তিনি বর্ণবাদবিরোধী আন্দোলনে কী ভূমিকা পালন করেছিলেন?
উত্তর: বর্ণবাদবিরোধী আন্দোলনে মার্টিন লুথার কিং-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাল্যকাল থেকেই লুথার কিং তার চারপাশের জগতে কৃষ্ণাঙ্গদের প্রতি শ্বেতাঙ্গ মানুষের ঘৃণা, অবহেলা ও বৈষম্য অবলোকন করে ব্যথিত হন। তখন থেকেই তিনি স্বপ্ন দেখেন শোষণ-নির্যাতন ও বর্ণবৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার। তার স্বপ্ন আজ বাস্তবে পরিণত হয়েছে। ১৯৬৩ সালের ২৭ আগস্ট ওয়াশিংটনে প্রায় আড়াই লাখ জনতার সামনে তিনি এক ঐতিহাসিক ভাষণ দেন; আমি স্বপ্ন দেখেছি। ১৯৬৪ সালে মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অবিস্মরণীয় অবদান রাখার জন্য তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। নোবেল পুরস্কারের সব অর্থ তিনি নিগ্রোদের মুক্তি আন্দোলনে দান করেন। প্রেসিডেন্ট জনসন মার্টিন লুথারের আন্দোলনের অনেক দাবি মেনে নিয়েছিলেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল নিগ্রোদের ভোটাধিকার। মেমপিস টেনেসি রাজ্যে পৌরকর্মীরা শ্বেতাঙ্গদের সমান মাইনে ও কাজের সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য আন্দোলন করে আসছিল। কর্তৃপক্ষ আন্দোলনকারীদের একটি দাবিও মেনে নেয়নি। মার্টিন লুথার কিং সেখানে যান। ১৯৬৮ সালের ৩ এপ্রিল তাকে হত্যার হুমকি দেওয়া হলে তার সহকর্মীরা তাকে অন্যত্র চলে যেতে বলেন। কিন্তু তিনি যাননি। পরদিন অর্থাৎ ১৯৬৮ সালের ৪ এপ্রিল তিনি আততায়ীর গুলিতে নিহত হন।। চিরশান্তির প্রতীক মার্টিন লুথার কিং মানুষের হিংস্রতার কাছে আত্মাহুতি দিয়ে পৃথিবী থেকে বিদায় নেন। কিন্তু তার বাসনাসমূহ আজ আর স্বপ্ন নয়, বাস্তবে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। তাই বলা যায়, বর্ণবাদবিরোধী আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
তিনি বর্ণবাদবিরোধী আন্দোলনে কী ভূমিকা পালন করেছিলেন?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর