উক্ত রাষ্ট্রের পতন কীভাবে দ্বি-মেরু কেন্দ্ৰিক বিশ্ব ব্যবস্থা থেকে এক মেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় রূপান্তরে ভূমিকা রাখে বর্ণনা করো।
উত্তর: উক্ত রাষ্ট্র অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পতন দ্বি-মেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা থেকে এক মেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় রূপান্তরে ভূমিকা রাখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন আদর্শগত কারণে পরস্পর প্রতিপক্ষে পরিণত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র একটি পুঁজিবাদী রাষ্ট্র। অপরদিকে, পুঁজিবাদকে উৎখাত করে রুশ বিপ্লবের মাধ্যমেই সোভিয়েত ইউনিয়নের উত্থান ঘটেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক যোসেফ স্ট্যালিন কর্তৃক পূর্ব ইউরোপের প্রতি গৃহীত রুশনীতি এবং এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস. টুম্যান কর্তৃক 'টুম্যান ডকট্রিন' ঘোষণা করা হলে স্নায়ুযুদ্ধ তীব্র আকার ধারণ করে। পরবর্তীতে ইউরোপে সমাজতন্ত্রের বিস্তার রোধে মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল তার 'মার্শাল পরিকল্পনা' প্রকাশ করেন। মার্শাল পরিকল্পনার বিরুদ্ধে সর্বাপেক্ষা মারাত্মক পদক্ষেপ হিসেবে সোভিয়েত ইউনিয়ন বার্লিন অবরোধ করলে মার্কিন যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা চিন্তিত হয়ে পড়ে । সোভিয়েত আগ্রাসন থেকে ইউরোপীয় দেশগুলোকে রক্ষা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় মিত্রদের নিয়ে NATO জোট গঠন করে। এর প্রতিক্রিয়ায় কমিউনিস্ট দেশগুলো সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে Warsaw নামক সামরিক জোট গঠন করে। এভাবে স্নায়ুযুদ্ধ চরম পর্যায়ে উপনীত হয় এবং বিশ্বব্যাপী আতঙ্ক ও উত্তেজনাপূর্ণ অবস্থার সৃষ্টি হয়। এহেন পরিস্থিতির অবসান ঘটে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে। সোভিয়েতের পতনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করার জন্য কার্যত কোনো আদর্শ, দেশ বা সংস্থার অস্তিত ছিল না। ফলে বিশ্ব দ্বি-মেরু রাজনৈতিক পরাশক্তি বলয়ের বিভক্তি থেকে এক পরাশক্তি বলয়ের রাজনৈতিক বিশ্বব্যবস্থায় প্রবেশ করে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত রাষ্ট্রের পতন কীভাবে দ্বি-মেরু কেন্দ্ৰিক বিশ্ব ব্যবস্থা থেকে এ…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর