দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদানের কারণ কী?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিরপেক্ষ থাকলে সেখানকার জনগণ গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে ছিল। কিন্তু যুদ্ধের তীব্রতা 1 বৃদ্ধি পেলে ক্ৰমান্বয়ে তা ভূমধ্যসাগর, বলকান অঞ্চল ও আফ্রিকায় ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রের পক্ষে নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব হয়নি। ১৯৪১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রীয় কংগ্রেস লেন্ডলীজ আইন পাস করে যুদ্ধরত মিত্রশক্তিবর্গকে অস্ত্র সাহায্য প্রদানের সিদ্ধান্ত নেয়। এ বছরই মার্কিন জাহাজগুলো জার্মান ডুবোজাহাজ দ্বারা আক্রান্ত হতে থাকলে মার্কিন নৌবাহিনীকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়। ১৯৪১ সালে জাপান পার্ল হারবারে বোমা বর্ষণ করলে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদানের কারণ কী?
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর