তুমি কি মনে কর মিতালী আস্তারের যৌথ পরিবারের ভাঙন গ্রামবাসীর মানসিক পরিবর্তনে সহায়ক? তোমার মতামত দাও।
উত্তর: হ্যা, আমি মনেকরি মিতালী আক্তারের যৌথ পরিবারের ভাঙন গ্রামবাসীর মানসিক পরিবর্তনে সহায়ক। এরূপ একটি পরিবার গ্রামে সবার ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করে। তাই গ্রামবাসী এ পরিবারকে ভয়ে অথবা শ্রদ্ধায় যাই হোক সমীহ করে চলে। গ্রামীণ বিষয়ে প্রভাব বিস্তার করায় কেউ কেউ হয়তো বা তাদেরকে পছন্দ নাও করতে পারে। আর এ কারণে এরূপ একটি পরিবার ভেঙে আলাদা হয়ে গেলে এর ক্ষমতা হ্রাস পাওয়াজনিত কারণে গ্রামবাসীর খুশি হওয়াটা স্বাভাবিক। গ্রামে একক আধিপত্য হ্রাস পাওয়ার ফলে গ্রামের সার্বিক অবস্থা পরিবর্তিত হবে। সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে এরূপ অবস্থার সৃষ্টি হয়েছিল বৈশ্বিক প্রেক্ষাপটে। কেননা যখন সোভিয়েত ইউনিয়ন বহাল ছিল সে সময় অন্যান্য দেশে তারা প্রভাব বিস্তারের চেষ্টা চালাত। কোনো কোনো দেশ এ কারণে অনীহা সত্ত্বেও রাশিয়াকে শ্রদ্ধা করে চলত। রাশিয়ার পতনের পর এসব দেশ স্বভাবতই খুশি হবে এবং তাদের মানসিকতার পরিবর্তন হবে। উদ্দীপকের মিতালী আক্তারের পরিবারের পতনের (ভাঙনের) ফলেও সংশ্লিষ্ট গ্রামবাসীর মানসিকতার এরূপ পরিবর্তন সাধিত হবে। যৌথ পরিবার ভেঙে যাওয়ার ফলে মিতালী আক্তারের পরিবার পূর্বে ক্ষমতা ও প্রভাব-প্রতিপত্তি দ্বারা গ্রামবাসীর ওপর যেরূপ নিয়ন্ত্রণ করত তা না থাকায় গ্রামবাসীর মানসিকতার পরিবর্তন ঘটতে পারে। যে কারণে বলা যায়, এটি গ্রামবাসীর মানসিক পরিবর্তনে সহায়ক হবে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর মিতালী আস্তারের যৌথ পরিবারের ভাঙন গ্রামবাসীর মানসিক …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর