উদ্দীপক বর্ণিত Channel-এ ঘনাবলি তোমার পাঠ্যবইয়ের কোন দেশের ঘটনার সাথে মিল দেখা যায়?
উত্তর: উদ্দীপকে বর্ণিত ঘটনাবলি পাঠ্যবইয়ে আলোচিত দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী আচরণের সাথে মিল রয়েছে। উদ্দীপকে উল্লিখিত রাফি History Channel-এ একটি ঘটনা মনোযোগসহকারে দেখছে। ওই Channel-এ একজন পুলিশ একটি কুকুর দিয়ে একজন কৃষ্ণাঙ্গকে নিষ্ঠুরভাবে নির্যাতন করছে। পুলিশ লাঠি দিয়ে কালো মানুষটিকে পিটাচ্ছে। ওই Channel-এর আরেকটি দৃশ্যে একজন ভারতীয় ব্যারিস্টারকে শ্বেতাঙ্গ যাত্রী ট্রেনের প্রথম শ্রেণির টিকিট থাকা সত্ত্বেও ঘাড় ধরে নামিয়ে দিচ্ছে। ওই Channel- এর আরেকটি দৃশ্যে শহরের আলাদা স্থানে কৃষ্ণাঙ্গদের বাধ্য করার দৃশ্য দেখানো হচ্ছে এবং ওই দেশের সরকার শ্বেতাঙ্গদের সকল সুযোগ-সুবিধা প্রদান করে আসছে। অনুরূপ দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গদের দ্বারা বিভিন্নভাবে নির্যাতিত হতো। আইন করে কৃষ্ণাঙ্গদের বাসস্থান আলাদা' করে দেওয়া হয়। একসময় মহাত্মা গান্ধীকে প্রথম শ্রেণির টিকিট থাকা সত্ত্বেও নির্ধারিত আসনে বসতে দেওয়া হয়নি। প্রেসিডেন্টের বাড়ির সামনে দিয়ে হাঁটার অপরাধে পুলিশ তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। দক্ষিণ আফ্রিকায় তখন আইনের মাধ্যমে শ্বেতাঙ্গদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছিল আর কৃষ্ণাঙ্গদের সকল ক্ষেত্রেই বঞ্চিত করা হয়েছিল।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক বর্ণিত Channel-এ ঘনাবলি তোমার পাঠ্যবইয়ের কোন দেশের ঘটনার সা…
উদ্দীপক
উত্তর
উত্তর