শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত মিরপুর গ্রামের সাথে তোমার পঠিত কোন দেশের মিল রয়েছে? উক্ত দেশের পতন আলোচনা করো ।

উত্তর: উদ্দীপকে বর্ণিত মিরপুর গ্রামের সাথে আমার পঠিত রাশিয়া বা ভূতপূর্ব সোভিয়েত ইউনিয়নের মিল রয়েছে। উদ্দীপকে দেখা যায়, রহমতপুর ও মিরপুর দুটি সম্পদশালী বিরোধী গ্রামের বিরোধকে কেন্দ্র করে পার্শ্ববর্তী গ্রামগুলোও দুটি শিবিরে বিভক্ত হয়। কিন্তু বিভিন্ন কারণে মিরপুর গ্রাম ভেঙে যায়। মিরপুর গ্রামের এ পরিস্থিতির সাথে আমার পঠিত স্নায়ুযুদ্ধকালীন রাশিয়ার মিল রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধপরবর্তী সময়ে দুটি পরাশক্তির উত্থান ঘটে। এ দুটি পরাশক্তি হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন (রাশিয়ার পূর্বসূরি)। আদর্শগতভাবে এ দুটি রাষ্ট্র ছিল সম্পূর্ণ বিপরীতধর্মী। মার্কিন যুক্তরাষ্ট্র ছিল পুঁজিবাদী আদর্শের অনুসারী। অপরদিকে, সোভিয়েত ইউনিয়ন ছিল পুঁজিবাদের শত্রু সমাজতন্ত্রের সূতিকাগার। ১৯১৭ সালে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের পথ ধরে সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠিত হয় । সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে আদৌ গণতন্ত্র বলে স্বীকার করত না। কারণ তাদরে মতে, এ পুঁজিবাদী গণতন্ত্র হলো ধনীদের যন্ত্র এবং জনগণের গণতন্ত্রের বিরুদ্ধে আক্রমণ। একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র আবার সাম্যবাদকে দোষারোপ করে। রাশিয়ার সমাজতান্ত্রিক আদর্শের সম্প্রসারণকে যুক্তরাষ্ট্র নিজের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ মনে করত। ফলে উদ্ভব হয় স্নায়ুযুদ্ধের। স্নায়ুযুদ্ধের ফলাফল হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পতন। সোভিয়েত ইউনিয়নের ভারসাম্যহীন প্রতিরক্ষা নীতি, অতি কেন্দ্রিকতা, সমজতন্ত্রের কিছু মৌলিক সমস্যা এবং পশ্চিমাদের তুলনায় দুর্বল নীতি ও কৌশল প্রভৃতির কারণে দেশটির ভাঙ্গন অবশ্যম্ভাবী হয়ে ওঠে এবং ১৮৮৯-৯০ সময়কালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি রাষ্ট্রের উদ্ভব ঘটে।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত মিরপুর গ্রামের সাথে তোমার পঠিত কোন দেশের মিল রয়েছে…

উদ্দীপক

রহমতপুর ও মিরপুর দু'টো পাশাপাশি গ্রাম। ধনসম্পদে পরিপূর্ণ হওয়ায় এ গ্রাম দুটোর মধ্যে বিরোধ লেগে থাকতো। এ বিরোধকে কেন্দ্র করে পার্শ্ববর্তী গ্রামগুলোও দুটি শিবিরে বিভক্ত হয়। কিন্তু বিভিন্ন কারণের প্রেক্ষিতে মিরপুর গ্রাম ভেঙে গেলে রহমতপুর গ্রাম অপ্রতিহত ক্ষমতার অধিকারী হয় । তাকে বাধা দেওয়ার মত কোন শক্তি থাকে না ।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

উত্তর

১৯৫০ সালে কোরিয়া যুদ্ধ শুরু হয়।

উত্তর

স্নায়ুযুদ্ধকালীন সোভিয়েত ইউনিয়ন পশ্চিম জার্মানির সাথে বার্লিনের যোগাযোগ বন্ধ করে দিলে যে অবরোধ সৃষ্টি হয় তাকেই বার্লিন অবরোধ বলে। স্নায়ুযুদ্ধকালীন জার্মানি দু অংশে বিভক্ত হলে ১৯৪৮ সালে রাশিয়া বা সোভিয়েত সরকার হঠাৎ পশ্চিম বার্লিনের সাথে সংযোগকারী সড়কপথ, রেলপথ এবং খালের ওপর দিয়ে পশ্চিম জার্মানির অধিবাসীদের যোগাযোগ বন্ধ করে দেয়। এর ফলে পশ্চিম বার্লিনের ২ মিলিয়ন মানুষ সংকটে পরে। দীর্ঘ ১১ মাস এ অবরোধ অব্যাহত ছিল। পশ্চিম বার্লিনের ওপর সোভিয়েত সরকারের এ অবরোধকেই বার্লিন অবরোধ বলে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত মিরপুর গ্রামের সাথে আমার পঠিত রাশিয়া বা ভূতপূর্ব সোভিয়েত ইউনিয়নের মিল রয়েছে। উদ্দীপকে দেখা যায়, রহমতপুর ও মিরপুর দুটি সম্পদশালী বিরোধী গ্রামের বিরোধকে কেন্দ্র করে পার্শ্ববর্তী গ্রামগুলোও দুটি শিবিরে বিভক্ত হয়। কিন্তু বিভিন্ন কারণে মিরপুর গ্রাম ভেঙে যায়। মিরপুর গ্রামের এ পরিস্থিতির সাথে আমার পঠিত স্নায়ুযুদ্ধকালীন রাশিয়ার মিল রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধপরবর্তী সময়ে দুটি পরাশক্তির উত্থান ঘটে। এ দুটি পরাশক্তি হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন (রাশিয়ার পূর্বসূরি)। আদর্শগতভাবে এ দুটি রাষ্ট্র ছিল সম্পূর্ণ বিপরীতধর্মী। মার্কিন যুক্তরাষ্ট্র ছিল পুঁজিবাদী আদর্শের অনুসারী। অপরদিকে, সোভিয়েত ইউনিয়ন ছিল পুঁজিবাদের শত্রু সমাজতন্ত্রের সূতিকাগার। ১৯১৭ সালে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের পথ ধরে সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠিত হয় । সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে আদৌ গণতন্ত্র বলে স্বীকার করত না। কারণ তাদরে মতে, এ পুঁজিবাদী গণতন্ত্র হলো ধনীদের যন্ত্র এবং জনগণের গণতন্ত্রের বিরুদ্ধে আক্রমণ। একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র আবার সাম্যবাদকে দোষারোপ করে। রাশিয়ার সমাজতান্ত্রিক আদর্শের সম্প্রসারণকে যুক্তরাষ্ট্র নিজের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ মনে করত। ফলে উদ্ভব হয় স্নায়ুযুদ্ধের। স্নায়ুযুদ্ধের ফলাফল হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পতন। সোভিয়েত ইউনিয়নের ভারসাম্যহীন প্রতিরক্ষা নীতি, অতি কেন্দ্রিকতা, সমজতন্ত্রের কিছু মৌলিক সমস্যা এবং পশ্চিমাদের তুলনায় দুর্বল নীতি ও কৌশল প্রভৃতির কারণে দেশটির ভাঙ্গন অবশ্যম্ভাবী হয়ে ওঠে এবং ১৮৮৯-৯০ সময়কালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি রাষ্ট্রের উদ্ভব ঘটে।

উত্তর

উক্ত রাষ্ট্র অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পতন দ্বি-মেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা থেকে এক মেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় রূপান্তরে ভূমিকা রাখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন আদর্শগত কারণে পরস্পর প্রতিপক্ষে পরিণত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র একটি পুঁজিবাদী রাষ্ট্র। অপরদিকে, পুঁজিবাদকে উৎখাত করে রুশ বিপ্লবের মাধ্যমেই সোভিয়েত ইউনিয়নের উত্থান ঘটেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক যোসেফ স্ট্যালিন কর্তৃক পূর্ব ইউরোপের প্রতি গৃহীত রুশনীতি এবং এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস. টুম্যান কর্তৃক 'টুম্যান ডকট্রিন' ঘোষণা করা হলে স্নায়ুযুদ্ধ তীব্র আকার ধারণ করে। পরবর্তীতে ইউরোপে সমাজতন্ত্রের বিস্তার রোধে মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল তার 'মার্শাল পরিকল্পনা' প্রকাশ করেন। মার্শাল পরিকল্পনার বিরুদ্ধে সর্বাপেক্ষা মারাত্মক পদক্ষেপ হিসেবে সোভিয়েত ইউনিয়ন বার্লিন অবরোধ করলে মার্কিন যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা চিন্তিত হয়ে পড়ে । সোভিয়েত আগ্রাসন থেকে ইউরোপীয় দেশগুলোকে রক্ষা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় মিত্রদের নিয়ে NATO জোট গঠন করে। এর প্রতিক্রিয়ায় কমিউনিস্ট দেশগুলো সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে Warsaw নামক সামরিক জোট গঠন করে। এভাবে স্নায়ুযুদ্ধ চরম পর্যায়ে উপনীত হয় এবং বিশ্বব্যাপী আতঙ্ক ও উত্তেজনাপূর্ণ অবস্থার সৃষ্টি হয়। এহেন পরিস্থিতির অবসান ঘটে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে। সোভিয়েতের পতনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করার জন্য কার্যত কোনো আদর্শ, দেশ বা সংস্থার অস্তিত ছিল না। ফলে বিশ্ব দ্বি-মেরু রাজনৈতিক পরাশক্তি বলয়ের বিভক্তি থেকে এক পরাশক্তি বলয়ের রাজনৈতিক বিশ্বব্যবস্থায় প্রবেশ করে।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।