শেয়ারFacebookWhatsApp

নতুন উক্ত জোটের সমসাময়িক ভূমিকা আলোচনা কর।

উত্তর: শ্যামপুর উপজেলার বিবদমান দুটি পক্ষের একদিকে ছিল ৪টি ইউনিয়ন এবং অপরপক্ষে ছিল ৬টি ইউনিয়ন। শক্তিশালী এ দুটি জোট সংগত কারণে নিজেদের শক্তি বাড়াতে সমর্থক বাড়াতে সচেষ্ট থাকার কথা। এসময় বাদবাকি ইউনিয়নের জোটের নিরপেক্ষ থাকার ঘোষণা দুই পক্ষকেই আঘাত করেছে- এ বিষয়ে সন্দেহ নেই।জোট নিরপেক্ষ আন্দোলন নামে যে জোটটি ১৯৬১ সালে গঠিত হয়েছিল তার কার্যকারিতা ও সফলতা বিতর্কের ঊর্ধ্বে নয়। এ জোটের একটি বড় সফলতা হলো এ জোট গঠনের ফলে স্নায়ুযুদ্ধ দুর্বল হয়ে যায়। কেননা শক্তি ও প্রভাব বিস্তারের যে প্রতিযোগিতা চলছিল তার পথ অনেকটাই রুদ্ধ হয়ে যায় এ জোট গঠনের ফলে। ফলে একসময় স্নায়ুযুদ্ধের অবসান ঘটে। আবার অপরপক্ষের মতে, NAM কার্যকর কোনো ভূমিকা পালন করতে পারেনি। কেননা ন্যামভুক্ত অনেক দেশ রুশ কিংবা মার্কিন ব্লকের সাথে চুক্তিবদ্ধ ছিল। এর ক্ষমতা ও কার্যাবলিও ছিল সীমিত। ফলে এর সফলতা নিয়ে সন্দেহ পোষণ করেন তারা। কিন্তু তারপরও বলা যায়, জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) ছিল সময়ের প্রয়োজনে দুর্বলের এক শক্ত ভাষা। এটি না থাকলে অনেক দেশই বিরূপ পরিস্থিতির সম্মুখীন হতো। সে অর্থে NAM সফল একটি সংস্থা। তেমনিভাবে শ্যামপুর উপজেলার নতুন নিরপেক্ষ জোটটিও NAM- এর মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

নতুন উক্ত জোটের সমসাময়িক ভূমিকা আলোচনা কর।

উদ্দীপক

শ্যামপুর উপজেলায় ২০টি ইউনিয়নের প্রভাবশালী ৪টি ও ৬টি ইউনিয়ন মিলে আলাদাভাবে দুটি জোট গঠন করে। এ দুটি জোট পরস্পর পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়ে সংঘর্ষের মুখোমুখি হয়। এমতাবস্থায় বাকি ১০টি ইউনিয়ন, যারা আপেক্ষাকৃত দুর্বল, তারা এ দুটি পক্ষের কোনোটিতেই না যাওয়ার শর্তে একটি নতুন জোট গঠন করে। নতুন জোট স্বাধীনতাভাবে কাজ করার দৃঢ় সংকল্প করে।

বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025

উত্তর

ত্রি-সম্রাট লীগের সদস্য দেশগুলো হলো জার্মানি, রাশিয়া ও অস্ট্রিয়া।

উত্তর

উনবিংশ শতাব্দীর শেষে এবং বিংশ শতাব্দীর শুরুতে জার্মান দার্শনিক, পণ্ডিত ও ঐতিহাসিকগণ এ কথা প্রচার করতে থাকেন যে জার্মানগণ হচ্ছে বিশুদ্ধ আর্য এবং বিশ্বের শ্রেষ্ঠ জাতি। ক্রমে এ জাতীয়তাবাদী ধারণা ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া প্রভৃতি দেশে ছড়িয়ে পড়ে। জার্মানরা জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য অস্ত্রের ভাষা প্রয়োগ করে। ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যকার জাতিগত বিদ্বেষ ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। এ অবস্থাকে উগ্র জাতীয়তাবাদ হিসেবে আখ্যায়িত করা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ১০টি ইউনিয়নের নতুন জোট স্নায়ুযুদ্ধকালীন জোট নিরপেক্ষ আন্দোলনের কথা মনে করিয়ে দেয়। উদ্দীপকের শ্যামপুর উপজেলার প্রভাবশালী ইউনিয়নের বিরোধের প্রেক্ষাপটে নিরপেক্ষ ও দুর্বল ইউনিয়নসমূহ নতুন জোট গঠন করে। তেমনি স্নায়ুযুদ্ধকালীন সময় যখন রুশ-মার্কিন ব্লকের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছিল এবং প্রত্যেকেই নিজ সমর্থক বাড়ানোর প্রচেষ্টা চালাচ্ছিল, সেই প্রেক্ষাপটে নব্য স্বাধীন ও নিরপেক্ষ দেশগুলো মিলে গড়ে তোলে জোট নিরপেক্ষ আন্দোলন। এ দেশগুলো কোনো পক্ষেই যোগ না দিয়ে নিরপেক্ষ থাকার নীতি গ্রহণ করে। 'কারও সাথে শত্রুতা নয়' এটি হয় এ জোটের মূলনীতি। ১৯৬১ সালে যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে এটি গঠিত হয়। এ জোটটি সে সময় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায়। এটি ছিল সে সময় এক সাহসী পদক্ষেপ।অতএব বলা যায়, উদ্দীপকের ১০টি ইউনিয়নের নতুন জোট স্নায়ুযুদ্ধকালীন জোট নিরপেক্ষ আন্দোলনের কথা মনে করিয়ে দেয়।

উত্তর

শ্যামপুর উপজেলার বিবদমান দুটি পক্ষের একদিকে ছিল ৪টি ইউনিয়ন এবং অপরপক্ষে ছিল ৬টি ইউনিয়ন। শক্তিশালী এ দুটি জোট সংগত কারণে নিজেদের শক্তি বাড়াতে সমর্থক বাড়াতে সচেষ্ট থাকার কথা। এসময় বাদবাকি ইউনিয়নের জোটের নিরপেক্ষ থাকার ঘোষণা দুই পক্ষকেই আঘাত করেছে- এ বিষয়ে সন্দেহ নেই।জোট নিরপেক্ষ আন্দোলন নামে যে জোটটি ১৯৬১ সালে গঠিত হয়েছিল তার কার্যকারিতা ও সফলতা বিতর্কের ঊর্ধ্বে নয়। এ জোটের একটি বড় সফলতা হলো এ জোট গঠনের ফলে স্নায়ুযুদ্ধ দুর্বল হয়ে যায়। কেননা শক্তি ও প্রভাব বিস্তারের যে প্রতিযোগিতা চলছিল তার পথ অনেকটাই রুদ্ধ হয়ে যায় এ জোট গঠনের ফলে। ফলে একসময় স্নায়ুযুদ্ধের অবসান ঘটে। আবার অপরপক্ষের মতে, NAM কার্যকর কোনো ভূমিকা পালন করতে পারেনি। কেননা ন্যামভুক্ত অনেক দেশ রুশ কিংবা মার্কিন ব্লকের সাথে চুক্তিবদ্ধ ছিল। এর ক্ষমতা ও কার্যাবলিও ছিল সীমিত। ফলে এর সফলতা নিয়ে সন্দেহ পোষণ করেন তারা। কিন্তু তারপরও বলা যায়, জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) ছিল সময়ের প্রয়োজনে দুর্বলের এক শক্ত ভাষা। এটি না থাকলে অনেক দেশই বিরূপ পরিস্থিতির সম্মুখীন হতো। সে অর্থে NAM সফল একটি সংস্থা। তেমনিভাবে শ্যামপুর উপজেলার নতুন নিরপেক্ষ জোটটিও NAM- এর মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।