উদ্দীপকের করিম সাহেবের কর্মপদ্ধতি পাঠ্যবইয়ের যে চরিত্রের কর্মপদ্ধতিকে ইঙ্গিত করে সে কর্মটির সফলতা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের করিম সাহেবের কর্মপদ্ধতি পাঠ্যবইয়ে আলোচিত মোহনদাস করমদাস গান্ধী ওরফে মহাত্মা গান্ধীর কর্মপদ্ধতিতে ইঙ্গিত করে। উদ্দীপকে করিম সাহেব মানবতাবাদী একজন সচেতন মানুষ। যেখানেই অন্যায় সেখানেই তার পদচারণা। অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিবাদী কণ্ঠ সর্বদাই সোচ্চার। তবে তার প্রতিরোধ পদ্ধতিতে ভিন্নতা ছিল। অন্যায়কারীর মন ভালোবাসা দিয়ে জয় করতে চেয়েছিলেন, অস্ত্র দিয়ে নয়। তদ্রুপ মহাত্মা গান্ধী বর্ণবাদের বিরুদ্ধে যে আন্দোলনের ডাক দেন তার নাম সত্যাগ্রহ আন্দোলন। সত্যাগ্রহ আন্দোলনের দুটি দিক লক্ষ করা যায়। একটি হচ্ছে সত্যের প্রতি অনুরাগ ও বিশ্বাস এবং অন্যটি হচ্ছে অহিংস উপায়ে সত্য পথ অনুসরণ করা। এ আন্দোলনের ফলে এশীয়দের ওপর অত্যাচারের মাত্রা অনেকটাই হ্রাস পেয়েছিল। গান্ধীজির আন্দোলনের ফলেই ১৯১৪ সালে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার ভারতীয়দের ওপর থেকে অবমাননাকর আইন প্রত্যাহার করে নেয়। গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় অহিংস পথে বর্ণবাদবিরোধী আন্দোলনের সূচনা করেন। সেই একই পদ্ধতি তিনি জাতীয় আন্দোলনের ক্ষেত্রেও প্রয়োগ করেন। তার সততা, আদর্শ ও মহতী কর্মকান্ডের জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে মহাত্মা বিশেষণে ভূষিত করেন।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের করিম সাহেবের কর্মপদ্ধতি পাঠ্যবইয়ের যে চরিত্রের কর্মপদ্ধতি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর