিশ্র প্রতিক্রিয়া লক্ষণীয়। উদ্দীপকের ক্রিকেট দলটি ভেঙে যাওয়ার ফলে একটি শক্তিশালী দলের পতন ঘটে। বিভক্ত দল দুটির কোনোটিই আগের মতো দক্ষতাসম্পন্ন হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এ দুর্বলতা কাটিয়ে উঠতে উভয় দলই নতুন নতুন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়। যখন দুটি বিভক্ত দল আবার একত্রিত হয় তখন স্বাভাবিকভাবেই দলে খেলোয়াড় সংখ্যা দ্বিগুণ হয়ে। যায়। এরূপ প্রেক্ষাপটে কোনো খেলোয়াড়কেই বাদ দেওয়া সম্ভব নয়। ফলে দলে কে খেলবে তা নিয়ে আবার দ্বন্দ্ব মনোমালিন্য শুরু হবে। এছাড়াও দলের মধ্যে আন্তঃসম্পর্ক নষ্ট হবে। এসব নেতিবাচক প্রভাবও দলে পড়বে। কিন্তু ইতিবাচক ফল হিসেবে আবারও পুনর্গঠিত শক্তিশালী এবং ঐতিহ্যবাহী একটি দল খেলায় অংশগ্রহণ করবে। এটি দলটির সদস্যদের মনোবল বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে এবং হালিম তৌফিকের দ্বন্দ্বকে প্রশমন করবে। ইতিবাচক এবং নেতিবাচক উভয় | প্রভাব থাকলেও দলটির পুনর্গঠনই কাম্য সবার নিকট।