শেয়ারFacebookWhatsApp

উক্ত ঘটনাটি চলাকালীন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণ কর।

উত্তর: উক্ত ঘটনা অর্থাৎ স্নায়ুযুদ্ধ চলাকালীন আন্তর্জাতিক রাজনীতি সমগ্র বিশ্বকে দুটি পৃথক শিবিরে বিভক্ত করে।১৯১৭ সালে সোভিয়েত ইউনিয়ন বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। লেনিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে এসে দেশের আর্থসামাজিক উন্নয়নে মনোনিবেশ করে। বিষয়টি মিত্রশক্তি অন্যান্য দেশ বিশেষত যুক্তরাষ্ট্র ও ব্রিটেনকে বেশ সমস্যায় ফেলে দিয়েছিল। লেনিনের দৃঢ় নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন দ্রুতই আর্থসামাজিক উন্নয়ন ঘটায়। পরবর্তী রাষ্ট্রনায়ক স্ট্যালিন বিশ্বের অন্যান্য দেশেও সমাজতান্ত্রিক বিপ্লব ছড়িয়ে দেওয়ার নীতি গ্রহণ করেন। পূর্ব ইউরোপের পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া সমাজতান্ত্রিক নীতি গ্রহণ করে। ইতোমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হলে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মিত্রশক্তি জয়লাভ করে। বৈশ্বিক শান্তি আনয়নে উক্ত দেশের নেতৃবর্গ বিশ্বের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকবার আলোচনায় বসেন। এর মধ্যে ইয়াল্টা ও পোটসডাম সম্মেলন অন্যতম। উক্ত দুই সম্মেলনে সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রনেতাগণের মধ্যে ব্যাপক মতবিরোধ জন্মে।জার্মানির বিভক্তি নিয়ে দুই রাষ্ট্র উত্তপ্ত বাক্য বিনিময় করে পূর্ব ও পশ্চিম জার্মানি এ দুই ভাগে বিভক্ত করে দখল করে রাখে। এরূপ পরিস্থিতিতে পুঁজিবাদী রাষ্ট্রগুলো বিশেষত আমেরিকা ও ব্রিটেন বিশ্বব্যাপী পুঁজিবাদী গণতন্ত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালায়। যাতে করে পূর্ব প্রসারমান সমাজতন্ত্র পূর্ব ইউরোপের দেশসমূহকে আর গ্রাস করতে না পারে। এভাবে পুঁজিবাদ ও সমাজতন্ত্র পারস্পরিক সংঘাতে জড়িয়ে পড়ে। গণতান্ত্রিক পুঁজিবাদী দেশগুলোর নেতৃত্বে আসে আমেরিকা আর সমাজতান্ত্রিক দেশগুলোর নেতৃত্ব নেয় সোভিয়েত ইউনিয়ন। এভাবে পুঁজিবাদী ও সমাজতন্ত্রীক দ্বন্দ্ব বিশ্বে দ্বিমেরুবাদের জন্ম দিয়েছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পূর্ব পর্যন্ত উক্ত দুই বলয়ের মধ্যে স্নায়ুযুদ্ধ বিরাজমান ছিল।সুতরাং বলা যায়, স্নায়ুযুদ্ধ চলাকালীন আন্তর্জাতিক রাজনীতি ছিল অত্যন্ত জটিল যা সমগ্র বিশ্বকে দুটি শিবিরে বিভক্ত করে ফেলেছিল।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উক্ত ঘটনাটি চলাকালীন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণ কর।

উদ্দীপক

'ক' একটি দেশের রাজনৈতিক সংগঠন। এ সংগঠনের আদর্শে বিশ্বাসীরা তাদের দলের রাজনৈতিক আদর্শ ও দর্শন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেয়। এতে 'খ' দেশ 'ক'-এর আদর্শ প্রতিরোধকল্পে নানা প্রচেষ্টা চালায়। ফলে এমন এক বৈরী পরিবেশ ও উত্তেজনার সৃষ্টি হয়, যা দীর্ঘদিন বিশ্ববাসীকে আতঙ্কিত করে রেখেছিল।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025

উত্তর

'NATONATO^{\prime} এর পূর্ণরূপ হলো- North Atlantic Treaty Organization.

উত্তর

১৯৪৭ সালের ৫ জুন মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি. মার্শাল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবন সম্পর্কে মার্কিন নীতি ব্যাখ্যা করেন। মার্শালের এ নীতি ক্ষুধা, দারিদ্র্য, হতাশা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে কোনো দেশ বা মতাদর্শের বিরুদ্ধে নয়। তিনি বলেন, ইউরোপকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে কর্মসূচি গ্রহণ করবে। মার্শালের এ পুনরুজ্জীবনের পরিকল্পনা বিশ্ব ইতিহাসে 'মার্শাল পরিকল্পনা' নামে অভিহিত।

উত্তর

উদ্দীপকে যে বৃহৎ সংঘাতের আশঙ্কার কথা বলা হয়েছে তা হলো স্নায়ুযুদ্ধ। নিচে পাঠ্যবইয়ের আলোকে স্নায়ুযুদ্ধের কারণসমূহ ব্যাখ্যা করা হলো-সমাজতন্ত্র প্রসারের ভীতি: মার্কিন যুক্তরাষ্ট্র ভেবেছিল যুদ্ধবিধ্বস্ত এবং অর্থনৈতিক সংকটে জর্জরিত ইউরোপ ধীরে ধীরে সাম্যবাদের দিকে ধাবিত হতে পারে। তাই যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতি কঠোর নীতি গ্রহণ করে। ফলে যুদ্ধ যুদ্ধ ভাব তৈরি হয়।গ্রিসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব: ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যে গ্রিসের অভ্যন্তরীণ কোন্দলে হস্তক্ষেপ করলে রাশিয়া বিরূপ মনোভাব পোষণ করে। ফলে স্নায়ুযুদ্ধের অবস্থা সৃষ্টি হয়।ইরান সমস্যা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনী ইরান দখল করে। তখন উত্তর ইরান সোভিয়েত ইউনিয়নের অধীনে ছিল। কথা ছিল ছয় মাসের মধ্যে মিত্রশক্তি ইরান থেকে সৈন্য প্রত্যাহার করবে। কিন্তু তা না হওয়ায় দুই শক্তির মধ্যে স্নায়ুযুদ্ধের ইঙ্গিত পাওয়া যায়।জার্মানির কাছে ক্ষতিপূরণ দাবি: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া জার্মানির কাছে ১০,০০০ মিলিয়ন ডলার দাবি করলে যুক্তরাষ্ট্রের ইন্ধনে জার্মানি ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায়। ফলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সন্দেহের ঢেউ জাগতে থাকে।উপসাগরীয় বিরোধ: পারস্য উপসাগরীয় অঞ্চলে জ্বালানি শক্তিকে কেন্দ্র করে রাশিয়া ও ব্রিটেনের মধ্যে দ্বন্দ্ব বাধে। এটি স্নায়ুযুদ্ধকে প্রসারিত করেছিল। এছাড়াও সোভিয়েত-তুরস্ক দ্বন্দ্ব, আণবিক বোমা সমস্যা প্রভৃতি স্নায়ুযুদ্ধের ক্ষেত্র তৈরি করেছিল।সুতরাং বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের কারণেই স্নায়ুযুদ্ধের সৃষ্টি হয়েছিল।

উত্তর

উক্ত ঘটনা অর্থাৎ স্নায়ুযুদ্ধ চলাকালীন আন্তর্জাতিক রাজনীতি সমগ্র বিশ্বকে দুটি পৃথক শিবিরে বিভক্ত করে।১৯১৭ সালে সোভিয়েত ইউনিয়ন বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। লেনিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে এসে দেশের আর্থসামাজিক উন্নয়নে মনোনিবেশ করে। বিষয়টি মিত্রশক্তি অন্যান্য দেশ বিশেষত যুক্তরাষ্ট্র ও ব্রিটেনকে বেশ সমস্যায় ফেলে দিয়েছিল। লেনিনের দৃঢ় নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন দ্রুতই আর্থসামাজিক উন্নয়ন ঘটায়। পরবর্তী রাষ্ট্রনায়ক স্ট্যালিন বিশ্বের অন্যান্য দেশেও সমাজতান্ত্রিক বিপ্লব ছড়িয়ে দেওয়ার নীতি গ্রহণ করেন। পূর্ব ইউরোপের পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া সমাজতান্ত্রিক নীতি গ্রহণ করে। ইতোমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হলে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মিত্রশক্তি জয়লাভ করে। বৈশ্বিক শান্তি আনয়নে উক্ত দেশের নেতৃবর্গ বিশ্বের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকবার আলোচনায় বসেন। এর মধ্যে ইয়াল্টা ও পোটসডাম সম্মেলন অন্যতম। উক্ত দুই সম্মেলনে সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রনেতাগণের মধ্যে ব্যাপক মতবিরোধ জন্মে।জার্মানির বিভক্তি নিয়ে দুই রাষ্ট্র উত্তপ্ত বাক্য বিনিময় করে পূর্ব ও পশ্চিম জার্মানি এ দুই ভাগে বিভক্ত করে দখল করে রাখে। এরূপ পরিস্থিতিতে পুঁজিবাদী রাষ্ট্রগুলো বিশেষত আমেরিকা ও ব্রিটেন বিশ্বব্যাপী পুঁজিবাদী গণতন্ত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালায়। যাতে করে পূর্ব প্রসারমান সমাজতন্ত্র পূর্ব ইউরোপের দেশসমূহকে আর গ্রাস করতে না পারে। এভাবে পুঁজিবাদ ও সমাজতন্ত্র পারস্পরিক সংঘাতে জড়িয়ে পড়ে। গণতান্ত্রিক পুঁজিবাদী দেশগুলোর নেতৃত্বে আসে আমেরিকা আর সমাজতান্ত্রিক দেশগুলোর নেতৃত্ব নেয় সোভিয়েত ইউনিয়ন। এভাবে পুঁজিবাদী ও সমাজতন্ত্রীক দ্বন্দ্ব বিশ্বে দ্বিমেরুবাদের জন্ম দিয়েছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পূর্ব পর্যন্ত উক্ত দুই বলয়ের মধ্যে স্নায়ুযুদ্ধ বিরাজমান ছিল।সুতরাং বলা যায়, স্নায়ুযুদ্ধ চলাকালীন আন্তর্জাতিক রাজনীতি ছিল অত্যন্ত জটিল যা সমগ্র বিশ্বকে দুটি শিবিরে বিভক্ত করে ফেলেছিল।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।