ইউরোপের ইতিহাসে উক্ত ঘটনাটি বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত ঘটনা বলতে এখানে জার্মানির বার্লিন প্রাচীর ঘটনাটির কথা বলা হয়েছে। ১৯৬১ সালে পূর্ব জার্মানি কর্তৃক বার্লিন শহরকে বিভক্ত করে নির্মিত প্রাচীর। এ প্রাচীন ও কাঁটাতারের বেড়া জার্মানির রাজধানী নগরীকে দুটি পৃথক অংশে ৪০ বছরেরও বেশি সময় ধরে কৃত্রিমভাবে বিভাজন করে রেখেছিল। দুটি খন্ডিত অংশের মধ্যে যোগাযোগ বা আদান- প্রদান ছিল সম্পূর্ণ রুদ্ধ। সাবেক সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি মিখাইল গর্বাচেভ কর্তৃক 'গ্লাসনস্ত' ও 'পেরেস্ত্রোইকা' নীতি ঘোষিত হওয়ার পরিপ্রেক্ষিতে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোতে গণতান্ত্রিক ব্যবস্থা ও নাগরিক অধিকারের আন্দোলন শুরু হয়। সে আন্দোলনের ঢেউ লাগে সমাজতান্ত্রিক দেশ পূর্ব জার্মানিতেও। ১৯৮৯ সালে সাবেক পূর্ব জার্মানির বড় শহরগুলোতে সমাজতন্ত্রের বিরুদ্ধে প্রচন্ড গণবিক্ষোভ শুরু হয়। তারা গণতন্ত্র আর রাজনৈতিক পূনর্বাসনের। দাবি জানায়। ৪ নভেম্বর পূর্ব বার্লিনের প্রাণকেন্দ্র আলেকজান্ডার স্কোয়ারে প্রায় ১০ লাখ মানুষ বিক্ষোভ প্রদর্শন করে। নানা অস্থিরতা। আর বিক্ষোভের মুখে পূর্ব জার্মানির চ্যান্সেলর এরিখ হোনিকার। স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেন। ৮ নভেম্বর পদত্যাগ করেন পূর্ব জার্মানির কমিউনিস্ট পার্টির সম্পাদকমন্ডলীর সদস্যরা। ৯ নভেম্বর আটাশ বছরের বার্লিন প্রাচীরের পতন হয়। ১৯৯০ সালের ৩ অক্টোবর বার্লিন প্রাচীরের কোণা ঘেঁষে বার্লিন গেটের পাশেই এক অনুষ্ঠানের। মাধ্যমে দুই জার্মানিকে একত্রীকরণ করা হয়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
ইউরোপের ইতিহাসে উক্ত ঘটনাটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর