তুমি কি মনে কর কামরুল হকের বলপ্রয়োগের ব্যর্থতা অন্যান্য ক্লাস ক্যাপ্টেনদের ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করেছে? তোমার মতামত উপস্থাপন কর।
উত্তর: উদ্দীপকের কামরুল হকের বলপ্রয়োগের ব্যর্থতা অন্যান্য ক্লাস ক্যাপ্টেনদের ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক বলে আমি মনে করি। উদ্দীপকের গোপীপুর হাইস্কুলের ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদুজ্জামান যে পদক্ষেপ নিয়েছিল তা প্রতিটি ক্লাসের ক্যাপ্টেনদের ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ছিল। কিন্তু সহ সভাপতি কামরুল হক তা চাইছিল না। যে কারণে সে এ পদক্ষেপ ভন্ডুল করতে বিদ্রোহ করে সভাপতির পদ দখল করে নেয়। সভাপতি আসাদুজ্জামান যে গণভোটের আয়োজন করতে চেয়েছিল তা ভেস্তে যায় এ ঘটনায়। কিন্তু পাল্টা পদক্ষেপ হিসেবে নবম শ্রেণির ক্লাস ক্যাপ্টেন রফিকসহ অন্যরা মিলে কামরুলকে অপসারণ করে। কামরুলের পদচ্যুত হওয়ার মাধ্যমে পূর্বের সভাপতি আসাদুজ্জামানেরই বিজয় হলো। আসাদুজ্জামান যে পদক্ষেপ নিয়েছিল তা বাস্তবায়িত হওয়ার পথ পরিষ্কার হয়ে যায়। এর মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে সে যে উপায় অবলম্বন করতে চেয়েছিল তাতে আর কোনো বাধা থাকে না। এটি বাস্তবায়িত হলে প্রতিটি ক্লাসের নিজস্ব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ক্লাস ক্যাপ্টেনদের ক্ষমতা বৃদ্ধি পাবে। এ পথে যে বাধা হয়ে দাঁড়িয়েছিল সেই কামরুলকে হটিয়ে দেওয়ার মাধ্যমে ক্যাপ্টেনদের ক্ষমতা বৃদ্ধি পাবে। কেননা কামরুল চাচ্ছিল না ক্লাস ক্যাপ্টেনদের হাতে এ ক্ষমতা দেওয়া হোক। সে চাচ্ছিল না বলেই আসাদুজ্জামানের পদক্ষেপ বাধাগ্রস্ত করতে চেয়েছিল। আর সে সফল হলে ক্যাপ্টেনদেরকে এরূপ ক্ষমতা দেওয়া সম্ভব হতো না। তাই কামরুলের ব্যর্থতা অন্যদের ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর কামরুল হকের বলপ্রয়োগের ব্যর্থতা অন্যান্য ক্লাস ক্যাপ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর