শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে রূপনগর গ্রামের সৈয়দ ও খান বংশের মধ্যে বিরাজমান অবস্থা বিশ্বের কোন অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর ।

উত্তর: উদ্দীপকের রূপনগর গ্রামের সৈয়দ ও খান বংশের মধ্যে বিরাজমান অবস্থা স্নায়ুযুদ্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ। স্নায়ুযুদ্ধ এমন এক প্রকার যুদ্ধাবস্থাকে নির্দেশ করে যা প্রত্যক্ষ যুদ্ধও নয়, আবার শাস্তিও নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন বিশ্বের দুই প্রধান পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়। আদর্শগতভাবে এ দুটি রাষ্ট্র ছিল সম্পূর্ণ বিপরীতমুখী। মার্কিন যুক্তরাষ্ট্র ছিল পুঁজিবাদী ব্যবস্থার সমর্থক এবং সোভিয়েত ইউনিয়ন ছিল সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী। নিজেদের আদর্শের শ্রেষ্ঠত্বের দাবি ও অন্যান্য দেশে তা ছড়িয়ে দেওয়া নিয়ে দেশ দুটির মধ্যে চরম দ্বন্দ্ব চলতে থাকে। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে এ দুই পরাশক্তি পরস্পরের বিরোধিতা করতে থাকে। এর ফলে প্রায় প্রতি মুহূর্তে যুদ্ধের উত্তাপ ছড়ায়। কিন্তু বিপুলসংখ্যক বিধ্বংসী অস্ত্রের অধিকারী উভয় দেশই সযত্নে যুদ্ধ এড়িয়ে চলে। গত শতকের নব্বই দশকের শুরু পর্যন্ত যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এরকম যুদ্ধ যুদ্ধ পরিস্থিতিকেই স্নায়ুযুদ্ধ বা Cold War বলে অভিহিত করা হয়। উদ্দীপকে দেখা যায়, রূপনগর গ্রামের সৈয়দ ও খান বংশ নিজ গ্রাম ও আশেপাশের গ্রামগুলো নিজেদের প্রভাববলয়ে নিয়ে আসার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয় এবং নিজেদের মধ্যে শক্তি বৃদ্ধির প্রচেষ্টা চালাতে থাকে। ফলে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। উদ্দীপকের এ অবস্থার সাথে উপরে বর্ণিত স্নায়ুযুদ্ধের অবস্থা তুলনীয়। তাই বলা যায়, সৈয়দ ও খান বংশের মধ্যে বিরাজমান প্রতিযোগিতা স্নায়ুযুদ্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে রূপনগর গ্রামের সৈয়দ ও খান বংশের মধ্যে বিরাজমান অবস্থা বিশ…

উদ্দীপক

রূপনগর গ্রামে দুটি বড় বংশ রয়েছে। সৈয়দ বংশ ও খান বংশ। তারা নিজ গ্রাম ও আশপাশের গ্রামগুলো নিজেদের প্রভাব বলয়ে নিয়ে আসার জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত হয়। নিজেদের মধ্যে শক্তি বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালাতে থাকে। ফলে এ এলাকার লোকগুলো এক ধরনের আতঙ্কে থাকে কখন কী হয়ে যায় ।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024

উত্তর

কোরিয়া যুদ্ধ সংঘটিত হয় ১৯৫০ সালে।

উত্তর

Warsaw জোট গঠনের মূল উদ্দেশ্য ছিল NATO এর বিপরীতে ইউরোপে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা। ১৯৫৫ সালে পশ্চিম জার্মানির NATO-তে একীভূত হওয়ার প্রতিক্রিয়ায় রাশিয়ার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক দেশগুলো Warsaw চুক্তি স্বাক্ষর করে। মধ্য ও পূর্ব ইউরেপের ৮টি সমাজতান্ত্রিক দেশ এ সম্মিলিত প্রতিরক্ষা চুক্তির অংশ ছিল। NATO এর বিপরীতে এ জোট গঠনকে স্নায়ুযুদ্ধের অন্যতম মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়।

উত্তর

উদ্দীপকের রূপনগর গ্রামের সৈয়দ ও খান বংশের মধ্যে বিরাজমান অবস্থা স্নায়ুযুদ্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ। স্নায়ুযুদ্ধ এমন এক প্রকার যুদ্ধাবস্থাকে নির্দেশ করে যা প্রত্যক্ষ যুদ্ধও নয়, আবার শাস্তিও নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন বিশ্বের দুই প্রধান পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়। আদর্শগতভাবে এ দুটি রাষ্ট্র ছিল সম্পূর্ণ বিপরীতমুখী। মার্কিন যুক্তরাষ্ট্র ছিল পুঁজিবাদী ব্যবস্থার সমর্থক এবং সোভিয়েত ইউনিয়ন ছিল সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী। নিজেদের আদর্শের শ্রেষ্ঠত্বের দাবি ও অন্যান্য দেশে তা ছড়িয়ে দেওয়া নিয়ে দেশ দুটির মধ্যে চরম দ্বন্দ্ব চলতে থাকে। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে এ দুই পরাশক্তি পরস্পরের বিরোধিতা করতে থাকে। এর ফলে প্রায় প্রতি মুহূর্তে যুদ্ধের উত্তাপ ছড়ায়। কিন্তু বিপুলসংখ্যক বিধ্বংসী অস্ত্রের অধিকারী উভয় দেশই সযত্নে যুদ্ধ এড়িয়ে চলে। গত শতকের নব্বই দশকের শুরু পর্যন্ত যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এরকম যুদ্ধ যুদ্ধ পরিস্থিতিকেই স্নায়ুযুদ্ধ বা Cold War বলে অভিহিত করা হয়। উদ্দীপকে দেখা যায়, রূপনগর গ্রামের সৈয়দ ও খান বংশ নিজ গ্রাম ও আশেপাশের গ্রামগুলো নিজেদের প্রভাববলয়ে নিয়ে আসার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয় এবং নিজেদের মধ্যে শক্তি বৃদ্ধির প্রচেষ্টা চালাতে থাকে। ফলে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। উদ্দীপকের এ অবস্থার সাথে উপরে বর্ণিত স্নায়ুযুদ্ধের অবস্থা তুলনীয়। তাই বলা যায়, সৈয়দ ও খান বংশের মধ্যে বিরাজমান প্রতিযোগিতা স্নায়ুযুদ্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ।

উত্তর

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে দুই পরাশক্তির উত্থান এবং তাদের মতাদর্শগত পার্থক্যের ফলেই উক্ত বিশ্ব পরিস্থিতি তথা স্নায়যুদ্ধের উদ্ভব হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে দুটি পরাশক্তির উত্থান ঘটে এবং পূর্বেকার পরাশক্তি ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধে জয়লাভ করলেও তাদের বিধ্বস্ত অর্থনীতির কারণে বিশ্বকে পূর্বের মতো নেতৃত্ব দেওয়ার অবস্থায় ছিল না। ১৯১৭ সালে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের পথ ধরে সোভিয়েত ইউনিয়ন একটি সমৃদ্ধ দেশে পরিণত হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করার মতো শক্তি অর্জন করে। দুটি দেশের আদর্শিক দ্বন্দ্বকে কেন্দ্র করে ইউরোপের রাষ্ট্রগুলোও বিভক্ত হয়ে দুই শিবিরে যোগ দেয় কিন্তু উভয় দেশই সফরে যুদ্ধ এড়িয়ে চলে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের এরূপ যুদ্ধ যুদ্ধ খেলাকেই স্নায়ুযুদ্ধ বা Cold war বলে অভিহিত করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বেই মার্কিন যুক্তরাষ্ট্রে এবং সোভিয়েত ইউনিয়ন আদর্শগত কারণে পরস্পরের প্রতিপক্ষে পরিণত হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিবাদের ব্যাপক প্রসারে উদ্বিগ্ন হয়ে মিত্রপক্ষের মার্কিন প্রেসিডেন্ট বুলডেন্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল সব ৰিডেসকে দূরে ঠেলে সোভিয়েত ইউনিয়নকে মৈত্রী জোটে গ্রহণ করেছিলেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই বুজভেল্টের মৃত্যু এবং উইনস্টন চার্চিল ক্ষমতাচ্যুত হলে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে যথাক্রমে হ্যারি এস. টুম্যান ও এটলি ক্ষমতাসীন হন এবং এ দুজন পূর্বতন জন বিশ্ব নেতার চেয়ে অনেকটা অদূরদর্শী এবং অনেকটা অসহনশীল রাজনীতিবিদ ছিলেন। ফলে মিত্রপক্ষের বিশ্বনেতৃবৃন্দের মধ্যে বিশ্বযুদ্ধকালীন যে সমঝোতা ছিল তা বিনষ্ট হয় এবং রাশিয়ার পশ্চিম সীমান্ত পথে রাশিয়া বরাবরই জার্মানি দ্বারা আক্রান্ত হওয়ায় হুমকির মুখে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ কয়েক মাস সোভিয়েত ইউনিয়নের সামরিক বাহিনী মধ্য ও পূর্ব ইউরোপের সম্পূর্ণ অংশ দখল করে নেয় এবং রুশ বাহিনী পূর্ব ইউরোপের দেশগুলোর কমিউনিস্ট দলগুলোকে সাহায্য করতে থাকে। তাই তারা নতুন প্রেসিডেন্ট ট্রুম্যানকে সোভিয়েত ইউনিয়নের প্রতি কড়া নীতি প্রয়োগের জন্য প্ররোচিত করেন। এর ফলে রুশ-মার্কিন স্নায়ুযুদ্ধ তীব্র আকার ধারণ করে
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।