শেয়ারFacebookWhatsApp

Cold War [গণিত] শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছেন?

উত্তর: 'Cold War [গণিত] শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন আমেরিকান ব্যবসায়ী বার্নাড বাবুচ (Bernard Baruch)।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

Cold War শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছেন?

উদ্দীপক

ইসরায়েল ও ফিলিস্তিন দুটি বিবদমান রাষ্ট্র। এ দুটি রাষ্ট্রের সংঘাত আরব-ইসরায়েল সংঘাত নামে পরিচিত। এ সংঘাতে দেশি- বিদেশি অনেক রাষ্ট্র জড়িয়ে পড়েছে। ইসরায়েল মনে করে ফিলিস্তিন সংগঠন 'হামাস' একটি সন্ত্রাসী সংগঠন। অপরপক্ষে, ফিলিস্তিন মনে করে, ইসরায়েল পৃথিবীর সন্ত্রাসী রাষ্ট্র। এ দু'রাষ্ট্রের স্বন্দ্ব ভবিষ্যতে বড় কোনো সংঘাতের সৃষ্টি করতে পারে বলে বিশ্ববাসী আতঙ্কিত।

Dhaka · 2017

উত্তর

'Cold WarWar^{\prime} শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন আমেরিকান ব্যবসায়ী বার্নাড বাবুচ (Bernard Baruch)।

উত্তর

পেরেস্ত্রোইকা বলতে রাশিয়ার প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের অর্থনৈতিক সংস্কারমূলক কর্মসূচিকে বোঝায়। আশির দশকের মাঝামাঝি নাগাদ সাবেক সোভিয়েত ইউনিয়নে রাজনৈতিক, অর্থনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন শুরু হয়। এ পরিবর্তনে মিখাইল গর্বাচেভের সংস্কারধর্মী চিন্তাচেতনা ব্যাপক প্রভাব ফেলে। সর্বক্ষেত্রে উদারনৈতিক নীতি গ্রহণ করে তিনি সোভিয়েত ইউনিয়নের ভাঙন রোধ করতে চেয়েছিলেন। অর্থনৈতিক ক্ষেত্রে তার উদারনৈতিক কর্মসূচিই পেরেস্ত্রোইকা নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকে যে বৃহৎ সংঘাতের আশঙ্কার কথা বলা হয়েছে তা হলো স্নায়ুযুদ্ধ। উদ্দীপকে দেখা যায়, ইসরাইল-ফিলিস্তিন রাষ্ট্র দুটির দ্বন্দ্ব-সংঘাতকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র দুটি বলয়ে বিভক্ত হয়ে পড়েছে। এ দু রাষ্ট্রের দ্বন্দ্ব ভবিষ্যতে বড় কোনো সংঘাতের সৃষ্টি করতে পারে বলে আজ বিশ্ববাসী আতঙ্কিত। এরূপ অবস্থাকে পাঠ্যবইয়ের আলোকে স্নায়ুযুদ্ধ হিসেবে সংজ্ঞায়িত করা যায়। কেননা, স্নায়ুযুদ্ধ বলতে এমন এক প্রকার যুদ্ধাবস্থাকে নির্দেশ করে, যা যুদ্ধও নয় আবার শান্তিও নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার যুদ্ধ যুদ্ধ অবস্থাকে স্নায়ুযুদ্ধ বা Cold War বলে অভিহিত করা হয়। এ স্নায়ুযুদ্ধ উদ্ভবের পেছনে বহুবিধ কারণ বিদ্যমান ছিল। তবে এর মূল কারণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের আদর্শিক দ্বন্দ্বকে চিহ্নিত করা হয়। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনী ইরান দখল করায় যুদ্ধের পর ইরান থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়ে সোভিয়েত ইউনিয়নের সাথে ইঙ্গ-মার্কিন জোটের দ্বন্দ্ব শুরু হয়। অন্যদিকে ইয়াল্টা চুক্তি অনুযায়ী রাশিয়ার জাপানে যুদ্ধ করার কথা ছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে সে সুযোগ না দিয়ে আনবিক বোমা ফেলে জাপান দখল করে নিলে রাশিয়া এর তীব্র প্রতিবাদ জানায়। এছাড়া গ্রিসের অভ্যন্তরীণ বিরোধ নিয়ে ট্রুম্যান ডকট্রিন ঘোষণা করা হলে সোভিয়েত ইউনিয়নের সাথে মার্কিন দ্বন্দ্ব আরো প্রকট হয়। তাছাড়া স্নায়ুযুদ্ধের অন্যতম কারণ ছিল তুর্কি বিদ্রোহ। এ সকল কারণ ছাড়াও চার্চিলের ফুলটন বক্তৃতা, তৃতীয় বিশ্বে শূন্যতা সৃষ্টি, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক বোমার অধিকারী হওয়া প্রভৃতির ফলে স্নায়ুযুদ্ধের উদ্ভব ঘটে। সুতরাং বলা যায়, উপর্যুক্ত কারণে স্নায়ুযুদ্ধ (Cold War) এর সূচনা হয়।

উত্তর

দুটি বৃহৎ রাষ্ট্রের মতাদর্শগত পার্থক্য উক্ত সংঘাতের তথা স্নায়ুযুদ্ধের মূল কারণ- এ উক্তিটির সাথে আমি একমত পোষণ করি। স্নায়ুযুদ্ধের পেছনে অনেক কারণ বিদ্যমান থাকলেও এর মূল কারণ ছিল সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার আদর্শিক স্বন্দ্ব। মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক মতবাদকে গণতন্ত্র, স্বাধীনতা ও মানবতাবিরোধী বলে মনে করে। অপরপক্ষে, সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমা গণতান্ত্রিক মডেলকে ধনীদের শোষণের হাতিয়ার এবং সাম্যবিরোধী হিসেবে আখ্যায়িত করে। মার্কিন যুক্তরাষ্ট্র ছিল পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী গণতান্ত্রিক রাষ্ট্র। অপরদিকে, সোভিয়েত ইউনিয়ন ছিল পুঁজিবাদের শত্রু সমাজতন্ত্রেরসূতিকাগার। ১৯১৭ সালে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের পথ ধরে সোভিয়েত ইউনিয়ন একটি সমৃদ্ধ দেশে পরিণত হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করার মতো শক্তি অর্জন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এ রাষ্ট্র দুটি মিত্রপক্ষে যোগ দিয়ে অক্ষশক্তির বিরুদ্ধে একসাথে লড়াই করলেও যুদ্ধ শেষ হওয়ার পরপরই পারস্পারিক স্বন্দ্বে লিপ্ত হয়। এ দুটি দেশের আদর্শিক দ্বন্দ্বকে কেন্দ্র করে ইউরোপের রাষ্ট্রগুলোও বিভক্ত হয়ে দুই শিবিরে যোগ দেয়। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে এ দুই পরাশক্তি সতত বিরোধিতা অব্যাহত রাখলে প্রতিমুহূর্তে যুদ্ধের উত্তাপ ছড়ায়। কিন্তু উভয় দেশই সযত্নে যুদ্ধ এড়িয়ে চলে। মূলত পুঁজিবাদের অবাধ বিচরণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব ধাঁচের গণতন্ত্র বিকাশের জন্য দেশে দেশে প্রচেষ্টা চালায়। অপরদিকে, দরিদ্র দেশগুলোতে 'সাম্যবাদ' প্রচারের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন তার নিজস্ব ধাঁচের কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠার চেষ্টা চালায়। এ আদর্শিক দ্বন্দ্বের কারণেই স্নায়ুযুদ্ধের উদ্ভব হয়েছিল। সুতরাং বলা যায়, রাশিয়া ও আমেরিকার মধ্যকার আদর্শগত দ্বন্দ্বই স্নায়ুযুদ্ধের মূল কারণ।
HSCHistory 2nd PaperDhaka 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।