শেয়ারFacebookWhatsApp

উল্লিখিত রাষ্ট্রের বিলুপ্তির ফলে কী ধরনের পরিবর্তন হয়েছিল? বিশ্লেষণ কর।

উত্তর: উল্লিখিত রাষ্ট্রের বিলুপ্তি তথা সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির ফলে বিশ্ব-রাজনীতিতে আমূল পরিবর্তন সাধিত হয়েছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে বিশ্বব্যবস্থার পুরো চিত্র পাল্টে যায় এবং এ প্রক্রিয়া এখনও ক্রিয়াশীল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, 'সোভিয়েত ইউনিয়নের পতন ছিল বিশ শতকে বিশ্বের ভূ- রাজনৈতিক দুর্যোগ।' এর ফলে রাশিয়ার প্রায় এক কোটি মানুষ বিভিন্ন সংখ্যালঘুতে পরিণত হয়। রাশিয়ান সমাজে সামাজিক বিশৃঙ্খলা ব্যাপকভাবে দেখা দেয়। এর প্রভাবে গণদারিদ্রদ্র্য স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়ায়। এছাড়া সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সাথে বিশ্ব দ্বি- মেরু বিশিষ্ট রাজনৈতিক পরাশক্তি বলয়ের বিভক্তি থেকে একক পরাশক্তি বলয়ের রাজনৈতিক বিশ্বব্যবস্থায় প্রবেশ করে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করার জন্য কোনো আদর্শ, কোনো দেশ বা সংস্থার অস্তিত্ব আর থাকে না। সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে পূর্ব ইউরোপে শক্তির ভারসাম্য পরিবর্তিত হয় এবং NATO মধ্যপ্রাচ্য সৈন্য ও সরঞ্জাম পুনঃনিয়োগের সুযোগ পায়। তাছাড়া সোভিয়েতের পতনে চীন অর্থনৈতিক সুবিধা ব্যাপকভাবে গ্রহণ করেছে এবং যুক্তরাষ্ট্রকে চীন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এছাড়া সোভিয়েত ইউনিয়নের পতনে এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার উদ্ভব ঘটার ফলে বিশ্বব্যাপী দেশে দেশে বৈদেশিক নীতি পরিবর্তিত হয়। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, রাজনীতি এবং মানবিক মূল্যবোধ প্রশ্নবিদ্ধ হতে থাকে। পরিশেষে বলা যায়, বিশ্ব রাজনীতিতে সোভিয়েত ইউনিয়নের পতনের প্রভাব অপরিসীম।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উল্লিখিত রাষ্ট্রের বিলুপ্তির ফলে কী ধরনের পরিবর্তন হয়েছিল? বিশ্লেষণ…

উদ্দীপক

মানিকদী একটি বৃহৎ পৌরসভা, যার অধীনে অনেকগুলো ওয়ার্ড রয়েছে। উত্ত পৌরসভার বর্তমান মেয়র পূর্ববর্তী মেয়রের আগ্রাসী নীতি পরিত্যাগ করেন। তিনি খোলামেলা নীতি গ্রহণ করেন। কিছু সংস্কার কর্মসূচীও গ্রহণ করেন। এতদ্বসত্ত্বেও কাঙ্ক্ষিত আর্থ-সামাজিক অগ্রগতি অর্জিত হয়নি। ফলে ওয়ার্ডগুলো স্বাধীনতা চায় এবং শেষ পর্যন্ত পৌরসভা ভেঙে পড়ে।

Comilla · 2017

উত্তর

দুই জার্মানি ১৯৯০ সালের ৩ অক্টোবর একত্রিত হয়।

উত্তর

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মিত্রশক্তি জার্মানিকে পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি নামে দুভাগে বিভক্ত করে নিজেদের অধীনে নিয়ে যায়। রাশিয়া পূর্ব জার্মানি এবং ব্রিটেন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র পশ্চিম জার্মানি দখল করে নেয়। এসময় সমাজতন্ত্র ও গণতন্ত্রের আদর্শ নিয়ে । মতপার্থক্য দেখা দিলে রাশিয়া ১৯৬১ সালে বার্লিন শহরে ১৫৫ কিলোমিটার দীর্ঘ একটি দেয়াল নির্মাণ করে। এ দেয়াল নির্মাণের উদ্দেশ্য ছিল যাতে পূর্ব জার্মানির লোকজন পালিয়ে পশ্চিম জার্মানিতে যেতে না পারে। তবে ১৯৮৯ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এ দেয়াল ভেঙে ফেলা হয়।

উত্তর

উদ্দীপকে সোভিয়েত রাষ্ট্রের বিলুপ্তির কথা বলা হয়েছে। বিংশ শতাব্দীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি। ব্রেজনেভের শাসনামল থেকেই রাশিয়ার কমিউনিজম নানা কারণে পতনের দিকে দাবিত হয়। মূলত চারটি প্রজাতন্ত্র নিয়ে সোভিয়েত ইউনিয়নের উৎপত্তি হলেও বিলুপ্তির পূর্ব পর্যন্ত এর প্রজাতন্ত্রের সংখ্যা ছিল ১৫টি। আশির দশকের মাঝামাঝি সময়ে সোভিয়েত ইউনিয়নে আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন আসতে শুরু করে। সে সময় সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরীণ গোলযোগ শুরু হলে তা প্রতিহত করার জন্য গর্বাচেভ উদার ও খোলামেলা নীতিসহ বিভিন্ন নীতি গ্রহণ করলেও তা সোভিয়েত ইউনিয়নের ভাঙন রোধ করতে পারেনি। ফলে ১৯৯১ সালে সোভিয়েত অন্তর্ভুক্ত প্রজাতন্তগুলো বিদ্রোহ করে স্বাধীন হলে সোভিয়েত সাম্রাজ্যের পতন ঘটে। উদ্দীপকে দেখা যায়, মানিকদী একটি বৃহৎ পৌরসভা যার অধীনে অনেকগুলে ওয়ার্ড রয়েছে। বিভিন্ন কারণে ওয়ার্ডগুলো পৌরসভা থেকে বিচ্ছন্ন হতে চাইলে বর্তমান মেয়র বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। তারপরও কাঙ্ক্ষিত আর্থ-সামাজিক কোনো অগ্রগতি না হওয়ায় ওয়ার্ডগুলো স্বাধীনতা চায় এবং সবশেষ মানিকদি পৌরসভা ভেঙে পড়ে। যা সোভিয়েত ইউনিয়নের ভাঙনের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের চিত্র প্রতিফলিত হয়েছে।

উত্তর

উল্লিখিত রাষ্ট্রের বিলুপ্তি তথা সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির ফলে বিশ্ব-রাজনীতিতে আমূল পরিবর্তন সাধিত হয়েছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে বিশ্বব্যবস্থার পুরো চিত্র পাল্টে যায় এবং এ প্রক্রিয়া এখনও ক্রিয়াশীল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, 'সোভিয়েত ইউনিয়নের পতন ছিল বিশ শতকে বিশ্বের ভূ- রাজনৈতিক দুর্যোগ।' এর ফলে রাশিয়ার প্রায় এক কোটি মানুষ বিভিন্ন সংখ্যালঘুতে পরিণত হয়। রাশিয়ান সমাজে সামাজিক বিশৃঙ্খলা ব্যাপকভাবে দেখা দেয়। এর প্রভাবে গণদারিদ্রদ্র্য স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়ায়। এছাড়া সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সাথে বিশ্ব দ্বি- মেরু বিশিষ্ট রাজনৈতিক পরাশক্তি বলয়ের বিভক্তি থেকে একক পরাশক্তি বলয়ের রাজনৈতিক বিশ্বব্যবস্থায় প্রবেশ করে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করার জন্য কোনো আদর্শ, কোনো দেশ বা সংস্থার অস্তিত্ব আর থাকে না। সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে পূর্ব ইউরোপে শক্তির ভারসাম্য পরিবর্তিত হয় এবং NATO মধ্যপ্রাচ্য সৈন্য ও সরঞ্জাম পুনঃনিয়োগের সুযোগ পায়। তাছাড়া সোভিয়েতের পতনে চীন অর্থনৈতিক সুবিধা ব্যাপকভাবে গ্রহণ করেছে এবং যুক্তরাষ্ট্রকে চীন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এছাড়া সোভিয়েত ইউনিয়নের পতনে এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার উদ্ভব ঘটার ফলে বিশ্বব্যাপী দেশে দেশে বৈদেশিক নীতি পরিবর্তিত হয়। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, রাজনীতি এবং মানবিক মূল্যবোধ প্রশ্নবিদ্ধ হতে থাকে। পরিশেষে বলা যায়, বিশ্ব রাজনীতিতে সোভিয়েত ইউনিয়নের পতনের প্রভাব অপরিসীম।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।