শেয়ারFacebookWhatsApp

উক্ত রাষ্ট্রদ্বয়ের সামরিক পদক্ষেপ বিশ্বকে বিভক্ত করেছিল।করেয়া তোমার মতামতের স্বপক্ষে যুক্তি দাও ।

উত্তর: যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সামরিক পদক্ষেপ বিশ্বকে বিভক্ত করেছিল— কথাটি সঠিক এবং যুক্তিযুক্ত। মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সংঘটিত স্নায়ুযুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ ছিল না। এ যুদ্ধ এমন এক ধরনের উত্তেজনা যার উপস্থিতিতে রাষ্ট্রসমূহে প্রতিটি পক্ষ নিজের শক্তি বৃদ্ধি করার জন্য এবং অপর পক্ষের শক্তি খর্ব করার জন্য কৌশল অবলম্বন করতে থাকে । মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন পরস্পরবিরোধী আদর্শের জের ধরে স্নায়ুযুদ্ধে জড়িয়ে পড়ে । তবে দুটি দেশই প্রত্যক্ষ কোনো যুদ্ধে লিপ্ত হয়নি । এ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদ ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশগুলো সামরিক ও অর্থনৈতিক জোট গঠন করে শক্তির ভারসাম্য রক্ষা করে। ফলে ভেতরে ভেতরে দ্বন্দ্ব সৃষ্টি হতে থাকলেও কখনো সম্মুখ যুদ্ধে আসেনি। উভয় রাষ্ট্রই একে অপরকে প্রভাব বিস্তারে বাধা দেওয়ার চেষ্টা করছিল। মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের কমিউনিজম বিস্তার রোধে বিভিন্ন নীতি যথা: মার্শাল পরিকল্পনা, ট্রুমান নীতি গ্রহণ করে, যেটি স্নায়ুযুদ্ধকে যথেষ্ট উসকে দিয়েছিল। প্রকাশ্য সামরিক হস্তক্ষেপের পরিবর্তে দুই পরাশক্তিই পরোক্ষভাবে পরস্পরকে দুর্বল করার প্রচেষ্টা অব্যাহত রাখে। অর্থাৎ কম ঝুঁকিপূর্ণ শান্তিপূর্ণ দ্বন্দ্ব চলে। উদাহরণস্বরূপ ১৯৬৯ সালের বার্লিন সংকট, কোরিয়া সংকট এবং কিউবা সংকটের কথা বলা যায়। এ সময় দুই দেশের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হলে স্নায়ুযুদ্ধের উত্তেজনা চরম আকার ধারণ করে । পরিশেষে বলা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন প্রত্যক্ষ কোনো যুদ্ধে লিপ্ত না হলেও তাদের মধ্যে যুদ্ধভাব বজায় ছিল। আর তাদের সামরিক পদক্ষেপের কারণেই মূলত বিশ্বকে বিভক্ত করেছিল।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উক্ত রাষ্ট্রদ্বয়ের সামরিক পদক্ষেপ বিশ্বকে বিভক্ত করেছিল।করেয়া তোমা…

উদ্দীপক

রসুলপুর গ্রামে মিস্টার X ও Y এর মধ্যে আদর্শগত দ্বন্দ্ব বিদ্যমান। X ছিলেন পুঁজিবাদী আর Y ছিলেন সমাজতন্ত্রের সমর্থক। এই বিভেদের দরুন তাদের মধ্যে যুদ্ধ যুদ্ধ একটা অবস্থা বিরাজ করছিল। গ্রামের জনসাধারণকে তারা নিজ নিজ বলয়ে আনার জন্য অর্থনৈতিক ও সামরিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন।

চট্টগ্রাম কলেজ · 2024

উত্তর

কোরিয়া যুদ্ধ সংঘটিত হয় ১৯৫০ সালে।

উত্তর

পূর্ব ইউরোপীয় দেশসমূহে সাম্যবাদ প্রতিষ্ঠিত হলে এর প্রসার রোধে ১৯৪৭ সালের ১২ মার্চ প্রেসিডেন্ট ট্রুম্যান তার ট্রুম্যান ডকট্রিন' কংগ্রেসের সামনে উপস্থাপন করেন। কংগ্রেসে তিনি বলেন, 'মার্কিন পররাষ্ট্রনীতির উদ্দেশ্য হলো এমন একটি আন্তর্জাতিক পরিবেশ তৈরি করা, যার ফলে সবজাতি স্বাধীনভাবে বল প্রয়োগ ছাড়াই বসবাস করতে পারবে।

উত্তর

উদ্দীপকের ব্যক্তিদের আদর্শগত দ্বন্দ্ব হলো স্নায়ুযুদ্ধ। নিচে পাঠ্যবইয়ের আলোকে স্নায়ুযুদ্ধের কারণ বর্ণনা করা হলো- সমাজতন্ত্র প্রসারের ভীতি : মার্কিন যুক্তরাষ্ট্র ভেবেছিল যুদ্ধবিধ্বস্ত এবং অর্থনৈতিক সংকটে জর্জরিত ইউরোপ ধীরে ধীরে সাম্যবাদের দিকে ধাবিত হতে পারে। তাই যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতি কঠোর নীতি গ্রহণ করে। ফলে যুদ্ধ যুদ্ধ ভাব তৈরি হয়। গ্রিসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব : ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যে গ্রিসের অভ্যন্তরীণ কোন্দলে হস্তক্ষেপ করলে রাশিয়া বিরূপ মনোভাব পোষণ করে। ফলে স্নায়ুযুদ্ধের অবস্থা সৃষ্টি হয়। ইরান সমস্যা : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনী ইরান দখল করে । তখন উত্তর ইরান সোভিয়েত ইউনিয়নের অধীনে ছিল। কথা ছিল ছয় মাসের মধ্যে মিত্রশক্তি ইরান থেকে সৈন্য প্রত্যাহার করবে। কিন্তু তাঁ না হওয়ায় দুই শক্তির মধ্যে স্নায়ুযুদ্ধের ইঙ্গিত পাওয়া যায়। জার্মানির কাছে ক্ষতিপূরণ দাবি : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া জার্মানির কাছে ১০,০০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায়। ফলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সন্দেহের ঢেউ জাগতে থাকে । উপসাগরীয় বিরোধ : পারস্য উপসাগরীয় অঞ্চলে জ্বালানি শক্তিকে কেন্দ্র করে রাশিয়া ও ব্রিটেনের মধ্যে দ্বন্দ্ব বাধে। এটি স্নায়ুযুদ্ধকে প্রসারিত করেছিল। এছাড়াও সোভিয়েত-তুরস্ক দ্বন্দ্ব, আণবিক বোমা সমস্যা প্রভৃতি স্নায়ুযুদ্ধের ক্ষেত্র তৈরি করেছিল।

উত্তর

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সামরিক পদক্ষেপ বিশ্বকে বিভক্ত করেছিল— কথাটি সঠিক এবং যুক্তিযুক্ত। মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সংঘটিত স্নায়ুযুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ ছিল না। এ যুদ্ধ এমন এক ধরনের উত্তেজনা যার উপস্থিতিতে রাষ্ট্রসমূহে প্রতিটি পক্ষ নিজের শক্তি বৃদ্ধি করার জন্য এবং অপর পক্ষের শক্তি খর্ব করার জন্য কৌশল অবলম্বন করতে থাকে । মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন পরস্পরবিরোধী আদর্শের জের ধরে স্নায়ুযুদ্ধে জড়িয়ে পড়ে । তবে দুটি দেশই প্রত্যক্ষ কোনো যুদ্ধে লিপ্ত হয়নি । এ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদ ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশগুলো সামরিক ও অর্থনৈতিক জোট গঠন করে শক্তির ভারসাম্য রক্ষা করে। ফলে ভেতরে ভেতরে দ্বন্দ্ব সৃষ্টি হতে থাকলেও কখনো সম্মুখ যুদ্ধে আসেনি। উভয় রাষ্ট্রই একে অপরকে প্রভাব বিস্তারে বাধা দেওয়ার চেষ্টা করছিল। মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের কমিউনিজম বিস্তার রোধে বিভিন্ন নীতি যথা: মার্শাল পরিকল্পনা, ট্রুমান নীতি গ্রহণ করে, যেটি স্নায়ুযুদ্ধকে যথেষ্ট উসকে দিয়েছিল। প্রকাশ্য সামরিক হস্তক্ষেপের পরিবর্তে দুই পরাশক্তিই পরোক্ষভাবে পরস্পরকে দুর্বল করার প্রচেষ্টা অব্যাহত রাখে। অর্থাৎ কম ঝুঁকিপূর্ণ শান্তিপূর্ণ দ্বন্দ্ব চলে। উদাহরণস্বরূপ ১৯৬৯ সালের বার্লিন সংকট, কোরিয়া সংকট এবং কিউবা সংকটের কথা বলা যায়। এ সময় দুই দেশের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হলে স্নায়ুযুদ্ধের উত্তেজনা চরম আকার ধারণ করে । পরিশেষে বলা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন প্রত্যক্ষ কোনো যুদ্ধে লিপ্ত না হলেও তাদের মধ্যে যুদ্ধভাব বজায় ছিল। আর তাদের সামরিক পদক্ষেপের কারণেই মূলত বিশ্বকে বিভক্ত করেছিল।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।