রাফির পদক্ষেপটি ছিল উন্নয়নের একটি সহায়ক মাধ্যম- উক্তিটির সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের রাফি যে দেশটিতে বসবাস করছিলেন তা ছিল একটি কৃষিপ্রধান দেশ। কৃষিপ্রধান দেশ হওয়ার ফলে দেশটিতে শিল্পে অনগ্রসরতা লক্ষ করা যায়। আবার সমাজতান্ত্রিক ব্যবস্থার জন্য ব্যক্তি মালিকানায় শিল্পকারখানা স্থাপনের সুযোগ না থাকায় রাফির কিছু করার থাকে না। কিন্তু দেশটি যখন গণতান্ত্রিক ধারার দিকে যেতে থাকে তখন ব্যক্তি মালিকানায় শিল্প-বাণিজ্য স্থাপনের দ্বার উন্মোচিত হয়। এরূপ একটি কৃষিপ্রধান অনুন্নত শিল্পের দেশে শিল্প উন্নয়নের জন্য দরকার বেশি বেশি বিনিয়োগ। কেবল সরকারের পক্ষে এরূপ বিনিয়োগ সম্ভব নয় বলে বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসা প্রয়োজন। তাই রাফি এক্ষেত্রে শিল্পে বিনিয়োগকারী বা শিল্পোদ্যোক্তা হিসেবে এগিয়ে এসে দেশটির উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। শিল্পে বিনিয়োগ তার জন্য যদি সম্ভব না হয় তবে তিনি শিল্প শ্রমিক হিসেবেও এক্ষেত্রে ভূমিকা পালন করতে সক্ষম। কেননা শুধু শিল্পকারখানা স্থাপন করলেই হয় না, এতে প্রচুর জনবলের দরকার হয় পরিচালনার জন্য। তাই তিনি শিল্পের জন্য যে পদক্ষেপই নিতে সমর্থ হন না কেন তা দেশটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
রাফির পদক্ষেপটি ছিল উন্নয়নের একটি সহায়ক মাধ্যম- উক্তিটির সপক্ষে যুক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর