উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন বিষয়ের সাদৃশ্য লক্ষ্য করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে আমার পঠিত 'স্নায়ুযুদ্ধের' সাদৃশ্য লক্ষ্য করা যায়। Cold War এর বাংলা প্রতিশব্দ স্নায়ুযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে রাজনৈতিক ক্ষেত্রে সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পরস্পর বিরোধী মতাদর্শগত যে প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছিল ইতিহাসে সেটিকে স্নায়ুযুদ্ধ বা ঠান্ডা লড়াই বলে। স্নায়ুযুদ্ধ ছিল মূলত একটি আদর্শগত বিরোধ। এই যুদ্ধে একপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী দেশগুলো ঐক্যবদ্ধ হয়েছিল। তারা প্রচার করতো যে ধনতন্ত্র ও গণতন্ত্রের পথে পৃথিবীতে সুখ শান্তি আসবে। অপরপক্ষে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে প্রচার করতে যে সমাজতন্ত্র বা সাম্যবাদের পথে পৃথিবীকে দরিদ্রমুক্ত শোষণমুক্ত করা যাবে। ইংরেজিতে Cold War শব্দটি আমেরিকার অর্থনীতিবিদ স্টেটম্যান বার্ণ নার্দ বারুচ ১৯৪৭ সালে প্রথম ব্যবহার করেন আমেরিকা ও রাশিয়ার সমাজ ও অর্থনৈতিক দ্বন্দ্ব ও পার্থক্য বোঝাতে। Cold War বলতে যুদ্ধ যুদ্ধ অবস্থা বোঝায়। কিন্তু প্রকৃত যুদ্ধাবস্থা বোঝায় না। আবার একক ভাবে শান্তিও বুঝায় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পূর্বেই এই বিরোধ শুরু হয় এবং ষাটের দশকের আরম্ভ পর্যন্ত স্নায়ুযুদ্ধ গভীর থেকে গভীরতর হতে থাকে। স্নায়ুযুদ্ধ পুরো বিশ্বকে দুটি মেরুতে ভাগ করেছিল১.পুঁজিবাদ ও২.সমাজতন্ত্র।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন বিষয়ের সাদৃশ্য লক্ষ্য করা যায়? ব্যাখ্…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর