উদ্দীপকে বিরামপুরের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের একত্রীকরণের সাথে সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বিরামপুরের সাথে আমার পাঠ্যবইয়ের সাবেক পূর্ব ও পশ্চিম জার্মানির একত্রীকরণের সাথে সাদৃশ্য রয়েছে। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র সমাজতান্ত্রিক ও পুঁজিবাদী ব্লকে বিভক্ত হয়ে পড়ে। এ দুই পরাশক্তি স্নায়ুযুদ্ধের মদদদাতা হিসেবেও কাজ করে। ফলে বিশ্বের অনেক রাষ্ট্র হয় সোভিয়েত, না হয় মার্কিন ব্লকে যোগদান করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত জার্মানিকে এ দুই পরাশক্তি ব্লক বিভক্ত করে শাসন করত। এর মধ্যে মধ্যে পূর্ব জার্মানি ছিল সোভিয়েত বুকের। পূর্ব জার্মানিতে সমাজতান্ত্রিক রীতিনীতি কঠোরভাবে আরোপ করা হলে পূর্ব জার্মানির, জনগণ পশ্চিম জার্মানির উদারনৈতিক শাসনে আকৃষ্ট হয়ে সেখানে চলে যেত। যা সোভিয়েত কর্তৃপক্ষকে বেশ চিন্তিত করে তোলে। এ অবস্থায় পূর্ব জার্মানি কর্তৃপক্ষ ১৯৬১ সালে বার্লিনের সীমানা বরাবর প্রাচীর নির্মাণ করে। যার ফলে পূর্বের লোকজন আর পশ্চিমে যেতে পারেনি। পশ্চিমের কেউও পূর্বে অংশের মানুষের মুখ দেখেনি। কিন্তু এমন অবস্থা দীর্ঘদিন চলতে দেওয়া হয়নি। পূর্ব ও পশ্চিম জার্মানিকে একত্রিত করার জন্য আলোচনা চলতে থাকে। আলোচনা বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে ১৯৯০ সালে বার্লিন প্রাচীরের অবসানের মাধ্যমে পুনরায় দুই জার্মানি ঐক্যবদ্ধ হয়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বিরামপুরের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের একত্রীকরণের সাথ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর