উদ্দীপকে উল্লিখিত যুদ্ধের প্রথম পর্যায়- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত যুদ্ধের সাথে স্নায়ুযুদ্ধের সাদৃশ্য রয়েছে। স্নায়ুযুদ্ধের প্রথম পর্যায় হলো সূচনা পর্ব । স্নায়ুযুদ্ধের প্রথম পর্যায় ১৯৪৫ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত বিস্তৃত। ১৯৪৫ সালে রাশিয়ার কৃষ্ণসাগর তীরবর্তী ক্রিমিয়ার ইয়ান্টা নগরীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহৎ শক্তিগুলো মিলিত হয়। এ সম্মেলনের প্রভাবশালী তিন বিশ্বনেতা ছিলেন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল এবং রাশিয়ার প্রেসিডেন্ট জোসেফ স্ট্যালিন। এ সম্মেলনে রাশিয়ার নানা প্রস্তাব ইঙ্গ-মার্কিন নেতৃবৃন্দ নীতিগতভাবে মেনে নিলেও কার্যত সমর্থন করেননি। ফলশ্রুতিতে মধ্য ও পূর্ব ইউরোপে রুশ দখলদারিত্ব বৃদ্ধি পেলে মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রতিরক্ষা নীতি গ্রহণ করে তা স্নায়ুযুদ্ধকে এগিয়ে নেয়। এরপর ১৯৪৬ সালের ৫ মার্চ প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল তার এক বক্তৃতায় পূর্ব ইউরোপের দেশগুলোর ওপর থেকে সোভিয়েত প্রভাবমুক্ত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর দায়িত্ব অর্পণ করেন। চার্চিলের এ বক্তৃতা ফুলটন বক্তৃতা নামে পরিচিত। ফুলটন বক্তৃতার দ্বারা প্রভাবিত হয়ে মার্কিন প্রশাসন কমিউনিস্ট আতঙ্কে সোভিয়েত আগ্রাসন প্রতিরোধে নড়েচড়ে বসে। এমন সময় মার্কিন দূতাবাসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জর্জ কিন্নানের থিসিস প্রকাশিত হয়। কিন্নানের থিসিসে মস্কোর প্রভাব বলয়কে নির্দিষ্ট এরিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার তথা বোতল বন্দি করার কথা বলা হয়। কিন্নানের থিসিসের পর মার্কিন প্রেসিডেন্ট তার ট্রুম্যান ডকট্রিন ঘোষণা করেন এবং ইরান, ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগর অঞ্চলে বোতলবন্দি তত্ত্বের সফল প্রয়োগ ঘটিয়ে মস্কোকে পশ্চাদপসরণে বাধ্য করেন। ট্রুম্যান নীতির পর গ্রিস ও তুরস্কে মার্কিন নীতি, মার্শাল পরিকল্পনা, ন্যাটো গঠন, কোরীয় যুদ্ধ এবং চীনের সমাজতান্ত্রিক বিপ্লবে মার্কিন বিরোধিতা প্রভৃতি স্নায়ুযুদ্ধের প্রথম পর্যায়কে আলোচিত করেছিল। সর্বোপরি বলা যায়, বিভিন্ন ঘটনাবলির জন্য স্নায়ুযুদ্ধের প্রথম পর্যায় ছিল উল্লেখযোগ্য ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত যুদ্ধের প্রথম পর্যায়- ব্যাখ্যা কর।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর