শেয়ারFacebookWhatsApp

'গ্লাসনস্ত' কী?

উত্তর: সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিথাইল গর্ভাচেভ কর্তৃক প্রণীত গ্লাসনস্ত (খোলামেলা নীতি) একটি অন্যতম রাজনৈতিক সংস্কারের নাম। খোলামেলা নীতি তথা গ্লাসনস্তের ফলে রুশ জনগণ কমিউনিজমের ত্রুটিগুলো এবং এর ফলে অর্থনৈতিক দুরবস্থার কথা খোলামেলা আলোচনা ও মত প্রকাশের সুযোগ পায়। এর ফলে কমিউনিস্ট পার্টির কঠোর শৃঙ্খলার বিরুদ্ধে রুশ ও অন্যান্য রিপাবলিকের জনগণ জেগে ওঠে। জনতার অধিকতর স্বাধীনতার প্রত্যাশায় সোভিয়েত ইউনিয়নের পতন ত্বরান্বিত হয়।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

'গ্লাসনস্ত' কী?

উদ্দীপক

'ক' ও 'খ' পরস্পর বিবদমান দুটি গ্রাম। ফলে আশপাশের গ্রামগুলো তাদের যেকোনো প্রয়োজনে বিবদমান গ্রামদ্বয়ের যেকোনো একটির শরণাপন্ন হতো এবং সহায়তাও পেত। কিন্তু একসময় নানাবিধ কারণে 'ক' গ্রাম ভেঙে পড়লে 'খ' গ্রাম অপ্রতিহত ক্ষমতার অধিকারী হয় এবং তাকে বাধাদান করার মতো আর কোনো গ্রাম অবশিষ্ট থাকে না। [সকল বোর্ড ২০১৬]

উত্তর

জার্মানির একত্রীকরণ সম্পন্ন হয় ১৯৯০ সালে।

উত্তর

সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিথাইল গর্ভাচেভ কর্তৃক প্রণীত গ্লাসনস্ত (খোলামেলা নীতি) একটি অন্যতম রাজনৈতিক সংস্কারের নাম। খোলামেলা নীতি তথা গ্লাসনস্তের ফলে রুশ জনগণ কমিউনিজমের ত্রুটিগুলো এবং এর ফলে অর্থনৈতিক দুরবস্থার কথা খোলামেলা আলোচনা ও মত প্রকাশের সুযোগ পায়। এর ফলে কমিউনিস্ট পার্টির কঠোর শৃঙ্খলার বিরুদ্ধে রুশ ও অন্যান্য রিপাবলিকের জনগণ জেগে ওঠে। জনতার অধিকতর স্বাধীনতার প্রত্যাশায় সোভিয়েত ইউনিয়নের পতন ত্বরান্বিত হয়।

উত্তর

উদ্দীপকের ঘটনার সাথে পাঠ্যবইয়ের সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির ঘটনার মিল খুঁজে পাওয়া যায়। বিংশ শতাব্দীর দিকে লেনিনের নেতৃত্বে বলশেভিক বিপ্লবের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র বা কমিউনিজমের উত্থান আধুনিক বিশ্বের ইতিহাসে একটি আলোচিত বিষয়। আবার, বিংশ শতাব্দীর শেষ দিকে সোভিয়েত ইউনিয়নের কমিউনিজমের বিলুপ্তি একটি আলোচিত ও বিস্ময়কর ঘটনা। কমিউনিজমের পতনের মধ্য দিয়ে বিশ্বে মতাদর্শগত দ্বন্দ্বের অবসান ঘটে। লেনিনের নেতৃত্বে কার্ল মার্কসের মতবাদে ১৯১৭ খ্রিস্টাব্দের বিপ্লবের পর ১৯২২ খ্রিস্টাব্দে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সোভিয়েত ইউনিয়নের আত্মপ্রকাশ ঘটে। সোভিয়েত ইউনিয়নকে রাশিয়া নামে চিনলেও আসলে রাশিয়া ছিল সোভিয়েত ইউনিয়নের ১৫টি অঙ্গরাজ্যের একটি। স্ট্যালিনের শাসনামল (১৯৫২ খ্রিস্টাব্দে) পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের যৌবনকাল বিদ্যমান ছিল। এরপর ক্রুশ্চেভ ও ব্রেজনেভের শাসনামল থেকেই সোভিয়েত ইউনিয়নের কমিউনিজম পতনের দিকে ধাবিত হয় এবং গর্বাচেভের শাসনামলের পতন ঘটে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি উল্লিখিত ঘটনা বিশ্ব শক্তির ভারসাম্যকে নষ্ট করেছে। সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে পুরো পৃথিবীর চিত্র পাল্টে যায় এবং যার প্রভাব এখনও ক্রিয়াশীল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া বিশ্বের দুই ক্ষমতাধর পরাশক্তির একটিতে পরিণত হয়। তখনকার বিশ্বকে দ্বিমাত্রিক বিশ্ব (Biopolar world) বলা হতো। স্নায়ুযুদ্ধের শেষে সোভিয়েত ইউনিয়নের পতনে বিশ্বের শক্তিসাম্য নষ্ট হয় এবং পৃথিবী যুক্তরাষ্ট্র কর্তৃক এককেন্দ্রিক বিশ্বে (Unipolar world) পরিণত হয়। রাশিয়ার বিলুপ্তিতে বিশ্বের রাষ্ট্রসমূহের মধ্যে বেশি আনন্দিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জর্জ বুশ গর্বিতভাবে ঘোষণা করেন, "ঈশ্বরের করুণায় আমেরিকা ঠান্ডা লড়াইয়ে বিজয় লাভ করেছে।" সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির ফলে আমেরিকা এককভাবে সমগ্র বিশ্বে ব্যবসায়-বাণিজ্য ও সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে। বিশ্বব্যাপী একচ্ছত্র আধিপত্য বিস্তার করে যাচ্ছে। মানবাধিকার ও গণতন্ত্রের দোহাই দিয়ে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ করছে। ইরাকে মার্কিন আগ্রাসন, কুয়েতে আমেরিকা নীতি, মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটি, আফগানিস্তানে আমেরিকা আক্রমণ প্রভৃতি সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির প্রত্যক্ষ ফল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, সোভিয়েত ইউনিয়নের পতন ছিল বিশ শতকে বিশ্বের ভূ-রাজনৈতিক দুর্যোগ।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।