উদ্দীপকের বুলবুল মোল্লার সাথে দক্ষিণ আফ্রিকার কোন নেতার কাজের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বুলবুলের কাজের সাথে দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার কাজের মিল পাওয়া যায়। উদ্দীপকে বুলবুল ছোটবেলা থেকে সমাজের বৈষম্যের প্রতিবাদ করেছেন। এ প্রতিবাদের কারণে তাকে অসহনীয় দুঃখ-কষ্ট বরণ করতে হয়েছে। এমনকি জেল-হাজতে মানবেতর জীবনযাপন করতে হয়েছে। তদ্রূপ দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা আফ্রিকায় কৃষ্ণাঙ্গ ও ইউরোপীয় শ্বেতাঙ্গদের বৈরী সম্পর্ক দেখে হতাশায় ভেঙে পড়েন। তিনি দক্ষিণ আফ্রিকায় অর্থনৈতিকভাবে অসচ্ছল কৃষ্ণাঙ্গদের অবস্থার উন্নতির জন্য শ্বেতাঙ্গদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। শ্বেতাঙ্গরা কালোদের দমিয়ে রাখার জন্য কালোদের আন্দোলনকে প্রতিহত করেছে। গ্রেফতার করেছে ম্যান্ডেলাসহ বহু নেতাকর্মীকে। বিভিন্ন অপরাধের চক্রান্তে পড়ে ম্যান্ডেলাকে জীবনের ২৭ বছর কারাগারে আটক থাকতে হয়। তবুও ম্যান্ডেলা থেমে থাকেননি। আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছেন তিনি।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের বুলবুল মোল্লার সাথে দক্ষিণ আফ্রিকার কোন নেতার কাজের মিল প…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর