উক্ত পরিস্থিতির অবসান ঘটে কীভাবে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে স্নায়ুযুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে। আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের আদর্শগত দ্বন্দ্বের কারণে পৃথিবীতে অনেক সমস্যার সৃষ্টি হয়েছিল। আন্তর্জাতিক রাজনীতির এক অতিশয় আলোচিত বিষয় স্নায়ুযুদ্ধ বা ঠান্ডা লড়াই। বিভিন্ন ঘটনা ও সংকটময় পরিস্থিতির প্রেক্ষিতে উক্ত পরিস্থিতি অর্থাৎ স্নায়ুযুদ্ধের অবসান ঘটে। দীর্ঘ দিন ধরে চলতে থাকা স্নায়ুযুদ্ধের উত্তেজনা আশির দশকে কমতে কমতে শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের ভাঙনের মধ্য দিয়ে তার অবসান ঘটে। ১৯৮৭ সালে দুই পরাশক্তির মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হয়। এতে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ ধ্বংস করতে দুই পরাশক্তি ঐকমত্যে পৌঁছে। অতঃপর ১৯৮৯ সালের ২ এপ্রিল নিয়ইয়র্ক টাইমস' পত্রিকায় এক নিবন্ধের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র একতরফাভাবে স্নায়ুযুদ্ধ অবসানের ঘোষণা প্রদান করে। ঐ বছরেরই ৩ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ এবং সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ মাল্টায় শীর্ষ বৈঠকে মিলিত হন। এ শীর্ষ সম্মেলন থেকে উভয়ে উভয় দেশের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ অবসানের কথা সরকারিভাবে ঘোষণা করেন। উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায়, সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির মাধ্যমে স্নায়ুযুদ্ধের অবসান ঘটলেও বর্তমানে তা আবার নতুন করে মাথা চাড়া দিচ্ছে। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বকে আবার নতুন করে স্নায়ু যুদ্ধের যুগে ফিরিয়ে নিয়ে যাচ্ছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত পরিস্থিতির অবসান ঘটে কীভাবে? বিশ্লেষণ কর।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর