উদ্দীপকের রূপনগর গ্রামের সৈয়দ ও খান বংশের মধ্যে বিরাজমান অবস্থা স্নায়ুযুদ্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ।
স্নায়ুযুদ্ধ এমন এক প্রকার যুদ্ধাবস্থাকে নির্দেশ করে যা প্রত্যক্ষ যুদ্ধও নয়, আবার শাস্তিও নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন বিশ্বের দুই প্রধান পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়। আদর্শগতভাবে এ দুটি রাষ্ট্র ছিল সম্পূর্ণ বিপরীতমুখী। মার্কিন যুক্তরাষ্ট্র ছিল পুঁজিবাদী ব্যবস্থার সমর্থক এবং সোভিয়েত ইউনিয়ন ছিল সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী। নিজেদের আদর্শের শ্রেষ্ঠত্বের দাবি ও অন্যান্য দেশে তা ছড়িয়ে দেওয়া নিয়ে দেশ দুটির মধ্যে চরম দ্বন্দ্ব চলতে থাকে। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে এ দুই পরাশক্তি পরস্পরের বিরোধিতা করতে থাকে। এর ফলে প্রায় প্রতি মুহূর্তে যুদ্ধের উত্তাপ ছড়ায়। কিন্তু বিপুলসংখ্যক বিধ্বংসী অস্ত্রের অধিকারী উভয় দেশই সযত্নে যুদ্ধ এড়িয়ে চলে। গত শতকের নব্বই দশকের শুরু পর্যন্ত যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এরকম যুদ্ধ যুদ্ধ পরিস্থিতিকেই স্নায়ুযুদ্ধ বা Cold War বলে অভিহিত করা হয়।
উদ্দীপকে দেখা যায়, রূপনগর গ্রামের সৈয়দ ও খান বংশ নিজ গ্রাম ও আশেপাশের গ্রামগুলো নিজেদের প্রভাববলয়ে নিয়ে আসার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয় এবং নিজেদের মধ্যে শক্তি বৃদ্ধির প্রচেষ্টা চালাতে থাকে। ফলে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। উদ্দীপকের এ অবস্থার সাথে উপরে বর্ণিত স্নায়ুযুদ্ধের অবস্থা তুলনীয়। তাই বলা যায়, সৈয়দ ও খান বংশের মধ্যে বিরাজমান প্রতিযোগিতা স্নায়ুযুদ্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ।