উক্ত আদর্শদ্বয় কীভাবে বিশ্ব রাজনৈতিক ব্যবস্থা হতে দূরীভূত হয়? মতামতসহ বিশ্লেষণ কর।
উত্তর: ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে উক্ত আদর্শদ্বয় -অর্থাৎ বিশ্ব রাজনৈতিক ব্যবস্থা হতে স্নায়ুযুদ্ধের অবসান হয়। এছাড়াও স্নায়ুযুদ্ধের অবসানের পিছনে নানাবিধ কারণ রয়েছে। উত্তেজনা প্রশমন এবং বোঝাপড়ার মাধ্যমে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার একটি পরিবেশ হলো দাঁতাত। দাঁতাত প্রক্রিয়ার মাধ্যমে উভয় দেশ শান্তিপূর্ণ সহাবস্থানে আসে এবং অস্ত্র সীমিত করণে মত দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক পরে আন্তর্জাতিক রাজনীতিতে আঞ্চলিকতাবাদের সূচনা হয়। ফলে দুই পরাশক্তির শিবিরভুক্ত হওয়ার পরিবর্তে আঞ্চলিকতাবাদে-উদ্বুদ্ধ করে যা স্নায়ুযুদ্ধের অবসানে যথেষ্ট সাহায্য করে। সোভিয়েত ইউনিয়ন ভাঙনের পূর্ব পর্যন্ত বিশ্ব দুই মেরুতে বিভক্ত ছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ায় শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে শক্তিশালী রাষ্ট্র হিসেবে অবস্থান করে। ফলে স্নায়ুযুদ্ধের প্রবণতা একেবারেই হ্রাস পায়। বিশ্বে শান্তির বাতাস প্রবাহিত হতে দেখা যায়। ১৯৮০ দশকে দুই পরাশক্তি সামরিক শক্তি বৃদ্ধি ও শক্তি প্রয়োগ না করে বরং সংযম দেখাতে শুরু করে। যেমন উদাহরণ হিসেবে SALT-1 এর কথা উল্লেখ করা যায়। ১৯৭৮ সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করলেও মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি কোনো সৈন্য পাঠায়নি। তাই সামরিক উত্তেজনা দীর্ঘস্থায়ী হয়নি। অবশেষে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে স্নায়ুযুদ্ধের চুড়ান্ত অবসান হয়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত আদর্শদ্বয় কীভাবে বিশ্ব রাজনৈতিক ব্যবস্থা হতে দূরীভূত হয়? মতামত…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর