শেয়ারFacebookWhatsApp

উক্ত যুদ্ধাবস্থা অবসানের কারণগুলো আলোচনা করো ।

উত্তর: ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে স্নায়ুযুদ্ধের অবসান হয়। এছাড়াও স্নায়ুযুদ্ধের অবসানের পিছনে নানাবিধ কারণ রয়েছে। উত্তেজনা প্রশমন এবং বোঝাপড়ার মাধ্যমে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার একটি পরিবেশ হলো দাঁতাত। দাঁতাত প্রক্রিয়ার মাধ্যমে উভয় দেশ শান্তিপূর্ণ সহাবস্থানে আসে এবং অস্ত্র সীমিত করণে মত দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক পরে আন্তর্জাতিক রাজনীতিতে আঞ্চলিকতাবাদের সূচনা হয়। ফলে দুই পরাশক্তির শিবিরভুক্ত হওয়ার পরিবর্তে আঞ্চলিকতাবাদে উদ্বুদ্ধ করে যা স্নায়ুযুদ্ধের অবসানে যথেষ্ট সাহায্য করে। সোভিয়েত ইউনিয়ন ভাঙনের পূর্ব পর্যন্ত বিশ্ব দুই মেরুতে বিভক্ত ছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ায় শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে শক্তিশালী রাষ্ট্র হিসেবে অবস্থান করে। ফলে স্নায়ুযুদ্ধের প্রবণতা একেবারেই হ্রাস পায়। বিশ্বে শান্তির বাতাস প্রবাহিত হতে দেখা যায় । ১৯৮০ দশকে দুই পরাশক্তি সামরিক শক্তি বৃদ্ধি ও শক্তি প্রয়োগ না করে বরং সংযম দেখাতে শুরু করে। যেমন উদাহরণ হিসেবে SALT-1 এর কথা উল্লেখ করা যায়। ১৯৭৮ সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করলেও মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি কোনো সৈন্য পাঠায়নি। তাই সামরিক উত্তেজনা দীর্ঘস্থায়ী হয়নি। অবশেষে ১৯৯১- সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে স্নায়ুযুদ্ধের চূড়ান্ত অবসান হয়।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উক্ত যুদ্ধাবস্থা অবসানের কারণগুলো আলোচনা করো ।

উদ্দীপক

বিন্তি ইতিহাস ক্লাসে এক নতুন যুদ্ধাবস্থার কথা জানলো। এটি প্রত্যক্ষ কোন যুদ্ধ নয় বরং যুদ্ধ যুদ্ধ অবস্থা। যেটি ছিল মূলত একটি আদর্শগত বিরোধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে রাজনৈতিক ক্ষেত্রে পরস্পরবিরোধী মতাদর্শগত প্রতিদ্বন্দ্বিতাই এই অবস্থার সৃষ্টি করেছিল।

হলিক্রস কলেজ · 2024

উত্তর

গ্লাসনস্ত অর্থ খোলামেলা নীতি ।

উত্তর

স্নায়ুযুদ্ধ চলাকালীন ইউরোপের প্রধান ঘটনা ছিল ১৯৪৯ সালের বার্লিন অবরোধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ফরাসি বাহিনী পশ্চিম বার্লিন ও সোভিয়েত সৈন্যবাহিনী পূর্ব বার্লিনে প্রবেশ করেছিল। মিত্রপক্ষের মতানৈক্যের ফলে জার্মানি দুটি স্বতন্ত্র রাষ্ট্রে বিভক্ত হয়। একদিকে সোভিয়েত প্রভাবিত পূর্ব জার্মানি, অন্যদিকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন প্রভাবিত পশ্চিম জার্মানি। বার্লিন অবরোধকে কেন্দ্র করে উভয় রাষ্ট্রের মধ্যে মতভেদ সৃষ্টি হয় যা স্নায়ুযুদ্ধকে ত্বরান্বিত করে ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত যুদ্ধাবস্থার সঙ্গে আমার পাঠ্যবইয়ের রুশ-মার্কিন যুদ্ধাবস্থা তথা স্নায়ুযুদ্ধের মিল রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন আদর্শগত কারণে পরস্পর প্রতিপক্ষে পরিণত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র একটি পুঁজিবাদী রাষ্ট্র। অপরদিকে, পুঁজিবাদকে উৎখাত করে রুশ বিপ্লবের মাধ্যমেই সোভিয়েত ইউনিয়নের উত্থান ঘটেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক যোসেফ স্ট্যালিন কর্তৃক পূর্ব ইউরোপের প্রতি গৃহীত রুশনীতি এবং এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান কর্তৃক 'ট্রুম্যান ডকট্রিন' ঘোষণা করা হলে স্নায়ুযুদ্ধ তীব্র আকার ধারণ করে। পরবর্তীতে ইউরোপে সমাজতন্ত্রের বিস্তার রোধে মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল তার 'মার্শাল পরিকল্পনা' প্রকাশ করেন। মার্শাল পরিকল্পনার বিরুদ্ধে সর্বাপেক্ষা মারাত্মক পদক্ষেপ হিসেবে সোভিয়েত ইউনিয়ন বার্লিন অবরোধ করলে মার্কিন যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা চিন্তিত হয়ে পড়ে। সোভিয়েত আগ্রাসন থেকে ইউরোপীয় দেশগুলোকে রক্ষা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় মিত্রদের নিয়ে NATO জোট গঠন করে। এর প্রতিক্রিয়ায় কমিউনিস্ট দেশগুলো সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে Warsaw নামক সামরিক জোট গঠন করে। এভাবে স্নায়ুযুদ্ধ চরম পর্যায়ে উপনীত হয় এবং বিশ্বব্যাপী আতঙ্ক ও উত্তেজনাপূর্ণ অবস্থার সৃষ্টি হয়। উদ্দীপকে দেখা যায়, ইতিহাস ক্লাসে বিন্তি এমন এক যুদ্ধাবস্থার কথা জানলো যা প্রত্যক্ষ যুদ্ধ নয় বরং যুদ্ধ যুদ্ধ অবস্থা। এটি ছিল মূলত একটি আদর্শগত বিরোধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে রাজনৈতিক ক্ষেত্রে পরস্পরবিরোধী মতাদর্শগত প্রতিদ্বন্দ্বিতাই এই অবস্থার সৃষ্টি করেছিল। বিন্তির জানা এ যুদ্ধাবস্থা মূলত উপরে বর্ণিত স্নায়ুযুদ্ধকেই ইঙ্গিত করছে। তাই বলা যায়, উদ্দীপকের বর্ণিত যুদ্ধাবস্থার সাথে স্নায়যুদ্ধের মিল রয়েছে।

উত্তর

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে স্নায়ুযুদ্ধের অবসান হয়। এছাড়াও স্নায়ুযুদ্ধের অবসানের পিছনে নানাবিধ কারণ রয়েছে। উত্তেজনা প্রশমন এবং বোঝাপড়ার মাধ্যমে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার একটি পরিবেশ হলো দাঁতাত। দাঁতাত প্রক্রিয়ার মাধ্যমে উভয় দেশ শান্তিপূর্ণ সহাবস্থানে আসে এবং অস্ত্র সীমিত করণে মত দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক পরে আন্তর্জাতিক রাজনীতিতে আঞ্চলিকতাবাদের সূচনা হয়। ফলে দুই পরাশক্তির শিবিরভুক্ত হওয়ার পরিবর্তে আঞ্চলিকতাবাদে উদ্বুদ্ধ করে যা স্নায়ুযুদ্ধের অবসানে যথেষ্ট সাহায্য করে। সোভিয়েত ইউনিয়ন ভাঙনের পূর্ব পর্যন্ত বিশ্ব দুই মেরুতে বিভক্ত ছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ায় শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে শক্তিশালী রাষ্ট্র হিসেবে অবস্থান করে। ফলে স্নায়ুযুদ্ধের প্রবণতা একেবারেই হ্রাস পায়। বিশ্বে শান্তির বাতাস প্রবাহিত হতে দেখা যায় । ১৯৮০ দশকে দুই পরাশক্তি সামরিক শক্তি বৃদ্ধি ও শক্তি প্রয়োগ না করে বরং সংযম দেখাতে শুরু করে। যেমন উদাহরণ হিসেবে SALT-1 এর কথা উল্লেখ করা যায়। ১৯৭৮ সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করলেও মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি কোনো সৈন্য পাঠায়নি। তাই সামরিক উত্তেজনা দীর্ঘস্থায়ী হয়নি। অবশেষে ১৯৯১- সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে স্নায়ুযুদ্ধের চূড়ান্ত অবসান হয়।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।