উদ্দীপকে বর্ণিত অবস্থাটির সাদৃশ্য তোমার পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত অবস্থায় সাথে আমার পাঠ্যবইয়ের আলোচিত স্নায়ুযুদ্ধের সদৃশ্য রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : স্নায়ুযুদ্ধ বলতে এমন যুদ্ধবস্থাকে নির্দেশ করে যা প্রত্যক্ষ যুদ্ধও নয় আবার পরিপূর্ণ শান্তি ও নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন আদর্শগত কারণে পরস্পর প্রতিপক্ষের পরিণত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র একটি পুঁজিবাদী রাষ্ট্র। অপরদিকে পুঁজিবাদকে উৎখাত করে রুশ বিপ্লবের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের উত্থান ঘটেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক যোসেফ স্ট্যালিন কর্তৃক পূর্ব ইউরোপের প্রতি গৃহীত রুশনীতি এবং এর প্রতিক্রিয়ার মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান কতৃক ট্রুম্যান ডকট্রিন ঘোষণা করা হলে স্নায়ুযুদ্ধ তীব্র আকার ধারণ করে। পরবর্তীতে ইউরোপের সমাজতন্ত্রের বিস্তার রোধে মার্কিন যুক্তরাষ্ট্র সচিব জর্জ মার্শাল তার মার্শাল পরিকল্পনা প্রকাশ করেন। মার্শাল পরিকল্পনার বিরুদ্ধে সর্বাপেক্ষা মারাত্মক পদক্ষেপ হিসেবে সোভিয়েত ইউনিয়ন বার্লিন অবরোধ করলে মার্কিন যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা চিহ্নিত হয়ে পড়ে। সোভিয়েত অগ্রসন থেকে ইউরোপীয় দেশ গুলোকে রক্ষা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় মিত্রদের নিয়ে NATQ জোট গঠন করে। এর প্রতিক্রিয়ায় কমিউনিস্ট দেশগুলো সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে Warsaw নামক সাময়িক জোট গঠন করে। এভাবে স্নায়ুযুদ্ধ চরম পর্যায়ে উপনীত হয় এবং বিশ্বব্যাপী আতঙ্ক ও উত্তেজনাপূর্ণ অবস্থা সৃষ্টি হয়। উদ্দীপকে দেখা যায়, যমুনা নদী তীরবর্তী সালেমপুর ও মকসুদপুর অঞ্চলের মাতব্বরেরা নিজেদের মতো করে এলাকার শাসন করতে চান। এরূপ অবস্থায় সালেমপুরের মাতব্বর পার্শ্ববর্তী কয়েকটি অঞ্চল নিয়ে জোট গঠন করে যা ন্যাটো জোটের সাথে সাদৃশ্যপূর্ণ । অপরদিকে পাল্টা ব্যবস্থা হিসেবে মকসুদপুর এর নেতৃত্বে অনুরূপ জোট গঠিত হয় যেটি ওয়ারস জোটকে ইঙ্গিত করেছে। এতে দু পক্ষের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা দেখা দিল শেষ পর্যন্ত কোন সংঘাত হয় নি। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার স্নায়ুযুদ্ধের ইঙ্গিতবহ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত অবস্থাটির সাদৃশ্য তোমার পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর