উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের যে মহান নেতার ইঙ্গিত দেওয়া হয়েছে তার কর্মজীবন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলাকে ইঙ্গিত করা হয়েছে। নেলসন ম্যান্ডেলা ১৯৪২ সালে আইন বিষয়ে অধ্যয়নের সময় জোহানেসবার্গে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে (এএনসি) যোগ দেন। ১৯৪৭ সালে তিনি এএনসি পার্টির ইয়ুথ লীগের সম্পাদক নির্বাচিত হন। ১৯৪৯ সালে এএনসির জাতীয় আহ্বায়ক ১৯৫০ সালে তিনি এএনসি এর কার্যনির্বাহী আমার নির্বাচনর্বাচিত হন। দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের ওপর শ্বেতাঙ্গদের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে তিনি ১৯৫০ সালে 'দি স্পেয়ার অব নেশন' (The Spear of Nation) নামে একটি সশস্ত্র সংগঠন গড়ে তোলেন। বর্ণবাদী আচরণের প্রতিবাদ। অব্যাহত রাখা এবং এএনসির নেতৃত্বের কারণে নেলসন ম্যান্ডেলা ঘন ঘন গ্রেফতার হন এবং কারাবরণ করেন। সর্বশেষ সরকারি লক্ষ্যবস্তুতে বোমাবাজির অভিযোগে ১৯৬২ সালে তাকে গ্রেফতার করা হয় এবং এ অভিযোগে তার যাবজ্জীবন কারাদন্ড হয়। ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি মাসে তাকে মুক্তি দেওয়া হয়। ১৯৯১ সালে নেলসন ম্যান্ডেলা এএনসির প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৯৪ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৯৩ সালে তিনি। নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। ১৯৯৯ সালে প্রথম মেয়াদের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন শেষে দ্বিতীয় মেয়াদে আর নির্বাচন করেননি। ২০১৩ সালের ৫ ডিসেম্বর ৯৫ বছর বয়সে তিনি কোটি মানুষের হৃদয় শূন্য করে পৃথিবী থেকে বিদায় নেন।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের যে মহান নেতার ইঙ্গিত দেওয়া হয়েছে তার কর্ম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর