শেয়ারFacebookWhatsApp

উক্ত দুটি দেশের আদর্শগত দ্বন্দ্বের কারণে পৃথিবীতে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে— তোমার যুক্তি দেখাও।

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার আদর্শগত দ্বন্দ্বের কারণে একসময় বিশ্বে অস্ত্র প্রতিযোগিতা ও উত্তেজনা সৃষ্টিসহ অনেক সমস্যার সৃষ্টি হতো। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এর উত্তরসূরি হওয়া রাশিয়াও সম্প্রতি নতুন করে শক্তি জাহির করার চেষ্টা করছে । সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্নায়ুযুদ্ধ চলাকালীন বিশ্বে শক্তির ভারসাম্য ছিল। পাশাপাশি প্রভাব বিস্তার নিয়ে দুই পরাশক্তির প্রতিযোগিতা বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ-বিগ্রহসহ অস্থিতিশীলতার সৃষ্টি করত। গত শতকের নব্বই দশকে সোভিয়েত ইউনিয়নের পতনে স্নায়ুযুদ্ধের অবসান ঘটে। যুক্তরাষ্ট্র কোনো উপযুক্ত প্রতিদ্বন্দ্বীর সম্মুখীন না হওয়ায় বিশ্বে একচেটিয়া আধিপত্য বিস্তার করে। তবে কয়েক দশকের ব্যবধানে সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি রাশিয়া এখন আবার আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে সামরিক প্রভাব বিস্তারে সচেষ্ট। এটি যুক্তরাষ্ট্রের একচেটিয়া প্রভাবের বিপরীতে আন্তর্জাতিক মহলে কিছুটা ভারসাম্য আনলেও বিশ্বশান্তির জন্য তা সার্বিকভাবে সহায়ক নয়। কারণ এখন মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্নস্থানে রাশিয়া ও যুক্তরাষ্ট্র নিজ স্বার্থরক্ষায় প্রত্যক্ষ বা পরোক্ষ দ্বন্দ্বে লিপ্ত । এগুলো গৃহযুদ্ধ, ছায়াযুদ্ধ ইত্যাদির মাধ্যমে শান্তি বিপর্যস্ত করছে । তাই বলা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের আদর্শিক দ্বন্দ্বের কারণে বিশ্বে অনেক সমস্যার সৃষ্টি হতো। সোভিয়েত ইউনিয়নের পতন হলেও রাশিয়া তার স্থান নেওয়ায় কিছুটা ভিন্ন ধরন ও সীমিত মাত্রায় হলেও আবার স্নায়ুযুদ্ধ পরিস্থিতি চলছে।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উক্ত দুটি দেশের আদর্শগত দ্বন্দ্বের কারণে পৃথিবীতে অনেক সমস্যা সৃষ্ট…

উদ্দীপক

আদর্শগত বিরোধ থাকলে অনেক সময় বন্ধুর সাথে বন্ধুর দ্বন্দ্ব লেগে যায় । স্বপন ও সুদীপ্তর ক্ষেত্রে সেটাই ঘটেছিল। স্বপন সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের অনুসারী, অপরদিকে সুদীপ্ত এটাকে অপছন্দ করে। ফলে তাদের মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের সৃষ্টি হয়।

Combined · 2019

উত্তর

১৯৫৪ সালের ৮ সেপ্টেম্বর SEATO গঠিত হয়।

উত্তর

স্নায়ুযুদ্ধকালীন চেকোশ্লোভাকিয়ায় কোয়ালিশন সরকারকে উৎখাত করে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা হয়। পূর্ব ইউরোপের চেকোশ্লোভাকিয়ায় (বর্তমানে দুটি দেশে বিভক্ত) তখন একটি কোয়ালিশন সরকার ছিল, যার সংখ্যালঘু অংশীদার ছিল কমিউনিস্ট পার্টি । চেক সরকার যুক্তরাষ্ট্রের মার্শাল পরিকল্পনা গ্রহণ করতে উদ্যত হলে কমিউনিস্টরা অস্ট্রিয়া থেকে রুশ 'লালফৌজ' এনে সরকার উৎখাত করে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত দুই বন্ধুর পছন্দের আদর্শের সাথে আমার পাঠ্যবইয়ের সাবেক সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র দেশ দুটির অনুসৃত আদর্শের মিল রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধপরবর্তী সময়ে দুটি পরাশক্তির উত্থান ঘটে। এ দুটি পরাশক্তি হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন (রাশিয়ার পূর্বসূরি)। আদর্শগতভাবে এ দুটি রাষ্ট্র ছিল সম্পূর্ণ বিপরীতধর্মী। মার্কিন যুক্তরাষ্ট্র ছিল পুঁজিবাদী গণতান্ত্রিক আদর্শের অনুসারী। অপরদিকে সোভিয়েত ইউনিয়ন ছিল পুঁজিবাদের শত্রু সমাজতন্ত্রের সূতিকাগার। ১৯১৭ সালে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের পথ ধরে সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠিত হয়। সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে আদৌ গণতন্ত্র বলে স্বীকার করত না। কারণ তাদের মতে, ঐ পুঁজিবাদী গণতন্ত্র হলো ধনীদের যন্ত্র এবং জনগণের গণতন্ত্রের বিরুদ্ধে আক্রমণ। একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র আবার সোভিয়েত ইউনিয়নের সাম্যবাদকে দোষারোপ করে। রাশিয়ার সমাজতান্ত্রিক আদর্শের সম্প্রসারণকে যুক্তরাষ্ট্র নিজের জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে বিবেচনা করত। ১৯৪৫ সালে রুশ নেতা জোসেফ স্ট্যালিনের সমাজতন্ত্র, বিস্তারের নীতিকে কেন্দ্র করে রুশ-মার্কিন স্নায়ুযুদ্ধ অর্থাৎ 'ঠান্ডা লড়াই' এর সূত্রপাত ঘটে। দীর্ঘ কয়েক দশক ধরে চলা এ প্রচ্ছন্ন বৈরিতা কয়েকবার প্রায় যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছিল। উদ্দীপকে দেখা যায়, স্বপন সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের অনুসারী । অন্যদিকে তার বন্ধু সুদীপ্ত তা অপছন্দ করে। আদর্শিক পার্থক্য নিয়ে তাদের মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের সম্পর্কের মধ্যে উদ্দীপকের এমন ঘটনার অনুরূপ চিত্রই দেখা যেত। তাই বলা যায়, উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ের সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের অনুসৃত আদর্শের মিল রয়েছে।

উত্তর

মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার আদর্শগত দ্বন্দ্বের কারণে একসময় বিশ্বে অস্ত্র প্রতিযোগিতা ও উত্তেজনা সৃষ্টিসহ অনেক সমস্যার সৃষ্টি হতো। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এর উত্তরসূরি হওয়া রাশিয়াও সম্প্রতি নতুন করে শক্তি জাহির করার চেষ্টা করছে । সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্নায়ুযুদ্ধ চলাকালীন বিশ্বে শক্তির ভারসাম্য ছিল। পাশাপাশি প্রভাব বিস্তার নিয়ে দুই পরাশক্তির প্রতিযোগিতা বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ-বিগ্রহসহ অস্থিতিশীলতার সৃষ্টি করত। গত শতকের নব্বই দশকে সোভিয়েত ইউনিয়নের পতনে স্নায়ুযুদ্ধের অবসান ঘটে। যুক্তরাষ্ট্র কোনো উপযুক্ত প্রতিদ্বন্দ্বীর সম্মুখীন না হওয়ায় বিশ্বে একচেটিয়া আধিপত্য বিস্তার করে। তবে কয়েক দশকের ব্যবধানে সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি রাশিয়া এখন আবার আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে সামরিক প্রভাব বিস্তারে সচেষ্ট। এটি যুক্তরাষ্ট্রের একচেটিয়া প্রভাবের বিপরীতে আন্তর্জাতিক মহলে কিছুটা ভারসাম্য আনলেও বিশ্বশান্তির জন্য তা সার্বিকভাবে সহায়ক নয়। কারণ এখন মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্নস্থানে রাশিয়া ও যুক্তরাষ্ট্র নিজ স্বার্থরক্ষায় প্রত্যক্ষ বা পরোক্ষ দ্বন্দ্বে লিপ্ত । এগুলো গৃহযুদ্ধ, ছায়াযুদ্ধ ইত্যাদির মাধ্যমে শান্তি বিপর্যস্ত করছে । তাই বলা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের আদর্শিক দ্বন্দ্বের কারণে বিশ্বে অনেক সমস্যার সৃষ্টি হতো। সোভিয়েত ইউনিয়নের পতন হলেও রাশিয়া তার স্থান নেওয়ায় কিছুটা ভিন্ন ধরন ও সীমিত মাত্রায় হলেও আবার স্নায়ুযুদ্ধ পরিস্থিতি চলছে।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।