উক্ত সফলতাই তাকে একজন সমাজসেবী থেকে রাজনীতিবিদে রূপান্তর ঘটায়- পাঠ্যবইয়ের নিরিখে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের করিম সাহেবের কর্মপদ্ধতি পাঠ্যবইয়ে আলোচিত। মোহনদাস করমচাঁদ গান্ধীর ওরফে মহাত্মা গান্ধীর কর্মপদ্ধতিকে ইঙ্গিত করে। উদ্দীপকে বর্ণিত করিম সাহেব মানবতাবাদী একজন সচেতন মানুষ। যেখানেই অন্যায় সেখানেই তার পদচারণা। অন্যায়ের বিরুদ্ধে তাঁর প্রতিবাদী কণ্ঠ সর্বদাই সোচ্চার। তবে তাঁর প্রতিরোধ পদ্ধতিতে ভিন্নতা ছিল। অন্যায়কারীর মন ভালোবাসা দিয়ে জয় করতে চেয়েছিলেন- অস্ত্র দিয়ে নয়। তদ্রুপ মহাত্মা গান্ধীও বর্ণবাদের বিরুদ্ধে যে আন্দোলনের ডাক দেন তার নাম সত্যাগ্রহ আন্দোলন। সত্যাগ্রহ আন্দোলনের দুটি দিক লক্ষ করা যায়। একটি হচ্ছে সত্যের প্রতি অনুরাগ ও বিশ্বাস এবং অন্যটি হচ্ছে অহিংস উপায়ে সত্যের পথ অনুসরণ করা। গান্ধীজির আন্দোলনের ফলেই ১৯১৪ সালে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার ভারতীয়দের ওপর থেকে অবমাননাকর আইন প্রত্যাহার করে নেয়। গান্ধীজির অহিংস সত্যাগ্রহ আন্দোলন সফল হলে তিনি সেই পদ্ধতি জাতীয় আন্দোলনের ক্ষেত্রেও প্রয়োগ করেন। ১৯১৫ সালে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন। এর পর তিনি পর্যায়ক্রমে চম্পারণ সত্যাগ্রহ, আহম্মদাবাদে অনশন পালন, ১৯২১ সালে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ, লবণ আইন অমান্য আন্দোলন, ১৯৪০ সালের ব্যক্তিগত আইন অমান্য আন্দোলন, ক্রিপস মিশন অগ্রাহ্য, ভারত ছাড় আন্দোলন, নোয়াখালী পরিক্রমা, হিন্দু-মুসলিম ঐক্যের আন্দোলন ইত্যাদি ক্ষেত্রে কার্যকর। ভূমিকা রাখেন। এসব কর্মকান্ড তাকে একজন সফল সর্বভারতীয় নেতা হিসেবে আত্মপ্রতিষ্ঠার সুযোগ করে দেয়। যার সূচনা হয় সত্যাগ্রহ আন্দোলনের সফলতার মাধ্যমে। সুতরাং বলা যায়, উক্ত আন্দোলনের সফলতাই তাকে একজন সমাজসেবী রাজনীতিবিদে রূপান্তর ঘটায়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত সফলতাই তাকে একজন সমাজসেবী থেকে রাজনীতিবিদে রূপান্তর ঘটায়- পাঠ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর