শেয়ারFacebookWhatsApp

গ্লাসনস্ত নীতির প্রবক্তা কে?

উত্তর: গ্লাসনস্ত নীতির প্রবক্তা হলেন মিখাইল গর্বাচেভ।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

গ্লাসনস্ত নীতির প্রবক্তা কে?

উদ্দীপক

যমুনা নদীর তীরবর্তী সালেমপুর ও মোকসুদপুর দুটি ভিন্ন অঞ্চল। সালেমপুরের মাতব্বর চরের জমিকে ব্যক্তি মালিকানা রাখতে চান। অথচ মুকসুদপুর গ্রামের মাতবর চান সমবায় খামারের মাধ্যমে চর শাসন করতে। এরূপ অবস্থায় সালেমপুরের মাতবর পার্শ্ববর্তী কয়েকটি অঞ্চল নিয়ে একটি জোট গঠন করে। পাল্টা ব্যবস্থা হিসেবে মকসুদপুরের নেতৃত্বে অনুরূপ জোট গঠন করে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা দেখা যায়। তবে শেষ পর্যন্ত কোন সংঘর্ষ সংঘটিত হয়নি।

Dhaka · 2023

উত্তর

গ্লাসনস্ত নীতির প্রবক্তা হলেন মিখাইল গর্বাচেভ।

উত্তর

ট্রুমান তত্ত্ব ও মার্শাল পরিকল্পনার বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের একটি প্রতিবাদমূলক পদক্ষেপ হলো বার্লিন অবরোধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি পরাজয়ের পর মিত্রপক্ষ রাজধানী বার্লিনকে চার ভাগে বিভক্ত করে শাসন করছিল। ব্রিটেন, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অধিকৃত এলাকা একত্র করে সংযুক্ত যুক্তরাষ্ট্র সংগঠনের ইচ্ছা করলে স্ট্যালিং ক্ষুব্ধ হয়ে পশ্চিম বার্লিনের সাথে পূর্ব বার্লিনের সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এই অবরোধের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নকে আত্মসমর্পণের বাধ্য করতে চেয়েছিল।

উত্তর

উদ্দীপকে বর্ণিত অবস্থায় সাথে আমার পাঠ্যবইয়ের আলোচিত স্নায়ুযুদ্ধের সদৃশ্য রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : স্নায়ুযুদ্ধ বলতে এমন যুদ্ধবস্থাকে নির্দেশ করে যা প্রত্যক্ষ যুদ্ধও নয় আবার পরিপূর্ণ শান্তি ও নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন আদর্শগত কারণে পরস্পর প্রতিপক্ষের পরিণত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র একটি পুঁজিবাদী রাষ্ট্র। অপরদিকে পুঁজিবাদকে উৎখাত করে রুশ বিপ্লবের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের উত্থান ঘটেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক যোসেফ স্ট্যালিন কর্তৃক পূর্ব ইউরোপের প্রতি গৃহীত রুশনীতি এবং এর প্রতিক্রিয়ার মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান কতৃক ট্রুম্যান ডকট্রিন ঘোষণা করা হলে স্নায়ুযুদ্ধ তীব্র আকার ধারণ করে। পরবর্তীতে ইউরোপের সমাজতন্ত্রের বিস্তার রোধে মার্কিন যুক্তরাষ্ট্র সচিব জর্জ মার্শাল তার মার্শাল পরিকল্পনা প্রকাশ করেন। মার্শাল পরিকল্পনার বিরুদ্ধে সর্বাপেক্ষা মারাত্মক পদক্ষেপ হিসেবে সোভিয়েত ইউনিয়ন বার্লিন অবরোধ করলে মার্কিন যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা চিহ্নিত হয়ে পড়ে। সোভিয়েত অগ্রসন থেকে ইউরোপীয় দেশ গুলোকে রক্ষা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় মিত্রদের নিয়ে NATQ জোট গঠন করে। এর প্রতিক্রিয়ায় কমিউনিস্ট দেশগুলো সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে Warsaw নামক সাময়িক জোট গঠন করে। এভাবে স্নায়ুযুদ্ধ চরম পর্যায়ে উপনীত হয় এবং বিশ্বব্যাপী আতঙ্ক ও উত্তেজনাপূর্ণ অবস্থা সৃষ্টি হয়। উদ্দীপকে দেখা যায়, যমুনা নদী তীরবর্তী সালেমপুর ও মকসুদপুর অঞ্চলের মাতব্বরেরা নিজেদের মতো করে এলাকার শাসন করতে চান। এরূপ অবস্থায় সালেমপুরের মাতব্বর পার্শ্ববর্তী কয়েকটি অঞ্চল নিয়ে জোট গঠন করে যা ন্যাটো জোটের সাথে সাদৃশ্যপূর্ণ । অপরদিকে পাল্টা ব্যবস্থা হিসেবে মকসুদপুর এর নেতৃত্বে অনুরূপ জোট গঠিত হয় যেটি ওয়ারস জোটকে ইঙ্গিত করেছে। এতে দু পক্ষের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা দেখা দিল শেষ পর্যন্ত কোন সংঘাত হয় নি। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার স্নায়ুযুদ্ধের ইঙ্গিতবহ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত অবস্থা তথা স্নায়ুযুদ্ধ বিশ্বকে দুইটি মেরুতে বিভক্ত করেছিল বলে আমি মনে করি। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরনো বিশ্ব ব্যবস্থা বদলে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন দুই শীর্ষ পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়। যুক্তরাষ্ট্র ছিলো পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় সমর্থক এবং সোভিয়েত ইউনিয়ন ছিলো সমাজতান্ত্রিক ব্যবস্থার অনুসারী। ফলে দেশ দুটির মধ্যে আদর্শগত দ্বন্দ্ব দেখা দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার আদর্শিক দ্বন্দ্বকে কেন্দ্র করে প্রায় গোটা বিশ্ব পরস্পরবিরোধী দুটি শিবিতে বিভক্ত হয়ে যায়। এতে ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলোও যোগ দেয়। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে দেশ দুটির পরস্পর বিরোধী অবস্থান নিতে থাকে। দীর্ঘ স্নায়ুযুদ্ধের সময়ে কিউবা, ভিয়েতনাম, কোরিয়া ও ইউরোপ নিয়ে প্রবাদ বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হয় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। এমনকি আমাদের মুক্তিযুদ্ধে ও এর প্রভাব লক্ষ্য করা যায়। দুই বিপরীত শিবিরে বিভক্ত বিশ্বে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র নিজ নিজ বলায়ন ভুক্ত দেশগুলোকে প্রচুর আর্থিক, সাময়িক ও কূটনৈতিক সহায়তা দিয়েছিল। ১৯৯১ সালে সোবিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার মাধ্যমে স্নায়ুযুদ্ধের অবসান ঘটে। সুতরাং বলা যায় যে, উপরের আলোচনা থেকে স্নায়ুযুদ্ধ সামগ্র বিশ্বকে দুইটি বিপরীত শিবিরে বিভক্ত করেছিল। উক্তিটি যথার্থ।
HSCHistory 2nd PaperDhaka 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।