উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দুটি দেশের আদর্শের মিল আছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত দুই বন্ধুর পছন্দের আদর্শের সাথে আমার পাঠ্যবইয়ের সাবেক সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র দেশ দুটির অনুসৃত আদর্শের মিল রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধপরবর্তী সময়ে দুটি পরাশক্তির উত্থান ঘটে। এ দুটি পরাশক্তি হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন (রাশিয়ার পূর্বসূরি)। আদর্শগতভাবে এ দুটি রাষ্ট্র ছিল সম্পূর্ণ বিপরীতধর্মী। মার্কিন যুক্তরাষ্ট্র ছিল পুঁজিবাদী গণতান্ত্রিক আদর্শের অনুসারী। অপরদিকে সোভিয়েত ইউনিয়ন ছিল পুঁজিবাদের শত্রু সমাজতন্ত্রের সূতিকাগার। ১৯১৭ সালে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের পথ ধরে সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠিত হয়। সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে আদৌ গণতন্ত্র বলে স্বীকার করত না। কারণ তাদের মতে, ঐ পুঁজিবাদী গণতন্ত্র হলো ধনীদের যন্ত্র এবং জনগণের গণতন্ত্রের বিরুদ্ধে আক্রমণ। একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র আবার সোভিয়েত ইউনিয়নের সাম্যবাদকে দোষারোপ করে। রাশিয়ার সমাজতান্ত্রিক আদর্শের সম্প্রসারণকে যুক্তরাষ্ট্র নিজের জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে বিবেচনা করত। ১৯৪৫ সালে রুশ নেতা জোসেফ স্ট্যালিনের সমাজতন্ত্র, বিস্তারের নীতিকে কেন্দ্র করে রুশ-মার্কিন স্নায়ুযুদ্ধ অর্থাৎ 'ঠান্ডা লড়াই' এর সূত্রপাত ঘটে। দীর্ঘ কয়েক দশক ধরে চলা এ প্রচ্ছন্ন বৈরিতা কয়েকবার প্রায় যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছিল। উদ্দীপকে দেখা যায়, স্বপন সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের অনুসারী । অন্যদিকে তার বন্ধু সুদীপ্ত তা অপছন্দ করে। আদর্শিক পার্থক্য নিয়ে তাদের মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের সম্পর্কের মধ্যে উদ্দীপকের এমন ঘটনার অনুরূপ চিত্রই দেখা যেত। তাই বলা যায়, উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ের সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের অনুসৃত আদর্শের মিল রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দুটি দেশের আদর্শের মিল আছে? ব্…
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর