উক্ত বৃহৎ রাষ্ট্রের বিলুপ্তিতে উক্ত উদারনৈতিক শাসকের দায়িত্ব কতটুকু ছিল? তোমার মতামত দাও।
উত্তর: উক্ত বৃহৎ রাষ্ট্র অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তিতে উত্ত উদারনৈতিক শাসক তথা মিখাইল গর্বাচেভের শাসন অনেকাংশে দায়ী বলে আমি মনে করি। আশির দশকের মাঝামাঝি সময়ে সাবেক সোভিয়েত ইউনিয়নে আর্থ- সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসতে শুরু করে। এ পরিবর্তন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গর্বাচেভের সংস্কার প্রবর্তনের ফলে। আশির দশকে সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরীণ গোলযোগ শুরু হলে তা প্রতিহত করার জন্য তিনি পেরেস্ত্রোইকা (অর্থনৈতিক পুনর্গঠন) ও গ্লাসনস্ত (স্বাধীন মতামত ও সমালোচনা করার অধিকার) কর্মসূচি গ্রহণ করেন। কিন্তু এ 'গ্লাসনস্ত' ও 'পেরেস্ত্রোইকা' নীতির ফলে সোভিয়েত অভ্যন্তরীণ সমস্যা দেখা দেয়। খোলামেলা নীতির ফলে রুশ জনগণ কমিউনিজমের ত্রুটিগুলো এবং এর ফলে অর্থনৈতিক দুরবস্থার কথা খোলামেলা আলোচনা ও মত প্রকাশের সুযোগ পায়। এর ফলে কমিউনিস্ট পার্টির কঠোর শৃঙ্খলার বিরুদ্ধে রুশ ও এর অন্যান্য রিপাবলিকের জনগণ জেগে ওঠে। জনতা অধিকতর স্বাধীনতা প্রত্যাশা করে। এদিকে গর্বাচেভ অর্থনৈতিক সংকটের কারণে তার 'পেরেস্ত্রোইকা' কর্মসূচি গতিশীলভাবে এগিয়ে নিতে ব্যর্থ হন। এ কারণে যে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দেখা দেয় তা সামাল দেওয়া সোভিয়েত ইউনিয়ন এর পক্ষে অসম্ভব হয়ে পড়ে। ফলে ইউনিয়নভুক্ত সোভিয়েত রিপাবলিকগুলো স্বাধীন হতে চেষ্টা করলে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে। সুতরাং বলা যায় যে, গর্বাচেভের উদারনৈতিক শাসনই সোভিয়েত ইউনিয়নের পতনের প্রধান কারণ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত বৃহৎ রাষ্ট্রের বিলুপ্তিতে উক্ত উদারনৈতিক শাসকের দায়িত্ব কতটুকু…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর