উদ্দীপকে উল্লিখিত সংগঠনের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন আন্তর্জাতিক সংগঠনের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সংগঠনের সাথে আমার পাঠ্যপুস্তকের জাতিসংঘের মিল রয়েছে । ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বিশ্বে ত্রাস সৃষ্টি হয়। তাই বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্ব নেতৃবর্গ একটি সংগঠন গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। এ লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক মহাসাগরে প্রিন্স অব ওয়েলস রণতরীতে মিলিত হন ১৯৪১ সালে। সেখানে তারা 'আটলান্টিক সনদ' ঘোষণা দেন যার মধ্যে জাতিসংঘ প্রতিষ্ঠার ইঙ্গিত রয়েছে। এরপর ১৯৪২ সালে ওয়াশিংটন সম্মেলন, ১৯৪৩ সালে মস্কো সম্মেলন, ১৯৪৫ সালে ইয়াল্টা সম্মেলন এবং ১৯৪৫ সালে সানফ্রান্সিসকো সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সকল সম্মেলনে পর্যায়ক্রমে জাতিসংঘ গঠনের কার্যক্রম সম্পন্ন করা হয়। এ সংগঠন বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশে শান্তি মিশন প্রেরণ করে থাকে। এ শান্তি মিশনে বাংলাদেশের অবস্থান অত্যান্ত গুরুত্বপূর্ণ । উদ্দীপকে বলা হয়েছে, আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ। একটি আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে এ মিশনের কার্যক্রম পরিচালিত হয়। .. সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সংগঠনের সাথে জাতিসংঘের মিল রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সংগঠনের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন আন্তর্জাতিক …
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর