কিসের অনুপস্থিতি মিতালী আক্তারের যৌথ পরিবারের ভিতকে দুর্বল করে তুলেছিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মিতালী আক্তারের যৌথ পরিবারের মধ্যে প্রথম দ্বন্দ্ব দেখা যাচ্ছে সুযোগ-সুবিধাকে কেন্দ্র করে। পরিবারের সদস্যদের মধ্যে এরূপ দ্বন্দ্ব দেখা যাওয়ার প্রধান কারণ হতে পারে সদস্যদের মাঝে সুযোগের অসমতা। কেননা একটি পরিবারের মধ্যে তখনই এরূপ বিষয় নিয়ে স্বন্দ্ব দেখা দিতে পারে, যখন সব সদস্য সমান সুযোগ-সুবিধা না পাবেন। পরিবারের সদস্য হিসেবে সবারই সমান সুযোগ পাওয়ার কথা, এর ব্যতিক্রম ঘটলেই দ্বন্দ্ব দেখা দিতে পারে। সুযোগের সমতার অনুপস্থিতিই এ পরিবারে দ্বন্দ্ব সৃষ্টি করেছে, যার চূড়ান্ত পরিণতি হলো যৌথ পরিবারের ভাঙন। এরূপ কারণে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। কেননা, সোভিয়েত ইউনিয়নের নাগরিকরা যে আকাঙ্ক্ষা ও সমতার প্রত্যাশা নিয়ে বিপ্লব ঘটিয়েছিল, রাষ্ট্র পরিচালকের অদক্ষতা, সম্পদের পাহাড় গড়ে তোলা এবং বিলাসী জীবনযাপন এক্ষেত্রে চরম বৈষম্য তৈরি করে। ফলে সাধারণ জনগণ তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছে বলে মনে করে। এরূপ পরিস্থিতি রাষ্ট্রের ভিত্তিকে দুর্বল করে দেয় এবং ইউনিয়ন ভেঙে পড়ে। এরূপ অসমতার জন্যই উদ্দীপকের মিতালী আস্তারের যৌথ পরিবারের ভিত্তি দুর্বল হয়ে যায় এবং একসময় ভেঙে যায়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
কিসের অনুপস্থিতি মিতালী আক্তারের যৌথ পরিবারের ভিতকে দুর্বল করে তুলে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর