উক্ত অবস্থাটি কি বিশ্বকে দুটি মেরুতে বিভক্ত করেছিল? তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত অবস্থা তথা স্নায়ুযুদ্ধ বিশ্বকে দুইটি মেরুতে বিভক্ত করেছিল বলে আমি মনে করি। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরনো বিশ্ব ব্যবস্থা বদলে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন দুই শীর্ষ পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়। যুক্তরাষ্ট্র ছিলো পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় সমর্থক এবং সোভিয়েত ইউনিয়ন ছিলো সমাজতান্ত্রিক ব্যবস্থার অনুসারী। ফলে দেশ দুটির মধ্যে আদর্শগত দ্বন্দ্ব দেখা দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার আদর্শিক দ্বন্দ্বকে কেন্দ্র করে প্রায় গোটা বিশ্ব পরস্পরবিরোধী দুটি শিবিতে বিভক্ত হয়ে যায়। এতে ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলোও যোগ দেয়। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে দেশ দুটির পরস্পর বিরোধী অবস্থান নিতে থাকে। দীর্ঘ স্নায়ুযুদ্ধের সময়ে কিউবা, ভিয়েতনাম, কোরিয়া ও ইউরোপ নিয়ে প্রবাদ বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হয় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। এমনকি আমাদের মুক্তিযুদ্ধে ও এর প্রভাব লক্ষ্য করা যায়। দুই বিপরীত শিবিরে বিভক্ত বিশ্বে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র নিজ নিজ বলায়ন ভুক্ত দেশগুলোকে প্রচুর আর্থিক, সাময়িক ও কূটনৈতিক সহায়তা দিয়েছিল। ১৯৯১ সালে সোবিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার মাধ্যমে স্নায়ুযুদ্ধের অবসান ঘটে। সুতরাং বলা যায় যে, উপরের আলোচনা থেকে স্নায়ুযুদ্ধ সামগ্র বিশ্বকে দুইটি বিপরীত শিবিরে বিভক্ত করেছিল। উক্তিটি যথার্থ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত অবস্থাটি কি বিশ্বকে দুটি মেরুতে বিভক্ত করেছিল? তোমার মতামত বিশ…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর