বার্লিন অবরোধ বলতে কী বোঝ?
উত্তর: স্নায়ুযুদ্ধকালীন সোভিয়েত ইউনিয়ন পশ্চিম জার্মানির সাথে বার্লিনের যোগাযোগ বন্ধ করে দিলে যে অবরোধ সৃষ্টি হয় তাকেই বার্লিন অবরোধ বলে। স্নায়ুযুদ্ধকালীন জার্মানি দু অংশে বিভক্ত হলে ১৯৪৮ সালে রাশিয়া বা সোভিয়েত সরকার হঠাৎ পশ্চিম বার্লিনের সাথে সংযোগকারী সড়কপথ, রেলপথ এবং খালের ওপর দিয়ে পশ্চিম জার্মানির অধিবাসীদের যোগাযোগ বন্ধ করে দেয়। এর ফলে পশ্চিম বার্লিনের ২ মিলিয়ন মানুষ সংকটে পরে। দীর্ঘ ১১ মাস এ অবরোধ অব্যাহত ছিল। পশ্চিম বার্লিনের ওপর সোভিয়েত সরকারের এ অবরোধকেই বার্লিন অবরোধ বলে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
বার্লিন অবরোধ বলতে কী বোঝ?
উত্তর