গর্বাচেভের পরিবর্তনমূলক নীতিই বাল্টিক প্রজাতন্ত্রের স্বাধীনতার মূল কারণ ব্যাখ্যা কর।
উত্তর: গর্বাচেভের সংস্কারসমূহ ১৯৮৮ খ্রিস্টাব্দের শুরুর দিকে বাল্টিক প্রজাতন্ত্রসমূহে জনপ্রিয় ফ্রন্টকে মেনে নেয়। এতে অনুপ্রাণিত হয়ে ঐ বছরের নভেম্বর মাসে সোভিয়েত ইউনিয়ন গঠনকারী বাল্টিক প্রজাতন্ত্রসমূহের মধ্যে এস্তোনিয়া সর্বপ্রথম স্বাধীনতা ঘোষণা করে। ১৯৯০ খ্রিস্টাব্দের ১১ মার্চ লিখুনিয়া স্বাধীনতা ঘোষণা করে। ওই বছরের শেষদিকে লাটভিয়াও স্বাধীনতা ঘোষণা করে। কিন্তু পরবর্তীতে গর্বাচেভ ইউনিয়ন চুক্তির মাধ্যমে প্রজাতান্ত্রিক রাষ্ট্রসমূহকে অধিক সুযোগ-সুবিধা প্রদানের কথা বললেও বাল্টিক রাষ্ট্রসমূহ তা মেনে নিতে অস্বীকার করে। পরবর্তীতে গর্বাচেভের কর্তৃত্বকে অস্বীকার করে সামরিক অভ্যুত্থান ঘটলে বাল্টিক প্রজাতন্ত্রের স্বাধীনতা আরও সুনিশ্চিত হয়। সুতরাং বলা যায়, গর্বাচেভের পরিবর্তনমূলক নীতিই 1 বাল্টিক প্রজাতন্ত্রের স্বাধীনতার মূল কারণ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
গর্বাচেভের পরিবর্তনমূলক নীতিই বাল্টিক প্রজাতন্ত্রের স্বাধীনতার মূল …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর