উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে আমার পাঠ্য বইয়ের স্নায়ুযুদ্ধের ঘটনার সাথে মিল রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নে আদর্শগত কারণে পরস্পর প্রতিপক্ষে পরিণত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র একটি পুঁজিবাদী রাষ্ট্র। অপরদিকে পুঁজিবাদকে উত্থান করে রুশ বিপ্লবের মাধ্যমেই সোভিয়েত ইউনিয়নের উত্থান ঘটেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক যোসেফ স্ট্যালিন কর্তৃক পূর্ব ইউরোপের প্রতি গৃহীত রুশনীতি এবং এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট হ্যারি. এস ট্রুম্যান কর্তৃক ট্রুম্যান ডকট্রিন ঘোষণা করা হলে স্নায়ুযুদ্ধ আকার ধারণ করে পরবর্তীতে ইউরোপে সমাজতন্ত্রের বিস্তার রোদে মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল তার 'মার্শাল পরিকল্পনা' প্রকাশ করেন। মার্শাল পরিকল্পনার বিরুদ্ধে সর্বাপেক্ষা মারাত্মক পদক্ষেপ হিসেবে সোভিয়েত ইউনিয়ন বার্লিন অবরোধ করলে মার্কিন যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা চিহ্নিত হয়ে পড়ে। সোভিয়েতে অগ্রাসন থেকে এই ইউরোপীয় দেশগুলোকে রক্ষা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় মিত্রদের নিয়ে NATO জোট গঠন করে। এর প্রতিক্রিয়ায় কমিউনিস্ট দেশগুলো সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে warsar নামক সামরিক জোট গঠন করে। এভাবে স্নায়ুযুদ্ধ চরম পর্যায়ে উপনীত হয় এবং বিশ্বব্যাপী আতঙ্ক ও উত্তেজনাপূর্ণ অবস্থার সৃষ্টি হয়। উদ্দীপকে দেখা যায়, দুই প্রতিবেশীর সম্পদ ও শক্তির সমতা থাকার জন্য বিভিন্ন বিষয় নিয়ে পরস্পরের মধ্যে বিরোধ থাকলেও তারা সরাসরি সংঘর্ষে জড়ায় না। তবে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বৈরী সম্পর্ক বিরাজমান। সুতরাং বলা যায় যে, উক্ত ঘটনার সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার চলমান স্নায়ুযুদ্ধের সাথে মিল রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর