উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন ঐতিহাসিক ঘটনার ইঙ্গিত দেওয়া হয়েছে- ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকে আমার পাঠ্যবইয়ের ঐতিহাসিক বার্লিন সংকটের ইঙ্গিত দেওয়া হয়েছে।বার্লিন সংকটকে কেন্দ্র করে জার্মানিকে ভাগ করে পূর্ব ও পশ্চিম জার্মানি নামে বিভক্ত হয়। এই বিভক্তি ১৯৬১ সালের বার্লিন দেয়ালের মাধ্যমে ঘটে। বার্লিন দেয়াল ভাঙার ফলে ১৯৮৯ সালে পুনরায় দুই জার্মানি একত্রিত হয়। জার্মানি একটা শক্তিশালী রাষ্ট্র ছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধের শুরু হলে জার্মানির বার্লিনকে নিয়ে সংকট দেখা যায়। উদ্দীপকের গ্রামের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার ন্যায় জার্মানির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য পশ্চিম জার্মানিতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্যের সৈন্য প্রবেশ করে, অপরদিকে পূর্ব জার্মানিতে সোভিয়েত ইউনিয়নের সৈন্য প্রবেশ করে। এর ফলে মিত্র পক্ষের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। যার ফলে জার্মানি দুটি অংশে ভাগ হয়ে যায়। পশ্চিম জার্মানি, ব্রিটেন, আমেরিকা ও ফ্রান্সের নিয়ন্ত্রণে আর পূর্ব জার্মানি সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে চলে যায়। পরবর্তীতে স্নায়ুযুদ্ধের প্রকোপ বৃদ্ধি পেলে ১৯৬১ সালে বার্লিন দেয়াল দেওয়া হয় এবং দুই জার্মানির মধ্যে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে স্নায়ুযুদ্ধ কিছুটা শিথিল হলে এবং দুই জার্মানির মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝির অবসান ঘটলে ১৯৮৯ সালে বার্লিন দেয়াল ভাঙা হয়। ফলে দুই জার্মানি পুনরায় একত্রিত হয়।তাই বলতে পারি, উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের বার্লিন সংকটের মিল রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন ঐতিহাসিক ঘটনার ইঙ্গিত দেওয়া হয়েছে- ব্…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর