উদ্দীপকের ফুটবল টিমের বিদ্রোহের মতো পাঠ্যবইয়ের সামঞ্জস্যপূর্ণ বিষয়ের বিদ্রোহ সৃষ্টির মূল দুটি কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ফুটবল টিমের বিদ্রোহের ঘটনাটি সোভিয়েত নেতা। মিখাইল গর্বাচেভ ক্ষমতায় আসার পর সোভিয়েত ইউনিয়ন ও সোভিয়েত কমিউনিস্ট পার্টির মধ্যে যে বিভক্তি, বিদ্রোহ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয় তার সাথে সামঞ্জস্যপূর্ণ। উক্ত বিদ্রোহ ও বিশৃঙ্খলা সৃষ্টির উল্লেখযোগ্য দুটি কারণ হচ্ছে-১. ক্ষমতায় আসার পর গর্বাচেভ সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করলে সমগ্র সোভিয়েত ইউনিয়নজুড়ে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে। এ অবস্থায় সোভিয়েত রাজনীতি দুটি পরস্পর বিপরীত মেরুতে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। গণতন্ত্রের তীব্র আকাঙ্ক্ষা মানুষের মনে গভীর উন্মাদনা সৃষ্টি করে। গণতান্ত্রিক ভাবাদর্শের প্রতীক বরিস ইয়েলৎসিন রাশিয়ার রাজনৈতিক সংস্কারের কথা বললে তাকে কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়। পড়ে তিনি। ডেমোক্রেটিক প্লাটফর্ম নামে একটি গোষ্ঠী গঠন করেন।২. ১৯৯০ খ্রিস্টাব্দের জুলাই থেকে এক বছর ধরে সোভিয়েত কমিউনিস্ট পার্টির ঐক্য ও শৃঙ্খলা বিনষ্ট হয় এবং জর্জিয়া, আর্মেনিয়া, উজবেকিস্তান, কাজাকিস্তান ইত্যাদি অঙ্গরাজ্যে জাতীয়তাবাদী ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়। এর ফলে সোভিয়েত ইউনিয়নে কমিউনিস্ট পার্টি ও সোভিয়েত রাষ্ট্রের সংহতি এক চরম সংকটের সম্মুখীন হয়। ইতোমধ্যে পনেরোটি প্রজাতন্ত্রের প্রায় সবাই কেন্দ্রের অনুশাসন থেকে মুক্তি পাওয়ার আশায় ব্যস্ত হয়ে ওঠে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ফুটবল টিমের বিদ্রোহের মতো পাঠ্যবইয়ের সামঞ্জস্যপূর্ণ বিষয়ে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর