শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে তোমার পাঠ্যবইয়ের বর্ণবাদবিরোধী নেতার কর্মকান্ড মূল্যায়ন কর।

উত্তর: উল্লিখিত উদ্দীপকে আমার পাঠ্যবইয়ের বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার কর্মকান্ড আলোচিত হয়েছে। বিশ্বের সাম্প্রতিক ইতিহাসে বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা ছিলেন নেলসন ম্যান্ডেলা। তিনি দক্ষিণ আফ্রিকার কালো মানুষের কাছে জাতীয় নেতা হিসেবে স্মরণীয় হয়ে আছেন। দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের ওপর শ্বেতাঙ্গ শাসকদের শোষণ, বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে তিনি প্রকট আন্দোলন গড়ে তোলেন। এ আন্দোলনের একটি সশস্ত্র দিকও ছিল। সশস্ত্র কর্মকাণ্ডের কারণে এবং কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ে গঠিত দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা হওয়ায় বারবার তিনি 1 গ্রেফতার ও কারাবন্দি হন। কুখ্যাত রিভোনিয়া ট্রায়ালে সরকারবিরোধী অন্তর্ঘাতমূলক তৎপরতা এবং সরকার উৎখাতের অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তারপরও তার দুর্বার আন্দোলন থেমে থাকেনি। বর্ণবাদী ব্যবস্থার অবসানের পর মোট ২৭ বছর কারাবাস শেষে ১৯৯০ সালে মুক্তি লাভ করেন ম্যান্ডেলা। ১৯৯৪ সালের গণতান্ত্রিক নির্বাচনে তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন।তিনি দীর্ঘদিনের নিপীড়ক শ্বেতাকাদের প্রতি প্রতিশোধমূলক নীতি গ্রহণ না করে জাতীয় ঐক্য ও সমঝোতার পথ অনুসরণ করেন। উদ্দীপকে উল্লিখিত জেমস-এর ক্ষেত্রে নেলসন ম্যান্ডেলার মতো একই দৃষ্টান্ত দেখতে পাওয়া যায়। তাই তো আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, নেলসন ম্যান্ডেলার আজীবন সংগ্রাম ও আত্মত্যাগের বদৌলতেই দক্ষিণ আফ্রিকা আজ বর্ণবাদমুক্ত। তার শান্তি ও সমঝোতার আদর্শ বিশ্বের জন্য দীর্ঘদিন অনুকরণীয় হয়ে থাকবে।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে তোমার পাঠ্যবইয়ের বর্ণবাদবিরোধী নেতার কর্মকান্ড মূল্…

উদ্দীপক

সাদা-কালো দ্বন্দ্ব সংঘাত অনেক পুরোনো। এ সংঘাতে কালোরাই সবচেয়ে বেশি শোষিত, বঞ্চিত ও নির্যাতিত হয়েছে। এ বর্ণ বৈষম্য দূর করতে অনেক মনীষী অগ্রণী ভূমিকা পালন করেছেন। জেমস একজন কৃষ্ণ। তিনি বর্ণবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে অনেক নির্যাতনের শিকার হয়েছেন। দীর্ঘ সময় কারাভোগ করেছেন। কারাগারে বসে লেখাপড়া চালিয়ে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রিও অর্জন করেছেন।

উত্তর

মহাত্মা গান্ধী ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি উগ্র হিন্দুত্ববাদী নাথুরাম গডসের গুলিতে নিহত হন।

উত্তর

মহাত্মা গান্ধী 'দি ব্ল্যাক অ্যাক্ট' এর বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিলেন তা ইতিহাসে সত্যাগ্রহ আন্দোলন নামে পরিচিত। সত্যাগ্রহ আন্দোলনের দুটি দিক লক্ষ করা যায়। যথা- ১. সত্যের প্রতি অনুরাগ ও বিশ্বাস এবং ২. অহিংস উপায়ে সত্যের পথ অনুসরণ। এ আন্দোলনের মূল লক্ষ্য ছিল শ্বেতাঙ্গ সরকারের বর্ণবাদী ও স্বতন্ত্র অবস্থান নীতির অবসান করা।

উত্তর

উদ্দীপকটি আমার পাঠ্যবইয়ে বর্ণিত বর্ণবৈষম্যের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। দৈহিক গঠন, ত্বকের রং, ধর্ম, বংশ পরিচয়, আবাসস্থল প্রভৃতির বিচারে কাউকে উঁচু বা নীচু শ্রেণিভুক্ত করার মাধ্যমে সুযোগ-সুবিধা বণ্টনে তারতম্য করাই বর্ণবাদ। মূলত বাহ্যিক দৈহিক পার্থক্যকে ভিত্তি করে যুগে যুগে পৃথিবীর অনেক সমাজে মানুষকে উন্নততর বা। নিম্নতর জাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এভাবে এক দল আরেক দলকে পদানত করে শোষণ ও নির্যাতন করেছে। এ 'বর্ণবাদী' ব্যবস্থায় বিশেষ করে আফ্রিকার কৃষ্ণাঙ্গরা একসময় শ্বেতাঙ্গদের মাধ্যমে শোষিত হয়েছে। আফ্রিকা ও আমেরিকার উপবেশগুলোতে সাদা চামড়ার মানুষেরা কালো চামড়ার মানুষদের অধস্তন হিসেবে চিহ্নিত করে অন্যায়ভাবে শোষণ-নির্যাতন করেছে। অনেক শ্বেতাঙ্গ মানুষের বন্ধমূল ধারণা ছিল যে, কৃষ্ণাঙ্গরা সবাই জন্মগতভাবেই ক্রীতদাস, অনেক মৌলিক অধিকার পাওয়ার যোগ্যতাই তাদের নেই। এরূপ পরিস্থিতিতে বিশেষ করে দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রে বর্ণবাদী শোষণ ও বিভাজন চরমে উঠলে বিংশ শতাব্দীতে নেলসন ম্যান্ডেলা, ডেসমন্ড টুটু, মার্টিন লুথার কিং জুনিয়র প্রমুখ ব্যক্তির নেতৃত্বে বর্ণবাদবিরোধী আন্দোলন ব্যাপকতা লাভ করে। উল্লিখিত উদ্দীপকেও আমরা দেখতে পাই, সাদা-কালো দ্বন্দ্ব-সংঘাত অনেক পুরোনো। এ সংঘাতে কালোরাই সবচেয়ে বেশি শোষিত, বঞ্চিত ও নির্যাতিত হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের উল্লিখিত বিষয়টি আমার পঠিত বর্ণবৈষম্য ও বর্ণবাদের ধারণাকেই প্রকাশ করে।

উত্তর

উল্লিখিত উদ্দীপকে আমার পাঠ্যবইয়ের বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার কর্মকান্ড আলোচিত হয়েছে। বিশ্বের সাম্প্রতিক ইতিহাসে বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা ছিলেন নেলসন ম্যান্ডেলা। তিনি দক্ষিণ আফ্রিকার কালো মানুষের কাছে জাতীয় নেতা হিসেবে স্মরণীয় হয়ে আছেন। দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের ওপর শ্বেতাঙ্গ শাসকদের শোষণ, বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে তিনি প্রকট আন্দোলন গড়ে তোলেন। এ আন্দোলনের একটি সশস্ত্র দিকও ছিল। সশস্ত্র কর্মকাণ্ডের কারণে এবং কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ে গঠিত দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা হওয়ায় বারবার তিনি 1 গ্রেফতার ও কারাবন্দি হন। কুখ্যাত রিভোনিয়া ট্রায়ালে সরকারবিরোধী অন্তর্ঘাতমূলক তৎপরতা এবং সরকার উৎখাতের অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তারপরও তার দুর্বার আন্দোলন থেমে থাকেনি। বর্ণবাদী ব্যবস্থার অবসানের পর মোট ২৭ বছর কারাবাস শেষে ১৯৯০ সালে মুক্তি লাভ করেন ম্যান্ডেলা। ১৯৯৪ সালের গণতান্ত্রিক নির্বাচনে তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন।তিনি দীর্ঘদিনের নিপীড়ক শ্বেতাকাদের প্রতি প্রতিশোধমূলক নীতি গ্রহণ না করে জাতীয় ঐক্য ও সমঝোতার পথ অনুসরণ করেন। উদ্দীপকে উল্লিখিত জেমস-এর ক্ষেত্রে নেলসন ম্যান্ডেলার মতো একই দৃষ্টান্ত দেখতে পাওয়া যায়। তাই তো আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, নেলসন ম্যান্ডেলার আজীবন সংগ্রাম ও আত্মত্যাগের বদৌলতেই দক্ষিণ আফ্রিকা আজ বর্ণবাদমুক্ত। তার শান্তি ও সমঝোতার আদর্শ বিশ্বের জন্য দীর্ঘদিন অনুকরণীয় হয়ে থাকবে।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।