গৌরীপুরের জমিদারের পতন তোমার পাঠ্যবইয়ের কোন সাম্রাজ্যের পতনের অনুরূপভাবে ব্যাখ্যা করা যায়?
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জমিদারের পতনের সাথে সোভিয়েত সাম্রাজ্যের পতনের তুলনা করা যায়। এসময় সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপসহ বিশ্বের অন্যান্য কয়েকটি বিশেষ স্থানে যেমন দক্ষিণ-পূর্ব এশিয়া, আফগানিস্তান, আফ্রিকা ও লাতিন আমেরিকার কয়েকটি দেশে নিজ প্রভাব বিস্তার করে। কিন্তু পরবর্তীতে এ বিস্তৃত সাম্রাজ্য ধরে রাখতে যে আর্থিক সম্পদের দরকার। তার অভাব কম্যুনিজমের ভিত্তিকে দুর্বল করে দেয়। তাছাড়া কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দও বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তারা জনগণের শোষণ মুক্তির চেয়ে নিজেদের আখের গোছাতেই ব্যস্ত হয়ে ওঠেন। পশ্চিমা শক্তি এ সুযোগকে কাজে লাগিয়ে তাদেরকে নিজেদের বলয়ে নিতে সক্ষম হয় এবং ১৯৮৯ সালে স্নায়ুযুদ্ধের অবসান ঘটে। এ অবস্থায় ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের প্রজাতন্ত্রসমূহ স্বাধীন হওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে এবং এক এক করে প্রজাতন্ত্রসমূহ স্বাধীন। হয়ে যায়। অবশেষে ১৯৯১ সালের ২৫ ডিসেম্বর গর্বাচেভের পদত্যাগের মধ্য দিয়ে সোভিয়েত ইউনিয়নের অস্তিত্ব বিলুপ্ত হয়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
গৌরীপুরের জমিদারের পতন তোমার পাঠ্যবইয়ের কোন সাম্রাজ্যের পতনের অনুরূ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর