শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত বিষয়টির সাথে তোমার পাঠ্যবইয়ের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী কোন বিষয়ের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ে পড়া সোভিয়েত ইউনিয়ন (সাবেক) ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধের মিল রয়েছে। স্নায়ুযুদ্ধ এমন এক প্রকার যুদ্ধাবস্থাকে নির্দেশ করে যা প্রত্যক্ষ যুদ্ধও নয়, আবার শাস্তিও নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন বিশ্বের দুই প্রধান পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়। আদর্শগতভাবে এ দুটি রাষ্ট্র ছিল সম্পূর্ণ বিপরীতমুখী। মার্কিন যুক্তরাষ্ট্র ছিল পুঁজিবাদী ব্যবস্থার সমর্থক এবং সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী। নিজেদের আদর্শের শ্রেষ্ঠতের দাবি ও অন্যান্য দেশে তা ছড়িয়ে দেওয়া নিয়ে দেশ দুটির মধ্যে চরম স্বন্দ্ব চলতে থাকে। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে এ দুই পরাশক্তি পরস্পরের বিরোধিতা করতে থাকে। এর ফলে প্রায় প্রতি মুহূর্তে যুদ্ধের উত্তাপ ছড়ায়। কিন্তু বিপুলসংখ্যক বিধ্বংসী অস্ত্রের অধিকারী উভয় দেশই সযত্নে যুদ্ধ এড়িয়ে চলে। গত শতকের নব্বই দশকের শুরু পর্যন্ত যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এরকম যুদ্ধ যুদ্ধ পরিস্থিতিকেই স্নায়ুযুদ্ধ বা Cold War বলে অভিহিত করা হয়। উদ্দীপকে দেখা যায়, কাশ্মীর সীমান্তের সমস্যা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। দু'টি দেশের সরকার উত্তপ্ত বাক্য বিনিময় করে। দেশ দু'টির উদ্বিগ্ন জনগণ যুদ্ধের আশঙ্কায় সময় কাটায়। তবে দেশগুলোর সেনাবাহিনী সামরিক মহড়া দিলেও শেষ পর্যন্ত যুদ্ধ হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার স্নায়ুযুদ্ধকালীন দ্বন্দ্বের ক্ষেত্রেও অনুরূপ বিষয় লক্ষ করা যায়। সুতরাং উদ্দীপকে বর্ণিত ঘটনাটি স্নায়ুযুদ্ধের নির্দেশক।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত বিষয়টির সাথে তোমার পাঠ্যবইয়ের দ্বিতীয় বিশ্বযুদ্ধ…

উদ্দীপক

সম্প্রতি কাশ্মীর সমস্যা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। দুই দেশের শাসকগোষ্ঠীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। দুই দেশের জনগণ যুদ্ধের আশঙ্কায় সময় কাটায়। তবে দুই দেশের সেনাবাহিনী সামরিক মহড়া দিলেও শেষ পর্যন্ত যুদ্ধ হয়নি ।

ঢাকা কলেজ · 2024

উত্তর

Cold War শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন আমেরিকান অর্থনীতিবিদ বার্নাড বারুচ ।

উত্তর

রুশ ভাষার শব্দ গ্লাসনস্ত অর্থ হলো উদার বা খোলামেলা। সোভিয়েত ইউনিয়নের (বর্তমান রাশিয়ার পূর্বসূরি) প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ জনমতের চাপে পূর্বসূরি ব্রেজনেভের কট্টরপন্থি নীতি পরিত্যাগ করে তুলনামূলকভাবে উদারনীতি বা খোলামেলা নীতি গ্রহণ করেন। তার এ নীতিকেই 'গ্লাসনস্ত' বলা হয়। এ নীতির বদৌলতে রাশিয়ার জনগণ সেদেশের সমাজতান্ত্রিক ব্যবস্থার ত্রুটিগুলো সম্পর্কে আগের তুলনায় মুক্তভাবে আলোচনা করতে পারে। অনেকে বলে থাকেন, গ্লাসনস্তের জের ধরেই সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে।

উত্তর

উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ে পড়া সোভিয়েত ইউনিয়ন (সাবেক) ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধের মিল রয়েছে। স্নায়ুযুদ্ধ এমন এক প্রকার যুদ্ধাবস্থাকে নির্দেশ করে যা প্রত্যক্ষ যুদ্ধও নয়, আবার শাস্তিও নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন বিশ্বের দুই প্রধান পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়। আদর্শগতভাবে এ দুটি রাষ্ট্র ছিল সম্পূর্ণ বিপরীতমুখী। মার্কিন যুক্তরাষ্ট্র ছিল পুঁজিবাদী ব্যবস্থার সমর্থক এবং সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী। নিজেদের আদর্শের শ্রেষ্ঠতের দাবি ও অন্যান্য দেশে তা ছড়িয়ে দেওয়া নিয়ে দেশ দুটির মধ্যে চরম স্বন্দ্ব চলতে থাকে। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে এ দুই পরাশক্তি পরস্পরের বিরোধিতা করতে থাকে। এর ফলে প্রায় প্রতি মুহূর্তে যুদ্ধের উত্তাপ ছড়ায়। কিন্তু বিপুলসংখ্যক বিধ্বংসী অস্ত্রের অধিকারী উভয় দেশই সযত্নে যুদ্ধ এড়িয়ে চলে। গত শতকের নব্বই দশকের শুরু পর্যন্ত যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এরকম যুদ্ধ যুদ্ধ পরিস্থিতিকেই স্নায়ুযুদ্ধ বা Cold War বলে অভিহিত করা হয়। উদ্দীপকে দেখা যায়, কাশ্মীর সীমান্তের সমস্যা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। দু'টি দেশের সরকার উত্তপ্ত বাক্য বিনিময় করে। দেশ দু'টির উদ্বিগ্ন জনগণ যুদ্ধের আশঙ্কায় সময় কাটায়। তবে দেশগুলোর সেনাবাহিনী সামরিক মহড়া দিলেও শেষ পর্যন্ত যুদ্ধ হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার স্নায়ুযুদ্ধকালীন দ্বন্দ্বের ক্ষেত্রেও অনুরূপ বিষয় লক্ষ করা যায়। সুতরাং উদ্দীপকে বর্ণিত ঘটনাটি স্নায়ুযুদ্ধের নির্দেশক।

উত্তর

উক্ত দুটি দেশ অর্থাৎ আমেরিকা ও সোভিয়েত রাশিয়ার আদর্শগত কারণে পৃথিবীতে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে—উক্তিটি যথার্থ। আমেরিকা গণতন্ত্র ও পুঁজিবাদের ধারক আর সোভিয়েত রাশিয়া সমাজতন্ত্রের ধারক। রাশিয়ার সমাজতন্ত্রকে মার্কিন যুক্তরাষ্ট্র আপত্তিকর ও বিপজ্জনক মনে করে আর মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদ রাশিয়া অপছন্দ করে। কারণ রাশিয়া পুঁজিবাদকে উৎখাত করেই সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এ আদর্শগত কারণেই উভয় দেশ তাদের মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে পৃথিবীতে দুটি পরস্পরবিরোধী বলয়ের সৃষ্টি হচ্ছে। এতে পৃথিবীকে দেশগুলোর মধ্যে স্নায়বিক উত্তেজনা সৃষ্টি করে ফলে উভয় বলয়ের মধ্যে একটি যুদ্ধভাব বিরাজ করে এবং আতঙ্কের মধ্য দিয়ে মানুষ দিন যাপন করে। মানুষ বুঝতে পারে না যে, কোন বলয়ে প্রবেশ করলে শান্তি প্রতিষ্ঠিত হবে ফলে মানুষ থাকে সর্বদা উৎকণ্ঠার মধ্যে । তাই বলা যায়, আমেরিকা ও সোভিয়েত রাশিয়ার আদর্শগত দ্বন্দ্বের কারণে পৃথিবীতে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে—উক্তিটি যথার্থ ।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।