উদ্দীপকে বর্ণিত যুদ্ধাবস্থার সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন যুদ্ধাবস্থার মিল রযেছে? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত যুদ্ধাবস্থার সঙ্গে আমার পাঠ্যবইয়ের রুশ-মার্কিন যুদ্ধাবস্থা তথা স্নায়ুযুদ্ধের মিল রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন আদর্শগত কারণে পরস্পর প্রতিপক্ষে পরিণত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র একটি পুঁজিবাদী রাষ্ট্র। অপরদিকে, পুঁজিবাদকে উৎখাত করে রুশ বিপ্লবের মাধ্যমেই সোভিয়েত ইউনিয়নের উত্থান ঘটেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক যোসেফ স্ট্যালিন কর্তৃক পূর্ব ইউরোপের প্রতি গৃহীত রুশনীতি এবং এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান কর্তৃক 'ট্রুম্যান ডকট্রিন' ঘোষণা করা হলে স্নায়ুযুদ্ধ তীব্র আকার ধারণ করে। পরবর্তীতে ইউরোপে সমাজতন্ত্রের বিস্তার রোধে মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল তার 'মার্শাল পরিকল্পনা' প্রকাশ করেন। মার্শাল পরিকল্পনার বিরুদ্ধে সর্বাপেক্ষা মারাত্মক পদক্ষেপ হিসেবে সোভিয়েত ইউনিয়ন বার্লিন অবরোধ করলে মার্কিন যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা চিন্তিত হয়ে পড়ে। সোভিয়েত আগ্রাসন থেকে ইউরোপীয় দেশগুলোকে রক্ষা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় মিত্রদের নিয়ে NATO জোট গঠন করে। এর প্রতিক্রিয়ায় কমিউনিস্ট দেশগুলো সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে Warsaw নামক সামরিক জোট গঠন করে। এভাবে স্নায়ুযুদ্ধ চরম পর্যায়ে উপনীত হয় এবং বিশ্বব্যাপী আতঙ্ক ও উত্তেজনাপূর্ণ অবস্থার সৃষ্টি হয়। উদ্দীপকে দেখা যায়, ইতিহাস ক্লাসে বিন্তি এমন এক যুদ্ধাবস্থার কথা জানলো যা প্রত্যক্ষ যুদ্ধ নয় বরং যুদ্ধ যুদ্ধ অবস্থা। এটি ছিল মূলত একটি আদর্শগত বিরোধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে রাজনৈতিক ক্ষেত্রে পরস্পরবিরোধী মতাদর্শগত প্রতিদ্বন্দ্বিতাই এই অবস্থার সৃষ্টি করেছিল। বিন্তির জানা এ যুদ্ধাবস্থা মূলত উপরে বর্ণিত স্নায়ুযুদ্ধকেই ইঙ্গিত করছে। তাই বলা যায়, উদ্দীপকের বর্ণিত যুদ্ধাবস্থার সাথে স্নায়যুদ্ধের মিল রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত যুদ্ধাবস্থার সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন যুদ্ধাবস্থ…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর