শেয়ারFacebookWhatsApp

উক্ত বেড়া ভাঙার মধ্য দিয়ে বিশ্বব্যপী এক নতুন পরিস্থিতির সৃষ্টি হয়- বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের বেড়া ভাঙার ঘটনা তথা পাঠ্যবইয়ের বার্লিন দেয়াল ভাঙার ঘটনা বিশ্বব্যাপী এক নতুন পরিস্থিতির সৃষ্টি করেছিল।বার্লিন দেয়াল দেওয়া হয় ১৯৬১ সালে। এতে জার্মানি পূর্ব ও পশ্চিম জার্মানি নামে ভাগ হয়ে যায়, যা ১৯৮৯ সালে দেয়াল ভাঙার ফলে পুনরায় দুই জার্মানি একত্রিত হয়। জার্মানি একত্রিত হওয়ার ফলে পুনরায় এটি একটি শক্তিশলী রাষ্ট্রে পরিণত হয়। এটি ইউরোপের রাজনৈতিক স্থিতিশীলতার সূচনা করে। বার্লিন দেয়াল ভাঙার ফলে স্নায়ু বা শীতল যুদ্ধের অবসান ঘটে। শীতল যুদ্ধের ফলেই জার্মানি ভাগ হয়, আবার একত্রিত হওয়ার ফলে শীতল যুদ্ধের অবসান ঘটে। বার্লিন দেয়াল ভাঙার ফলে পূর্ব জার্মানির মতো সমাজতান্ত্রিক দেশগুলোতে গণতান্ত্রিক ব্যবস্থা চালু হয়। জনগণ ব্যক্তিস্বাধীনতা, মতপ্রকাশের অধিকার ও রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ লাভ করে। বার্লিন দেয়াল ভাঙার ফলে জার্মানির একত্রিকরণ ইউরোপকে শক্তিশালী করে তুলে। দেয়াল ভাঙার ফলে পুঁজিবাদী অর্থনীতির জয় হয়। বিশ্বায়নের মাত্রা লাভ করে। ফলে ব্যবসা, বাণিজ্য, প্রযুক্তি এবং সাংস্কৃতিক বিনিময় ঘটে। দেয়াল ভাঙার ফলে মানবাধিকার রক্ষার বিষয়টি গুরুত্ব পায়। স্নায়ু যুদ্ধের অবসান ঘটলে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। ফলে এটি দুর্বল হয়ে পড়ে। এতে দেখা যায় বিশ্ব এক মেরুকেন্দ্রিক হয়ে পড়ে। মার্কিন রাষ্ট্র একাই বিশ্ব নেতার আসনে অধিষ্ঠিত হয়। পুঁজিবাদীসমাজব্যবস্থার প্রসার লাভ করে। সমাজতান্ত্রিক ব্যবস্থার জনপ্রিয়তা কমতে থাকে। এভাবে বিশ্বের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কাঠামো পরিবর্তিত হয়ে যায়।সুতরাং বলতে পারি যে, উদ্দীপকের দেয়াল ভাঙার ন্যায় বার্লিন দেয়াল ভাঙার ফলে বিশ্বব্যাপী এক নতুন পরিস্থিতির উদ্ভব ঘটে।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উক্ত বেড়া ভাঙার মধ্য দিয়ে বিশ্বব্যপী এক নতুন পরিস্থিতির সৃষ্টি হয়- …

উদ্দীপক

নিশিপুর গ্রামের মিঝিবাড়ী একটি ঐতিহ্যবাহী ও শক্তিশালী পরিবার। এ পরিবারের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য পার্শ্ববর্তী কয়েকটি পরিবারের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। এদের কুপরামর্শে মিঝিবাড়ীর দুই ভাই সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এমনকি বাড়ির উঠানে বেড়া তৈরি করে এমনভাবে দুই ভাগ করা হয় যাতে কেউ কারো মুখ দেখতে না পায়। দীর্ঘদিন এভাবে থাকার পর একদিন তারা ভুল বুঝতে পেরে বেড়া ভেঙে ফেলে পুনরায় একত্রিত হয়।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025

উত্তর

সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি রাষ্ট্রে বিভক্ত হয়।

উত্তর

গ্লাসনস্ত সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিথাইল গর্ভাচেভ কর্তৃক প্রণীত একটি খোলামেলা নীতি, যার মাধ্যমে রুশ জনগণ কমিউনিজমের ত্রুটিগুলো খোলামেলা আলোচনা ও মত প্রকাশের সুযোগ পায়। অপরদিকে পেরেস্ত্রৈইকা অর্থনৈতিক সংস্কারনীতি নামে পরিচিত। এর মাধ্যমে উদারনৈতিক অর্থনীতির প্রচলন ঘটে।

উত্তর

উদ্দীপকে আমার পাঠ্যবইয়ের ঐতিহাসিক বার্লিন সংকটের ইঙ্গিত দেওয়া হয়েছে।বার্লিন সংকটকে কেন্দ্র করে জার্মানিকে ভাগ করে পূর্ব ও পশ্চিম জার্মানি নামে বিভক্ত হয়। এই বিভক্তি ১৯৬১ সালের বার্লিন দেয়ালের মাধ্যমে ঘটে। বার্লিন দেয়াল ভাঙার ফলে ১৯৮৯ সালে পুনরায় দুই জার্মানি একত্রিত হয়। জার্মানি একটা শক্তিশালী রাষ্ট্র ছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধের শুরু হলে জার্মানির বার্লিনকে নিয়ে সংকট দেখা যায়। উদ্দীপকের গ্রামের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার ন্যায় জার্মানির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য পশ্চিম জার্মানিতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্যের সৈন্য প্রবেশ করে, অপরদিকে পূর্ব জার্মানিতে সোভিয়েত ইউনিয়নের সৈন্য প্রবেশ করে। এর ফলে মিত্র পক্ষের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। যার ফলে জার্মানি দুটি অংশে ভাগ হয়ে যায়। পশ্চিম জার্মানি, ব্রিটেন, আমেরিকা ও ফ্রান্সের নিয়ন্ত্রণে আর পূর্ব জার্মানি সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে চলে যায়। পরবর্তীতে স্নায়ুযুদ্ধের প্রকোপ বৃদ্ধি পেলে ১৯৬১ সালে বার্লিন দেয়াল দেওয়া হয় এবং দুই জার্মানির মধ্যে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে স্নায়ুযুদ্ধ কিছুটা শিথিল হলে এবং দুই জার্মানির মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝির অবসান ঘটলে ১৯৮৯ সালে বার্লিন দেয়াল ভাঙা হয়। ফলে দুই জার্মানি পুনরায় একত্রিত হয়।তাই বলতে পারি, উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের বার্লিন সংকটের মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকের বেড়া ভাঙার ঘটনা তথা পাঠ্যবইয়ের বার্লিন দেয়াল ভাঙার ঘটনা বিশ্বব্যাপী এক নতুন পরিস্থিতির সৃষ্টি করেছিল।বার্লিন দেয়াল দেওয়া হয় ১৯৬১ সালে। এতে জার্মানি পূর্ব ও পশ্চিম জার্মানি নামে ভাগ হয়ে যায়, যা ১৯৮৯ সালে দেয়াল ভাঙার ফলে পুনরায় দুই জার্মানি একত্রিত হয়। জার্মানি একত্রিত হওয়ার ফলে পুনরায় এটি একটি শক্তিশলী রাষ্ট্রে পরিণত হয়। এটি ইউরোপের রাজনৈতিক স্থিতিশীলতার সূচনা করে। বার্লিন দেয়াল ভাঙার ফলে স্নায়ু বা শীতল যুদ্ধের অবসান ঘটে। শীতল যুদ্ধের ফলেই জার্মানি ভাগ হয়, আবার একত্রিত হওয়ার ফলে শীতল যুদ্ধের অবসান ঘটে। বার্লিন দেয়াল ভাঙার ফলে পূর্ব জার্মানির মতো সমাজতান্ত্রিক দেশগুলোতে গণতান্ত্রিক ব্যবস্থা চালু হয়। জনগণ ব্যক্তিস্বাধীনতা, মতপ্রকাশের অধিকার ও রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ লাভ করে। বার্লিন দেয়াল ভাঙার ফলে জার্মানির একত্রিকরণ ইউরোপকে শক্তিশালী করে তুলে। দেয়াল ভাঙার ফলে পুঁজিবাদী অর্থনীতির জয় হয়। বিশ্বায়নের মাত্রা লাভ করে। ফলে ব্যবসা, বাণিজ্য, প্রযুক্তি এবং সাংস্কৃতিক বিনিময় ঘটে। দেয়াল ভাঙার ফলে মানবাধিকার রক্ষার বিষয়টি গুরুত্ব পায়। স্নায়ু যুদ্ধের অবসান ঘটলে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। ফলে এটি দুর্বল হয়ে পড়ে। এতে দেখা যায় বিশ্ব এক মেরুকেন্দ্রিক হয়ে পড়ে। মার্কিন রাষ্ট্র একাই বিশ্ব নেতার আসনে অধিষ্ঠিত হয়। পুঁজিবাদীসমাজব্যবস্থার প্রসার লাভ করে। সমাজতান্ত্রিক ব্যবস্থার জনপ্রিয়তা কমতে থাকে। এভাবে বিশ্বের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কাঠামো পরিবর্তিত হয়ে যায়।সুতরাং বলতে পারি যে, উদ্দীপকের দেয়াল ভাঙার ন্যায় বার্লিন দেয়াল ভাঙার ফলে বিশ্বব্যাপী এক নতুন পরিস্থিতির উদ্ভব ঘটে।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।